Advertisement
মনোরঞ্জন

Sohini Sarkar Baby Shower: সাধে কী কী খেলেন সোহিনী? 'শাক ভাল হয়েছে' বলতেই বকা খেলেন হবু মা

Sohini Sarkar Baby Shower
  • 1/10

এবার ২ থেকে ৩ হতে চলেছেন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার। নতুন অতিথি আসার দিন গুনছেন এই তারকা দম্পতি। তার আগে শ্বশুরবাড়িতে জমিয়ে সাধ খেলেন অভিনেত্রী। তাঁর মেনুতে কী কী ছিল? 

Sohini Sarkar Baby Shower
  • 2/10

নায়িকা বউমাকে মনের মতো করে সাজিয়ে সাধ খাওয়ালেন শাশুড়ি। সোহিনীও সব খাবার খেলেন মন ভরে। শোভনের মা এবং মাসি সব আয়োজন করেছিলেন। ছিলেন সোহিনীর মা-ও। সোনার হার পরিয়ে দিয়ে মেয়েকে আশীর্বাদ করেন তিনি। 

Sohini Sarkar Baby Shower
  • 3/10

সোহিনী সরকারের পাতে ছিল তাঁর সবচেয়ে পছন্দের ইলিশ মাছ। ইলিশের মাথা দিয়ে পুঁইশাকের ডালনা ছিল মেনুতে। ইলিশ ভাজাও ছিল। এছাড়াও ছিল ভাত, লাল শাক ভাজা, ৫ রকমের ভাজা, মুগ ডাল, শুক্তো, কাতলা মাছ ভাজা, মাছের মাথা, তোপসে ফ্রাই, আমের চাটনি, পায়েস, দই, মিষ্টি। 

Advertisement
Sohini Sarkar Baby Shower
  • 4/10

শোভন-সোহিনীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। দু’জনেই উচ্ছ্বসিত। স্ত্রীর সঙ্গে এই সময়টা উপভোগ করছেন শোভনও। স্ত্রীর যত্ন নিচ্ছেন। তাঁকে নিজে হাতে পায়েস খাইয়ে দেন সাধের অনুষ্ঠানে। 

Sohini Sarkar Baby Shower
  • 5/10

কিন্তু সাধের অনুষ্ঠানের মাঝেই বাড়ির বড়দের থেকে বকা খেলের সোহিনী। তিনি লাল শাক দিয়ে ভাত খেতে খেতে বলে ওঠেন, 'শাকটা খুব ভাল হয়েছে।' তবে সংস্কার মানেন তাঁর পরিবারের সদস্যরা। তাই শাক ভাল হয়েছে বলতে নেই বলে তাঁকে বকা দেন মা-মাসিরা। সোহিনীও জিভ কাটেন। 

Sohini Sarkar Baby Shower
  • 6/10

এই সময়ে তাঁর সঙ্গে একেবারেই ঝগড়া করছেন না শোভন। বরং অভিনেত্রীর ইচ্ছা-অনিচ্ছাকে গুরুত্ব দিয়ে তাঁর কথা মেনে চলছেন, এমনটাই বলেন সোহিনী। তিনি জানান, শুটিংয়ের সেটে যত্ন নিয়ে তাঁর পছন্দের ব্রেকফাস্ট বানিয়ে টিফিন গুছিয়ে দিতেন হবু বাবা। 

Sohini Sarkar Baby Shower
  • 7/10

মাতৃত্ব উপভোগ করতে সোহিনী আপাতত বিশ্রামে রয়েছেন। ‘বহুরূপী, দ্য গোল্ডেন ডাকু’ মুক্তি পাবে পুজোয়। তার আগে প্রচারের কাজ সারবেন। ৪ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি এই সিনেমার শুটিং করেন। একইসঙ্গে 'অজেয়া' সিরিজটিরও শুটিং করেন ওই অবস্থাতেই। 

Advertisement
Sohini Sarkar Baby Shower
  • 8/10

২০২৪ সালের ১৫ জুলাই কলকাতার একটি ফার্মহাউসে আইনি মতে বিয়ে করেছিলেন শোভন ও সোহিনী। ছোট করেই পরিবার পরিজন নিয়ে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। 

Sohini Sarkar Baby Shower
  • 9/10

বিয়ের মতো সোহিনীর সাধের অনুষ্ঠানেও হাজির ছিলেন CPIM নেত্রী দীপ্সিতা ধর। শোভন সম্পর্কে তাঁর মামাতো দাদা হন। সেই সূত্রেই পরিবারের এই খুশির অনুষ্ঠানে সামিল হন দীপ্সিতা ও তাঁর বাবা-মা। 

Sohini Sarkar Baby Shower
  • 10/10

২ বছরের বিবাহবার্ষিকীতে ২ থেকে ৩ হওয়ার ঘোষণা করেছিলেন শোভন-সোহিনী। এখন তাঁরা দিন গুনছেন নতুন অতিথির। 

Advertisement