Advertisement
মনোরঞ্জন

৪৮ ডিগ্রি গরম, ১ বালতি রক্ত, কেমন ছিল Dhurandhar 2-এর ক্লাইম্যাক্সের শ্যুটিং?

Dhurandhar 2
  • 1/11

মুক্তির পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছেন আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর ২'। আয়ের নিরিখে সাড়া ফেলে দিয়েছে এই সিনেমা। ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। 

Dhurandhar 2
  • 2/11

অভিনেতাদের অভিনয় থেকে সিনেমার খুঁটিনাটি, ধুরন্ধর-২ এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। অভিনেতাদের মুখে শুটিংয়ের অভিজ্ঞতা সংক্রান্ত বহু বিষয় শোনা যাচ্ছে রোজই।   

Dhurandhar 2
  • 3/11

রূপটান এবং প্রস্থেটিক শিল্পী করণদীপ সিং ‘ধুরন্ধর ২’-এর ক্লাইম্যাক্স নিয়ে ভাগ করে নিয়েছেন চমকে দেওয়ার মতো কিছু তথ্য। 

Advertisement
Dhurandhar 2
  • 4/11

সাক্ষাৎকারে করণদীপ বলেছেন, 'ধুরন্ধর ২’-এর ক্লাইম্যাক্সের শ্যুটিং করতে ১৫-২০ দিন সময় লেগেছিল। গোটা টিমকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল।'

Dhurandhar 2
  • 5/11

শ্যুটিংয়ের সময়ে রণবীরকে একটি মোটা চামড়ার জ্যাকেট এবং পরচুলা পরতে হয়েছিল। সেখানকার তাপমাত্রা ছিল সেই সময়ে ৪৮ ডিগ্রি।

Dhurandhar 2
  • 6/11

রূপটান শিল্পী জানান, ‘ধুরন্ধর ২’-এর ক্লাইম্যাক্সের শুটিং লুধিয়ানায় চলছিল। ৪৮ ডিগ্রি সেলসিয়াসে ১৫ থেকে ২০ দিন ধরে চলছিল শ্যুটিং। 

Dhurandhar 2
  • 7/11

অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে হয়েছিল শ্যুটিং। আশেপাশে ছিল না কোনও গাছ। রণবীর এবং গোটা টিমকে এই পরিস্থিতির মধ্যেই শ্যুটিং করতে হয়েছিল।

Advertisement
Dhurandhar 2
  • 8/11

প্রচণ্ড গরমে রণবীরকে চামড়ার জ্যাকেট ও পরচুলা পরে জ্বলন্ত কন্টেইনারের উপর দিয়ে লাফ দিতে হয়েছিল। 

Dhurandhar 2
  • 9/11

সবচেয়ে বড় চমক ক্লাইম্যাক্সের সপ্তাহব্যাপী শ্যুটিংয়ের সময়ে ব্যবহার হয়েছিল এক বালতি রক্ত। যদিও এটি আসল রক্ত ​​নয়, বরং প্রপস হিসেবে ব্যবহার করা হয়েছিল।

Dhurandhar 2
  • 10/11

১৯ মার্চ মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’। এই ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল মাস তিনেক আগে। মুক্তির সময় থেকে এই ছবিকে ঘিরে একাধিক বিতর্ক।

Dhurandhar 2
  • 11/11

১৫০০ কোটির ব্যবসা করা ‘ধুরন্ধর ২’ ঘিরে কপিরাইট বিতর্কও তৈরি হয়েছে। 

Advertisement