
যশ ও কিয়ারার ছবি 'টক্সিক'-এর প্রথম গান 'তবাহি' মুক্তি পেতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে।

৪ মিনিট ২৮ সেকেন্ডের এই গানে যশ-কিয়ারারা মাখো মাখো রসায়ন, রোম্যান্স ও ঘনিষ্ঠ দৃশ্য উষ্ণতার পারদ চড়াতে বাধ্য। তবে এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক কম হচ্ছে না।

'তবাহি' গানে যশের রাফ অ্যান্ড টাফ লুক ও পর্দায় তাঁর দমদার উপস্থিতি দর্শকেরা ভীষণভাবে পছন্দ করেছে। অপরদিকে কিয়ারার গ্ল্যামারস ও কামুক অবতারও চোখ এড়ায়নি।

যশ-কিয়ারা স্ক্রিনে আগুন ধরিয়ে দিয়েছেন, বলছে নেটপাড়া। পুরো গানে যশ-কিয়ারা প্রেম-রোম্যান্সে বুঁদ হয়ে রয়েছেন।

কখনও বৃষ্টিতে ভিজে, কখনও সি বিচে, কখনও গাড়ির মধ্যে যশ-কিয়ারারা ঘনিষ্ঠ দৃশ্য, আপনার চোখ সরবে না। নেটিজেনরা বলছেন, এরকম জুটি আগে কখনও দেখা যায়নি।

এই গানের প্রশংসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ও উঠেছে। কেউ কেউ বলছেন, কিয়ারার গ্ল্যামরস দিকটাই তুলে ধরা হয়েছে ছবির টিজার ও গানে।

'টক্সিক' ছবির টিজার জুড়ে রয়েছে ভরপুর যৌনতা। কখনও গাড়ি, কখনও পাব, কখনও অন্যত্র নায়ককে ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে অভিনেত্রীদের সঙ্গে।

রয়েছে ভরপুর অ্যাকশন দৃশ্য। 'লেডিজ অ্যান্ড লেডিজ' নাম দিয়ে এই টিজার প্রকাশ্যে আনা হয়েছে। আর সেটা দেখেই চক্ষু চড়কগাছ নেটপাড়ার। কেউ কেউ যেমন প্রশংসা করেছে, তেমন অধিকাংশ ব্যক্তিই কটাক্ষ করেছেন।