The Odyssey Movie: 'দ্য ওডিসি' দেখতে যাচ্ছেন? সিনেমা হলে ৩০ মিনিট আগে গেলে ভাল, যা যা জানা জরুরি

Christopher Nolan: সিনেমা হলে ঢোকার আগে অবশ্যই মহাকবি হোমারের মহাকাব্য ওডিসি সম্পর্কে পড়াশোনা করে নিতে পারেন। আজ থেকে প্রায় ৩ হাজার বছর আগে লেখা মহাকাব্য নিয়ে আজও কেন এত উন্মাদনা,তার অগ্রিম ধারণা সিনেমা দেখার আগেই দরকার। 

Advertisement
 'দ্য ওডিসি' দেখতে যাচ্ছেন? সিনেমা হলে ৩০ মিনিট আগে গেলে ভাল, যা যা জানা জরুরি দ্য ওডিসি ছবির একটি দৃশ্য
হাইলাইটস
  • The Odyssey  কেন স্পেশাল মুভি?
  • আপনার জন্য বিশেষ কিছু অপেক্ষা করে থাকতে পারে
  • হোমারের Odyssey সম্পর্কে জানা আছে তো?

ক্রিস্টোফার নোলানের পরিচালিত 'দ্য ওডিসি' (The Odyssey) ছবিটি আজ অর্থাত্‍ শুক্রবার মুক্তি পাচ্ছে। ছবিটি ঘিরে ভারত সহ গোটা বিশ্বে চর্চা তুঙ্গে। আপনি কি টিকিট কেটেছেন? তাহলে অন্তত পক্ষে ৩০ মিনিট আগেই সিনেমা হলে পৌঁছে যান। সিটে বসে যান। কারণ স্পেশাল কিছু অপেক্ষা করছে। মোদ্দা বিষয়, সিনেমা হল অন্ধকার হওয়ার আগে সিটে বসে যান। 

The Odyssey  কেন স্পেশাল মুভি?

ক্রিস্টোফার নোলান পুরো ছবিটি IMAX ক্যামেরায় শ্যুট করেছেন। ফলে মনেই হবে না আপনি সিনেমা দেখছেন, বরং ওডিসি-র সেই বিশ্বেই আপনি রয়েছেন বলে মনে হবে। সিলেক্ট কিছু IMAX 70mm প্রদর্শনীতে অতিরিক্ত ফুটেজ দেখানো হতে পারে বলে খবর। এর মধ্যে পরিচালক ডেনিস ভিলনেভের 'Dune: Part Three'-এর প্রায় চার মিনিটের একটি প্রোলগও থাকতে পারে বলে জোর জল্পনা চলছে। যদিও সব বাজারে এই ফুটেজ দেখানো হবে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবু এই সম্ভাবনাই বহু প্রতীক্ষিত ছবিটির মুক্তিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

আপনার জন্য বিশেষ কিছু অপেক্ষা করে থাকতে পারে

২০০৭ সালে 'I Am Legend'-এর নির্বাচিত IMAX প্রদর্শনীর আগে 'The Dark Knight'-এর উদ্বোধনী দৃশ্য দেখানো হয়েছিল, যাতে দর্শকরা ব্যাটম্যান ছবিটির প্রথম ঝলক দেখতে পান। এরপর ২০১১ সালে 'Mission: Impossible – Ghost Protocol'-এর নির্বাচিত IMAX শোয়ের আগে 'The Dark Knight Rises'-এর প্রায় ছয় মিনিটের একটি প্রোলগ দেখানো হয়েছিল। সেই ফুটেজেই মুক্তির কয়েক মাস আগে প্রথমবারের মতো টম হার্ডির 'বেইন' চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। IMAX-কে শুধু সিনেমা দেখার মাধ্যম নয়, বরং একটি বিশেষ অভিজ্ঞতায় পরিণত করার দীর্ঘ ইতিহাস রয়েছে নোলানের। তাই যদি 'The Odyssey'র নির্বাচিত IMAX প্রদর্শনীর আগে সত্যিই 'Dune: Part Three'-এর কথিত প্রোলগ দেখানো হয়, তাহলে দেরি করে হলে পৌঁছলে শুধু ট্রেলারই নয়, গুরুত্বপূর্ণ সেই ফুটেজও হাতছাড়া হতে পারে। আপনি যদি 'The Odyssey'র প্রিমিয়াম টিকিট কেটে থাকেন, তাহলে ধরে নেবেন না যে অভিজ্ঞতা শুরু হবে শুধু মূল সিনেমা চালু হওয়ার পর। তার আগেই আপনার জন্য বিশেষ কিছু অপেক্ষা করে থাকতে পারে।

Advertisement

মুম্বইয়ে দ্য ওডিসি ছবির প্রিমিয়ারে ক্রিস্টোফাল নোলান - পিটিআই
মুম্বইয়ে দ্য ওডিসি ছবির প্রিমিয়ারে ক্রিস্টোফাল নোলান - পিটিআই

 

হোমারের Odyssey সম্পর্কে জানা আছে তো?

সিনেমা হলে ঢোকার আগে অবশ্যই মহাকবি হোমারের মহাকাব্য ওডিসি সম্পর্কে পড়াশোনা করে নিতে পারেন। আজ থেকে প্রায় ৩ হাজার বছর আগে লেখা মহাকাব্য নিয়ে আজও কেন এত উন্মাদনা,তার অগ্রিম ধারণা সিনেমা দেখার আগেই দরকার। 

The Odyssey হল ওডিসাসের গল্প। ইথাকার রাজা ওডিসা। ইথাকার রাজা ওডিসাসের ট্রয় যুদ্ধের পর দীর্ঘ বাড়ি ফেরার অভিযানের গল্প। কিন্তু সেই পথ মোটেও সহজ নয়। পথে বারবার তাঁর সামনে এসে দাঁড়ায় দানব, দেবতাদের হস্তক্ষেপ, নানা প্রলোভন এবং একের পর এক বিপর্যয়। তবে পৌরাণিক এই কাহিনির অন্তরে রয়েছে এক গভীর মানবিক অনুভূতি রয়েছে। ঘরে ফেরার আকাঙ্ক্ষা, বেঁচে থাকার মূল্য, পরিবারের টান এবং দীর্ঘ যাত্রা কীভাবে একজন মানুষকে বদলে দেয়, সেই চিরন্তন সত্য।

এই কারণেই 'The Odyssey' যুগের পর যুগ ধরে প্রাসঙ্গিক। অসংখ্যবার এই কাহিনি নতুনভাবে বলা হয়েছে, নতুন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে এবং বিভিন্ন সৃষ্টিতে এর অনুপ্রেরণা ব্যবহার করা হয়েছে। ক্রিস্টোফার নোলানের মতো পরিচালক যখন এই মহাকাব্যকে সবচেয়ে বড় পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নেন, তখন সেটাই মনে করিয়ে দেয়, এই মহাকাব্যিক গল্প যেন স্বাভাবিকভাবেই সিনেমার ভাষার জন্য তৈরি।

POST A COMMENT
Advertisement