বক্ষবিভাজিকায় লক্ষ্মী লকেট ঝুলিয়ে বিপাকে তাপসী পান্নু । সোশ্যাল মিডিয়ার নিন্দার পাশাপাশি দায়ের হয়েছে এফআইআর। সম্প্রতি এক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন তাপসী। সেখানেই তাঁকে দেখা গেল লাল রঙের গাউনে। গাউনটি একেবারে ডিপ নেক। স্পষ্ট হয়েছিল তাঁর ক্লিভেজ। আর ক্লিভেজের মাঝে ঝুলছিল একটি সোনালি হার। যার লকেটে মা লক্ষ্মীর মূর্তি! তাপসীর এমন ছবি দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনদের একাংশ। অভিনেত্রীকে নির্লজ্জ বলেও কটাক্ষ করা হয়। বিষয়টি নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন একলব্য সিং গৌর। হিন্দ রক্ষক সংগঠনের আহ্বায়ক-সদস্য একলব্য। বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে তিনি। উল্লেখ্য, এই একলব্যের অভিযোগের ভিত্তিতেই নতুন বছরের শুরুতে কমেডিয়ান মুনওয়ার ফারুকিকে গ্রেপ্তার করা হয়েছিল। নিজের অভিযোগে একলব্য দাবি করেছেন তাপসী যে ছবি ও ভিডিও আপলোড করেছেন, তার মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। অশালীন পোশাকে এভাবে দেবী লক্ষ্মীর লকেট পরে তিনি সনাতন ধর্মকে অপমান করেছেন বলেও অভিযোগ। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় জানাজানি হতেই রীতিমত তোলপাড় পরে গিয়েছে। তবে কেউ কেউ এর বিরোধীতা করলেও, অনেকেই তাপসীর এই ঘটনার মধ্যে কোনো অপারাধ বা দোষের কিছুই নেই বলে দাবি করেছেন। অনেকে বলেছেন, পর্ণ দেখা যদি দোষের কিছু নয়, তাহলে মহিলাদের জামা কাপড় পড়া নিয়ে কেন মানুষের এত মাথা ব্যাথা। কে কী জামা-কাপড় পরবে তার জন্য সংবিধানে কোনো নিয়ম নেই। তবে তাপসী যা পরেছে তা একেবারেই অশ্লীল নয়।
Taapsee Pannu lands in controversy for wearing Goddess Lakshmi necklace