Delhi Crime Season 2 Trailer: পর পর নৃশংস খুন, সমাধানে আসছে Delhi Crime Season 2

নেটফ্লিক্সের (Netflix) সিরিজ 'দিল্লি ক্রাইম'-এর (Delhi Crime) প্রথম সিজনে নির্ভয়া গণধর্ষণ কাণ্ড নিয়ে ঘটনা দেখার পরে, দর্শকদের আত্মা কেঁপে উঠেছিল। দিল্লির সবচেয়ে জটিল এবং আলোচিত অপরাধের একটির সমাধানের গল্প নিয়ে আবার ফিরে আসছে 'দিল্লি ক্রাইম সিজন 2' (Delhi Crime Season 2). সম্প্রতি মুক্তি পেয়েছে এর ট্রেলার। প্রথম সিজনের মতোই একেবারে টানটান।

Advertisement
পর পর নৃশংস খুন, সমাধানে আসছে Delhi Crime Season 2দিল্লি ক্রাইম সিজন 2

নেটফ্লিক্সের (Netflix) সিরিজ 'দিল্লি ক্রাইম'-এর (Delhi Crime) প্রথম সিজনে নির্ভয়া গণধর্ষণ কাণ্ড নিয়ে ঘটনা দেখার পরে, দর্শকদের আত্মা কেঁপে উঠেছিল। দিল্লির সবচেয়ে জটিল এবং আলোচিত অপরাধের একটির সমাধানের গল্প নিয়ে আবার ফিরে আসছে 'দিল্লি ক্রাইম সিজন 2' (Delhi Crime Season 2). সম্প্রতি মুক্তি পেয়েছে এর ট্রেলার। প্রথম সিজনের মতোই একেবারে টানটান এবং ভয়ানক ঘটনা নিয়ে তৈরি হয়েছে নতুন সিজন।

সিজন 2 এর গল্পে, একটি গ্যাং রয়েছে যারা বৃদ্ধ দম্পতিদের নির্মমভাবে হত্যা করছে। 'দিল্লি ক্রাইম 2'-এর ট্রেলার এখান থেকেই শুরু। শেফালি শাহকে আবারও দেখা যাচ্ছে দিল্লি পুলিশের ডিসিপি বর্তিকা চতুর্বেদীর ভূমিকায়। তার সঙ্গে, রাজেশ তাইলাং, রসিকা দুগ্গল এবং প্রথম সিজনের অন্যান্য অভিনেতাদেরও ট্রেলারে দেখা যাচ্ছে।


এবার এই রহস্যের সমাধান হবে

ট্রেলারে আরও জানা যায়, রড, হাতুড়ি ও ছুরি দিয়ে বয়স্কদের নির্মমভাবে হত্যাকারী এই গ্যাংয়ের নাম কচ্ছা বনিয়ান গ্যাং। যারা খবরের দিকে নজর রাখেন তারা নিশ্চয়ই জানবেন যে দিল্লি এনসিআর-এ একই ধরনের গ্যাংয়ের অনেক ভয়ঙ্কর অপরাধ শিরোনামে এসেছিল।

'দিল্লি ক্রাইম সিজন 2'-এর গল্পে একটি নৈতিক মোচড়ও রয়েছে। অপরাধ ঠেকাতে এগিয়ে চলা দিল্লি পুলিশের দল যে ব্যক্তিদের গ্রেপ্তার করেছে, তারা এসেছে দিল্লির বস্তি এলাতা থেকে। তারা বড় বড় বাড়িতে কাজ করে যেমন রাঁধুনি, পরিচারিকা, ড্রাইভার, দারোয়ান ইত্যাদি। ভয়ঙ্কর অপরাধে সন্দেহের তির যখন এসব বস্তির দিকে নির্দেশ করতে থাকে, তখন বড় বড় বাড়ির লোকজন তাদের কাজ থেকে বার করে দিতে থাকেন এবং তাদের কাজ হারানোর ভয়ও তৈরি হয়। তার উপর এমন বস্তি থেকে আসা মানুষের ওপর পুলিশ ও জনগণের প্রথাগত ধারণা থাকে যে 'ওরা জন্মগত অপরাধী।'

Advertisement

একটি ভয়ঙ্কর অপরাধের গল্পের পাশাপাশি, সিরিজের শক্তিশালী কাস্ট ট্রেলারটিকে ভীষণ বিশ্বাসযোগ্য করে তুলেছে। 'দিল্লি ক্রাইম'-এর প্রথম সিজনে সিনেমাটোগ্রাফি, সাউন্ড এবং এডিটিং ছিল দেখার মতো।

সিজন 2-এর ট্রেলারে যে ঝলক দেখা যাচ্ছে, সে অনুযায়ী এবারও এই কারিগরি দিকগুলিতে নতুন সিজন বেশ শক্তিশালী দেখা যাচ্ছে। সিজন কেমন হল তার দিকে নজর থাকবে আমাদের। ঠিক সময়ে এৎ রিভিউ পাবেন। 'দিল্লি ক্রাইম সিজন 2' আগামী ২৬ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে।

 

POST A COMMENT
Advertisement