
টিনসেল টাউনের কিয়ারা বলা হল কৌশানী মুখোপাধ্যায়কে।

তাঁর স্টাইল, ফ্যাশন সকলের চেয়ে আলাদা। নিজেকে বরাবরই অন্যের থেকে একটু হটকে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী।

এবার কৌশানীকে দেখা একেবারে অন্য ধরনের হেয়ার স্টাইলে। সাবেকি হেয়ার স্টাইল নজর কেড়েছে সকলের।

কৌশানী সম্প্রতি তাঁর কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া পেজে।

যেখানে তাঁকে কালো রঙের হলটার নেক বডি হাগিং পোশাকে দেখা যাচ্ছে।

গোল্ডেন দুল ও হাতে কালো রঙের স্মার্ট ওয়াচ, আর মানানসই মেকআপে লাস্যময়ী লাগছে কৌশানীকে।

তবে সবার নজর কেড়েছে কৌশানীর হেয়ারস্টাইল।

পুরনো বা সাবেকি ধাঁচের কলা বিনুনিতে সেজে উঠেছেন কৌশানী।

এই কলা বিনুনিকে বেড়া বিনুনিও বলা হয়ে থাকে। পুরনো আমলে মা-দিদিমার এরকম চুল বেঁধে দিতেন।

কিন্তু এখন আর এই স্টাইল দেখা যায় না। তবে কৌশানী তাঁর এই বোল্ড আউটফিটের সঙ্গে এই ধরনের সাবেকি ধাঁচের চুল বাঁধা ভালই মানিয়েছে।