Advertisement
মনোরঞ্জন

Celebrities Stranded In Dubai: যুদ্ধ আবহে দুবাইতে আটকে তারকারা, কেমন আছেন তাঁরা?

Celebrities Stranded In Dubai
  • 1/8

সোনাল চৌহান
দুবাইতে আটকে রয়েছেন সোনাল চৌহান। বিমান বাতিল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। তবে সোনম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি নিরাপদ আছেন। সেই দেশের সরকার তাঁদের সুরক্ষিত রাখার পুর্ণ চেষ্টা করছেন। 
 

Celebrities Stranded In Dubai
  • 2/8

এরিকা ফার্নান্ডিস
দুবাইতে বেশ কিছু বছর ধরেই রয়েছেন এরিকা। ২০২৩ সালে তিনি এখানে চলে আসেন। তিনি জানিয়েছেন যে দুবাই সুরক্ষিত। UAE সরকার গোটা বিষয়টিকে নিয়ন্ত্রণে রেখেছেন। তবে এরিকা মিসাইল ও বিস্ফোরণের শব্দ ভয়াবহ বলে জানিয়েছেন। 
 

Celebrities Stranded In Dubai
  • 3/8

রোশেল রাও ও কিথ সিকুইরা
টেলিভিশন দম্পতি রোশেল ও কিথ বেশ কিছুদিন ধরেই দুবাইতে ভ্যাকেশনে রয়েছেন। কিথ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি নিরাপদে আছেন  এবং কোনও আতঙ্কের কারণ নেই। UAE সরকার শান্তভাবে পরিস্থিতি সামলেছেন। 
 

Advertisement
Celebrities Stranded In Dubai
  • 4/8

ইশা গুপ্ত
আবু ধাবিতে আটকে রয়েছেন এশা গুপ্তা। অভিনেত্রী ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়েছেন। তিনি নিরাপদে আছেন বলে জানান। তার পোস্টে এশা জানিয়েছেন যে পরিস্থিতি ভয়াবহ, তবে তিনি নিরাপদে আছেন। তিনি শীঘ্রই ভারতে ফিরে আসার আশা করছেন। যাঁরা আটকে রয়েছেন তাঁদের যত্ন নেওয়ার জন্য তিনি UAE সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

Celebrities Stranded In Dubai
  • 5/8

অজিত কুমার
ব্যক্তিগত কিছু কারণে দুবাইতে গিয়েছিলেন দক্ষিণী অভিনেতা অজিত কুমার। ফ্লাইট বাতিলের কারণে তিনি চেন্নাই ফিরে আসতে পারেননি। তবে, তার ম্যানেজার বলেছেন যে চিন্তার কোনও কারণ নেই। অভিনেতা নিরাপদে আছেন। 
 

Celebrities Stranded In Dubai
  • 6/8

অভিনেতা বিষ্ণু মাঞ্চুও
এই অভিনেতাও দুবাইতে আটকে রয়েছেন।  তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা এবং বোমা বিস্ফোরণের একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেছেন যে বোমা বিস্ফোরণের শব্দে তার পরিবার উদ্বিগ্ন। তার মেয়ে ভয় পেয়েছে। 

Celebrities Stranded In Dubai
  • 7/8

শুভশ্রী গঙ্গোপাধ্যায়
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলে ইউভানকে নিয়ে শনিবারই দুবাই পৌঁছেছেন। তবে পরিচালক স্বামী রাজ জানিয়েছেন যে তাঁরা নিরাপদে আছেন এবং শীঘ্রই ভারতে ফেরার অপেক্ষা করছেন। 
 

Advertisement
Celebrities Stranded In Dubai
  • 8/8

নার্গিস ফকরি
দুবাইতে আটকে রয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি। নার্গিস জানালেন, তিনিও দুবাইয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন,আতঙ্কে দু’চোখের পাতা এক করতে পারছেন না তিনি। জানলা থেকে থমথমে দুবাইয়ের ছবি ভাগ করে নিয়ে নার্গিস লেখেন, “যা-ই হোক, এক অদ্ভুত আতঙ্ক কাজ করছে। এর ঠিক পরমূহুর্তেই কী হতে চলেছে, আমরা কেউ জানি না।” এই পরিস্থিতি নিয়ে তিনি আরও লেখেন, “ঘুমোতে পর্যন্ত পারছি না। মাথা সব সময় অতি সজাগ হয়ে থাকছে। রাত পেরিয়ে যাচ্ছে, তা-ও ঘুমোতে পারছি না।” নার্গিসের দুবাইয়ে বাড়ি রয়েছে। ব্যবসায়ী টনি বেগকে বিয়ে করেছিলেন তিনি। শোনা যায়, তাঁর সঙ্গেই দুবাইতে থাকেন তিনি।  
 

Advertisement