
রশ্মিকা ও বিজয়ের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। তাঁদের বিয়ে তো হবে কিন্তু কবে? তা নিয়ে জল্পনার অবসান ঘটল। তাঁদের বিয়ের একটা কার্ড সামনে এসেছে। সেখান থেকেই জানা গিয়েছে বিয়ের তারিখ।

এর আগে জানা গিয়েছিল, ২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে পারেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। তবে সেই খবর উড়িয়ে দিয়েছিলেন নিজেই। এখন জানা যাচ্ছে চার হাত এক হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।

শোনা গিয়েছিল, বিয়েটা হবে উদয়পুরে। তবে যে কার্ড সামনে এসেছে সেখানে কিন্তু বিয়ের ভেন্যু সম্পর্কে কোনও তথ্য নেই। বরং আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, তাঁরা কীভাবে বিয়ের অনুষ্ঠানটি করবেন।

যদিও বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত আড়ম্বর থাকছে না বলেই শোনা যাচ্ছে। দুই পরিবারের সদস্য ও হাতে গোনা বন্ধু-বান্ধবদের নিয়ে শুভকাজ সম্পন্ন হবে বলে খবর।

প্রীতিভোজ জাঁকজকমভাবে হতে পারে হায়দরাবাদে। সেখানে নাকি বিলিউড ও তেলুগু সিনে জগতের অভিনেতা-অভিনেত্রী-পরিচালকরা উপস্থিত থাকতে পারেন।

গত বছরের অক্টোবর মাসে হায়দরাবাদে একটি ঘরোয়া অনুষ্ঠানে রশ্মিকা ও বিজয়ের বাগদান সম্পন্ন হয়। যদিও তারা বাগদানের খবর সামনে আনেননি। যদিও একটি অনুষ্ঠানে রশ্মিকার হাতে কিস করতে দেখা গিয়েছিল বিজয়কে।

২০১৭ সালে 'অর্জুন রেড্ডি' সিনেমা রিলিজ করার পর আকাশছোঁয়া জনপ্রিয়তা পান বিজয়। তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিন।

আবার রশ্মিকার জনপ্রিয়তাও দারুণ। মান্দান্না কন্নড়, তেলেগু এবং হিন্দি সিনেমার নিয়মিত অভিনেত্রী। রণবীর কাপুরের 'অ্যনিমাল'-এ তাঁর অভিনয় নজর কেড়েছিল।

এছাড়াও 'কিরিক পার্টি', 'পুষ্পা' সিরিজেও অভিনয় করেছিলেন অভিনেত্রী। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও কোনওদিন দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি।

একাধিকবার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়লেও বিয়ে নিয়ে কোনও কথা স্বীকারা বা অস্বীকার করেননি। তবে দুজনে যে গাঁটছড়া বাঁধছেন তা এখন পরিষ্কার হয়ে গেল।