মাত্র উনত্রিশে আত্মহত্যা প্রতিভাবান অভিনেত্রীর, শোকাহত ইন্ডাস্ট্রি

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অভিনেত্রীর ডায়েরিটি পুলিশ নিজেদের দখলে নিয়েছে। বলা হচ্ছে, পলিন তার ডায়েরিতে নিজের জীবন নিয়ে নানা ক্ষোভ, দুঃখ, অসন্তোষ থাকার কথা লিখেছেন। অভিনেত্রী তার ডায়েরিতে তার হৃদয়ের ব্যথা প্রকাশ করার সময় লিখেছেন, তিনি তার জীবন রাখতে চান না, কারণ তার নিজের কেউ নেই যে তাঁকে সমর্থন করবে, অসময়ে সাপোর্ট দেবে।

Advertisement
মাত্র উনত্রিশে আত্মহত্যা প্রতিভাবান অভিনেত্রীর, শোকাহত ইন্ডাস্ট্রিপলিন জেসিকা

বিনোদন জগত থেকে আরও একটি দুঃখজনক খবর আসছে। ২৯ বছর বয়সি অভিনেত্রী পলিন জেসিকা মারা গেছেন। পলিন জেসিকা দীপা নামে বিখ্যাত ছিলেন। এত কম বয়সে অভিনেত্রীর চলে যাওয়ায় হতবাক তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি।

অভিনেত্রী আত্মহত্যা করেন

তথ্য অনুযায়ী, পলিন জেসিকা আত্মহত্যা করেছেন। নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে অভিনেত্রীকে। বলা হচ্ছে, পলিনের লাশ তার অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পলিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অভিনেত্রীর ডায়েরিটি পুলিশ নিজেদের দখলে নিয়েছে। বলা হচ্ছে, পলিন তার ডায়েরিতে নিজের জীবন নিয়ে নানা ক্ষোভ, দুঃখ, অসন্তোষ থাকার কথা লিখেছেন। অভিনেত্রী তার ডায়েরিতে তার হৃদয়ের ব্যথা প্রকাশ করার সময় লিখেছেন, তিনি তার জীবন রাখতে চান না, কারণ তার নিজের কেউ নেই যে তাঁকে সমর্থন করবে, অসময়ে সাপোর্ট দেবে।

জীবনে ভালোবাসা পাননি পলিন

মিডিয়া রিপোর্টে আরও বলা হচ্ছে, পলিন তার ডায়েরিতে লিখেছেন, তিনি একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু সেই ব্যক্তি তাকে প্রত্যাখ্যআন করেন। সে কারণেই অভিনেত্রী আত্মহত্যা করেছেন। অভিনেত্রীর ডায়েরিতে তার প্রেম জীবনের তথ্য পাওয়ার পর, পুলিশ কর্মকর্তারা অভিনেত্রীর প্রেমিককে খুঁজছেন, যাতে পলিনের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত আরও তথ্য পাওয়া যায়।

পলিন সম্পর্কে কথা বলতে গেলে, তিনি 'থুপ্পারিভালান' (Thupparivalan) এবং 'বৈথা'-তে (Vaaitha) তার ভূমিকার জন্য পরিচিত ছিলেন। তিনি তামিল সিনেমার উঠতি তারকা ছিলেন। তিনি সবেমাত্র স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু অকালেই এই প্রতিভাবান অভিনেত্রী আত্মহত্যা পথ বেছে নিলেন। পলিনের মৃত্যুর খবরে তার পরিবার এবং বন্ধুরা সবাই শোকাহত।

POST A COMMENT
Advertisement