
২০২২ সালে মৌনি ও সূরয বিয়ে করেন গোয়াতে। বিয়ের আগে পর্যন্ত মৌনি তাঁর সম্পর্ক নিয়ে টুঁ শব্দটি করেননি। একেবারে গোপনীয়তা বজায় রেখেছিলেন।

তবে এখন মৌনি ও সূরযের ডিভোর্স নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। মৌনি ইনস্টাগ্রাম থেকে তাঁর স্বামীকে আনফলো করে রেখেছেন। এমনকী স্বামীর সঙ্গে সব ছবি সরিয়ে দিয়েছেন।

লাইমলাইট থেকে দূরেই থাকেন সূরয। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরেই থাকেন।

সূরয বেঙ্গালুরুর বাসিন্দা এবম দুবাইতে তাঁর ব্যবসা রয়েছে এবং তিনি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসাবে কাজ করেন।

জানা গিয়েছে, সূরয লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে ফিনান্সিয়াল ও ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা করেছেন।

পড়াশোনা শেষ করে সূরয দুবাইতে তাঁর বাবার ব্যবসায় যোগ দেন।

বিয়ের পর মৌনি ও সূরজ ব্যবসার জগতে প্রবেশ করেন। ২০২২ সালে তাঁরা যৌথভাবে 'আলটিমেট গুরুস' নামে একটি বিশ্বব্যাপী এড-টেক প্ল্যাটফর্ম চালু করেন।

২০২৩ সালে তাঁরা মুম্বইতে 'বদমাশ' নামে একটি উচ্চমানের রেস্তোরাঁও খোলেন।

এর আগে মৌনির নাম অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে জড়ানো হলেও, তিনি সুরযের সঙ্গে তাঁর সম্পর্কটি সবসময় গোপন রেখেছেন।

২০১৯ সালে দুবাইতে নিউ ইয়ার ইভেতে মৌনির সঙ্গে সূরযের আলাপ হয়। প্রায় দুই বছর প্রেম করার পর মৌনি সূরজকে তাঁর পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

২০২২ সালে এই জুটি বিয়ে করেন গোয়ায়। বিয়েতে কাছের বন্ধু ও পরিবার উপস্থিত ছিলেন।