
নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো অর্থাৎ মুখার্জি পরিবারের পুজো ঘিরে প্রতিবছরই আগ্রহ থাকে তুঙ্গে। কাজল-তানিশা ও রানি ছাড়াও গোটা বলিউড এই পুজোতে অংশ নেয়।

এই বছর মুখার্জিদের পুজো ৮০ বছরে পা দিল। তাই পুজোটা যে অন্য বারের তুলনায় বিশেষ, তা বোঝাই যাচ্ছে।

উজ্জ্বল হলুদ শাড়িতে কাজল ও লাল রঙের ডিজাইনার শাড়িতে তানিশা। আটপৌরে করে শাড়ি পরেছেন কাজলের বোন।

পুজোয় প্রতি বছরই আসেন তনুজা। এই বছরও দুই মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ছবি তুললেন বর্ষীয়ান অভিনেত্রী।

নর্থ বম্বে পুজোয় হাজির সুরকার অনু মালিক। সঙ্গে রয়েছেন তানিশা ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

কাজল-তানিশাদের পুজোয় প্রতি বছরই আলিয়া ভাট আসেন। গোলাপি শাড়ি ও নীল রঙের ব্লাউজে বং কন্যা হয়ে এসেছিলেন নায়িকা। পরিচালক অয়নের সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন।

নর্থ বম্বে সর্বজনীন পুজোতে প্রার্থনা করতে দেখা গেল আলিয়াকে।

ভিকি কৌশল, শ্রেয়া ঘোষাল ও মুখোপাধ্যায় পরিবারের সদস্যরা একসঙ্গে।

ছেলে যুগের সঙ্গে ভোগ বিতরণে ব্যস্ত কাজল।

কাজলের মেয়ে ও ওরি ভোগ বিতরণ করছেন মুখার্জি বাড়ির পুজোয়।

দুই মেয়ের সঙ্গে তনুজা। প্রতি বছরই তিনি পুজোতে আসেন।

দুই সন্তানকে সঙ্গে নিয়ে মা কাজল ও মাসি তানিশা।

মেয়ে দেবী ও বর করণকে নিয়ে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় বিপাশা বসু। বিপাশাকে দেখা গেল লাল টুকটুকে শাড়িতে।

প্রতি বছরের মতো এ বছরও কাজলদের পুজোয় এসেছিলেন জয়া বচ্চন।

নর্থ বম্বে পুজো ঘিরে কাজল-তানিশাদের উচ্ছ্বাস থাকে দেখার মতো। তবে এই বছরের পুজোতে রানি মুখোপাধ্যায়কে দেখা যায়নি। সদ্যই মাকে হারিয়েছেন অভিনেত্রী। তাই উৎসব থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখেছেন তিনি।