Amir Khan At Arijit Singh Home: অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে হঠাত্‍ আমির, 'বাড়ির ছেলে' হয়ে রাতও কাটাচ্ছেন, কেন?

Amir Khan- Arijit Singh News: অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে আমির খান। নেটমাধ্যমে এখন ঘুরছে সেই ভিডিও। সকলের মনেরই ঘুরছে নানা রকম প্রশ্ন। অনেকেই আশা করছেন, কোনও সুখবর পাবেন শীঘ্রই। 

Advertisement
অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে হঠাত্‍ আমির, 'বাড়ির ছেলে' হয়ে রাতও কাটাচ্ছেন, কেন?অরিজিৎ- আমির

একজন দেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় গায়ক, অন্যজন বলিউডের তাবড় অভিনেতা ও প্রযোজক। কথা হচ্ছে অরিজিৎ সিং ও আমির খানকে নিয়ে। সোমবার দু'জনে দেখা করলেন। তাও আবার মুর্শিদাবাদে, অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে। নেটমাধ্যমে এখন ঘুরছে সেই ভিডিও। সকলের মনেরই ঘুরছে নানা রকম প্রশ্ন। অনেকেই আশা করছেন, কোনও সুখবর পাবেন শীঘ্রই। 

শিরোনামে অরিজিৎ সিং। গত মঙ্গলবার রাতে হঠাৎই সঙ্গীতশিল্পীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে হতবাক সকলে। মুহূর্তে একেবারে হৈচৈ পড়ে যায় নেটমাধ্যমে। মন ভাঙে অনুগামীদের। কেউ আবার প্রশ্ন তোলেন, এটা কোনও প্রচার কৌশল না তো? আবার কারও মতে, সময় থাকতে নিজে সরে গিয়ে অন্যদের জায়গা ছেড়ে দেওয়া তাঁর পক্ষেই সম্ভব। আবার শিল্পীর রাজনীতির ময়দানে পা রাখার জল্পনাও চলছে। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, এই নিয়ে নানা জলঘোলা হচ্ছে। অরিজিতের মন ভারাক্রান্ত অনুগামীদের পোস্টে ভরেছে নেটমাধ্যম। এরই মাঝে জিয়াগঞ্জে হঠাৎ আমিরের আগমনে স্বাভাবিকভাবেই কৌতূহল তুঙ্গে, জোরালো হচ্ছে চর্চা।   

আরও পড়ুন:  'ভাল থাকিস ভাই...' অরিজিত্‍‍কে নিয়ে রূপরেখার পোস্ট VIRAL, ট্রোলিং চলছে কেন?

টলিপাড়ার জল্পনা, আমির নাকি অরিজিতের বাড়িতে থাকবেন। তবে কোনও তারকাসুলভ আয়োজন চাননি 'মিস্টার পারফেকশনিস্ট'। একেবারে সাধারণভাবেই অরিজিতের বাড়িতে সময় কাটাতে চেয়েছেন তিনি। খবর, অত্যন্ত গোপনে কলকাতা থেকে সড়ক পথে জিয়াগঞ্জে পৌঁছেছেন আমির। ঘরোয়া আবহে এই মুহূর্তে চলছে খাওয়া-দাওয়া, আড্ডা। তবে আমিরের উপস্থিতি সত্ত্বেও কোনও অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি গায়কের বাড়িতে।      

'দঙ্গল' ছবিতে কাজের সুবাদে অরিজিতের সঙ্গে বন্ধুত্ব আমিরের। এই ছবির নায়ক ছিলেন আমির। তাঁর ঠোঁটে শোনা গিয়েছিল অরিজিতের গান। খুব অল্প সময়ে বন্ধুত্ব গাঢ় হয় তাঁদের। অরিজিতের এক অত্যন্ত ঘনিষ্ঠ সূত্রের মতে, বহুদিন আগেই আমিরের একটি বিশেষ প্রজেক্টের সঙ্গে অরিজিতের নাম জড়িয়ে ছিল। যদিও সেই প্রজেক্টের সঙ্গে বলিউডের সরাসরি কোনও যোগ নেই, বলেই জানা যাচ্ছে। তবে গানের সম্পর্ক থাকছে নিঃসন্দেহে। এবার প্রশ্ন, তা হলে কি সমাজসেবামূলক কোনও যৌথ উদ্যোগ নিচ্ছেন দুই তারকা? এখনও নিশ্চিত না জানা গেলেও, সেই সম্ভাবনা রয়েছে। তবে আসলে কী ঘটছে, কোনও সুখবর পাওয়া যাবে কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে। 

Advertisement

আরও পড়ুন: কত টাকার মালিক দেব? অভিনেতা, সাংসদের মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

বলিউড থেকে হলিউড, অরিজিৎ সিংয়ের বাড়িতে মাঝে মধ্যেই বিভিন্ন তারকাদের দেখা যায়। এর আগে এড শিরান, বাদশার সহ আরও অনেকে এসে থেকেছেন শিল্পীর বাড়িতে। শুধু তাই নয়, অরিজিতের সঙ্গে স্কুটিতে চড়ে  জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা গিয়েছিল তাঁদের। 

প্রসঙ্গত, নিতান্তই সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ সিং। পাপরাৎজ্জিদের থেকে দূরে থাকেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন গায়ক। এমনকী সংবাদমাধ্যমকেও সাক্ষাৎকার দেন না। তাঁকে দেখার জন্য, জিয়াগঞ্জের বাড়ির বাইরে ভিড় জমান বহু ফ্যানেরা। ছেলেদের স্কুল থেকে আনা হোক কিংবা দোকান- বাজার, প্রায়ই মুর্শিদাবাদের অলিগলিতে দেখা যায় তাঁকে। সকলের মুখেই শোনা যায় একেবারে মাটির মানুষ তিনি।   


 

POST A COMMENT
Advertisement