Advertisement
মনোরঞ্জন

Tollywood Actors Celebrated Holi: আবিরে-রঙে মাতোয়ারা সোহিনী-নুসরতরা, দোলে তারকাদের রঙিন ছবি দেখুন

Tollywood Actors Celebrated Holi
  • 1/13

প্রতি বছরের মতোই যশ-নুসরত রঙের উৎসবে মেতে ওঠেন। এই বছরও সেটাই বহাল থাকল। এদিন এক হোলি পার্টিতে গিয়ে যশ-নুসরত মন ভরে রং খেললেন, সঙ্গে চলল দুষ্টু-মিষ্টি খুনসুটিও। 
 

Tollywood Actors Celebrated Holi
  • 2/13

সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় দুজনেই ভিড় থেকে নিজেদের দূরে রাখতেই পছন্দ করেন। তাই দোলের আগেই শান্তিনিকেতনে চলে গিয়েছিলেন তাঁরা। গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে শোভনের সঙ্গে চুটিয়ে রং খেললেন সোহিনী। দুজনের গালই রঙিন। 
 

Tollywood Actors Celebrated Holi
  • 3/13

বিয়ের পর প্রথম দোল প্রিয়াঙ্কা ও শুভ্রজিতের। এদিন বাড়ির ছাদেই চলল তাঁদের প্রথম দোলে রঙ খেলা। হলুদ শাড়িতে সেজেছিলেন প্রিয়াঙ্কা আর শুভ্রজিতের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি। কখনও প্রিয়াঙ্কার গালে চুমু দিলেন আবার কখনও বা তাঁকে কোলে তুলে নিলেন শুভ্রজিৎ। বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে তুললেন তাঁরা। 
 

Advertisement
Tollywood Actors Celebrated Holi
  • 4/13

উত্তরবঙ্গে 'অ্যাম্বুলেন্স দাদা'র শ্যুটিং চলছিল। আর তা শেষ হতেই দোলের আগেরদিনই জমিয়ে রং খেললেন দেব ও রুক্মিণী সহ গোটা টিম। গোলাপি আবির মেখে দুজনেই ভূত হয়েছিলেন। তাঁদের দেখে চেনা বেশ মুশকিল। 
 

Tollywood Actors Celebrated Holi
  • 5/13

একসঙ্গে দোল খেললেন দিব্যজ্যোতি দত্ত ও দিব্যাণী মণ্ডল। তাঁদের একসঙ্গে দেখে অনেকেই অনুমান করছেন তাঁরা সম্পর্কে আছেন। যদিও এটা এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে। 
 

Tollywood Actors Celebrated Holi
  • 6/13

জিতু কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও দোল খেলেন বন্ধুদের সঙ্গে। তিনি আবির মাখা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 
 

Tollywood Actors Celebrated Holi
  • 7/13

ছেলে ধীরকে নিয়ে ঋদ্ধিমা ও গৌরব চক্রবর্তী বাড়িতেই বসন্ত উৎসব পালন করলেন। 
 

Advertisement
Tollywood Actors Celebrated Holi
  • 8/13

জমিয়ে রং খেললেন দিতিপ্রিয়াও। বাড়িতেই পরিবারের সঙ্গে চুটিয়ে দোলে খেলতে দেখা যায় তাঁকে। গোটা মুখে লাল রঙের আবির, বাদ যায়নি চুলও। এভাবেই সেলফি পোস্ট করলেন নায়িকা। 
 

Tollywood Actors Celebrated Holi
  • 9/13

অভিনেতা অভিষেক বসু ও শার্লি মোদক রকমারি পিচকারি হাতে দোল উৎসব সেলিব্রেট করলেন। 
 

Tollywood Actors Celebrated Holi
  • 10/13

সদ্য বিয়ে হয়েছে রণজয় ও শ্যামোপ্তির। স্বামী রণজয় বিষ্ণুকে খুব যত্ন করে আবিরের তিলক কেটে দিলেন শ্যামৌপ্তি। রণজয়ও স্ত্রীর সিঁথিতে আবির দিলেন। 

Tollywood Actors Celebrated Holi
  • 11/13

প্রতি বছরই কাঞ্চনের বাড়িতে দোলের দিন পুজো হয়। তবে পুজোর পর মেয়ে কৃষভি ও স্ত্রী শ্রীময়ীকে নিয়ে আবির দিয়েই রং খেললেন বিধায়ক কাঞ্চন। 

Advertisement
Tollywood Actors Celebrated Holi
  • 12/13

শহর থেকে দূরে গোয়াতে ফুটবলার প্রেমিকের সঙ্গে প্রেমের রং মাখলেন গীতশ্রী রায়। 

Tollywood Actors Celebrated Holi
  • 13/13

পরিচালক স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে রং খেললেন অভিনেত্রী শ্রুতি দাস। ভাল রকম রং যে খেলেছেন তা তাঁদের দেখেই বোঝা যাচ্ছে। 
 

Advertisement