Advertisement
মনোরঞ্জন

Radha Keli Kunj Ashram Premanand Ashram: গ্রেট খালি, বাদশা থেকে কোহলি, প্রেমানন্দ মহারাজের VIP ভক্ত আর কে কে?

Mika Singh
  • 1/8

একই সময়ে সাদামাটা পোশাকে সৎসঙ্গে যোগ দেন গায়ক Mika Singh, র‍্যাপার Badshah-ও ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আশ্রমে গিয়ে মানসিক শান্তি ও ইন্ডাস্ট্রির চাপ নিয়ে আলোচনা করেন। মহারাজ তাঁকে বাহ্যিক কোলাহলের মাঝেও অন্তরের নীরবতা খুঁজে নিতে বলেন।

 

 

 

 

বাদশা
  • 2/8

আশ্রম সূত্রে জানা যায়, অধিকাংশ ছবি ও ভিডিও ‘Bhajanmargofficial’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ্যে এসেছে। আধ্যাত্মিক শান্তির খোঁজে তারকাদের এই উপস্থিতি ভক্তমহলে কৌতূহল বাড়িয়েছে। গায়ক বাদশাকেও দেখা গিয়েছে প্রেমানন্দ মহারাজের সঙ্গে।

 Rajpal Yadav
  • 3/8

ডিসেম্বর ২০২৫ ও ফেব্রুয়ারি ২০২৬-এ আশ্রমে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা Rajpal Yadav। মহারাজ তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, রাধার নাম নিলে দুঃসময়ও সুসময় হয়ে ওঠে।

Advertisement
The Great Khali
  • 4/8

কুস্তিগির The Great Khali (দলীপ সিং রানা) প্রথম যান ২০২৪ সালের জানুয়ারিতে, পরে পরিবার-সহ ফের যান আগস্টে। অভিনেতা Ashutosh Rana-ও ২০২৪ ও ২০২৫ সালে স্ত্রী Renuka Shahane-কে সঙ্গে নিয়ে একাধিকবার সৎসঙ্গে যোগ দিয়েছেন।

আশুতোষ রানা
  • 5/8

অভিনেতা আশুতোষ রানাও প্রেমানন্দ মহারাজের ভক্ত। তিনি মে ২০২৪-এর পর ফের জুলাই ২০২৫ তেই বৃন্দাবনে মহারাজের আশ্রমে গিয়েছেন। সেখানে তিনি নিজের মুগ্ধতা জাহির করেন।

 Virat Kohli ও Anushka Sharma
  • 6/8

সবচেয়ে আলোচিত নাম বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাঁরা ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু করে ২০২৫ সালের মে ও ডিসেম্বর এবং সম্প্রতি ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মোট চারবার আশ্রমে গিয়েছেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা বিষয়ে আধ্যাত্মিক দিশা নেন বলে জানা যায়।

 Shilpa Shetty ও Raj Kundra
  • 7/8

২০২৫ সালের সেপ্টেম্বরে আশ্রমে যান শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। জীবনের অনিত্যতা ও দানধর্ম নিয়ে মহারাজের বক্তব্যে আবেগাপ্লুত হয়ে রাজ কুন্দ্রা প্রকাশ্যে কিডনি দানের ঘোষণা করেন।

Advertisement
Hema Malini
  • 8/8

অক্টোবর ২০২৫-এ মথুরার সাংসদ হেমা মালিনী আশ্রমে গিয়ে ব্রজ উন্নয়ন ও ব্যক্তিগত সাধনা নিয়ে আলোচনা করেন। মহারাজ তাঁকে কর্মযোগের পথে থেকেও রাধারানির প্রতি ভক্তি অটুট রাখার পরামর্শ দেন।

Advertisement