Ankush-Nusrat Gossip: 'অস্বস্তিকর দূরত্ব' অঙ্কুশ-নুসরতের মধ্যে, প্রেম করতেন নাকি? সত্যিটা বললেন অভিনেতা

সেরকমই ইন্ডাস্ট্রির একটি গুঞ্জন হল, অঙ্কুশ হাজরা ও নুসরত জাহানের সম্পর্ক। যে চর্চা সময়ের সঙ্গে ফিকে হয়ে এলেও, তা এখনও ভুলে যায়নি কেউ। একটা সময় অঙ্কুশ ও নুসরত ছিলেন হিট জুটি।

Advertisement
'অস্বস্তিকর দূরত্ব' অঙ্কুশ-নুসরতের মধ্যে, প্রেম করতেন নাকি? সত্যিটা বললেন অভিনেতা অঙ্কুশ-নুসরত
হাইলাইটস
  • সেরকমই ইন্ডাস্ট্রির একটি গুঞ্জন হল, অঙ্কুশ হাজরা ও নুসরত জাহানের সম্পর্ক।

তারকাদের ব্যক্ততিগত জীবন ঘিরে নানান কেচ্ছা-কেলেঙ্কারি, গুঞ্জন এইসব প্রায়ই শোনা যায়। যার মধ্যে কিছু গুঞ্জন সত্যি হয় আবার কিছু গুজব হারিয়ে না গেলেও সেটা নিয়ে আর চর্চা হয় না। বলা ভাল ধামাচাপা পড়ে যায়। সেরকমই ইন্ডাস্ট্রির একটি গুঞ্জন হল, অঙ্কুশ হাজরা ও নুসরত জাহানের সম্পর্ক। যে চর্চা সময়ের সঙ্গে ফিকে হয়ে এলেও, তা এখনও ভুলে যায়নি কেউ। একটা সময় অঙ্কুশ ও নুসরত ছিলেন হিট জুটি। একসঙ্গে বহু সিনেমা করেছেন তাঁরা। শোনা গিয়েছিল, এই ছবি করতে করতেই নাকি একে-অপরের প্রেমে পড়েন অঙ্কুশ-নুসরত। যদিও সেটা নিয়ে দুজনের কেউই কোনওদিন মুখ খোলেননি। বহু বছর পর এক সাক্ষাৎকারে সেই সম্পর্ক নিয়ে কথা বললেন অঙ্কুশ। 

সম্পর্কে ছিলেন নুসরত-অঙ্কুশ?
'জামাই ৪২০', 'কেলোর কীর্তি', 'আমি যে কে তোমার', 'খিলাড়ি' কিংবা 'হরিপদ ব্যান্ডওয়ালা' একাধিক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন নুসরত ও অঙ্কুশ। কিন্তু হঠাৎ করে এই জুটি পর্দা থেকে উধাও হয়ে যায়। এমনকী নুসরত ও অঙ্কুশ আজও কথা বলেন না। টলিপাড়ায় কানাঘুষো শোনা যেত, নুসরতের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কুশ! এমনকী, এ-ও রটেছিল যে, ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কের সূত্রপাতের পরেই নাকি নুসরত ও অঙ্কুশের মধ্যে দূরত্ব তৈরি হয়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন অঙ্কুশ। 

একসঙ্গে কেন কাজ করছেন না অঙ্কুশ-নুসরত?
নুসরতের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নস্যাৎ করে দিয়ে অঙ্কুশ স্পষ্ট করে বলেন যে তাঁদের মধ্যে প্রেমের মতো কোনও ব্যাপার ছিল না। সংবাদমাধ্যমের সেই সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন, না, আমাদের মধ্যে কোনও সম্পর্ক ছিল না। আমি আর নুসরত একসঙ্গে ৬-৭টা ছবি করেছি। যে কোনও কো-স্টারের সঙ্গে একটা বন্ডিং বা সখ্য তৈরি হয়, আমাদের ক্ষেত্রেও ঠিক তেমনই ছিল। তবে এর বাইরে কোনও প্রেম বা সম্পর্কের ব্যাপার ছিল না। একদিকে যখন দেব-শুভশ্রী পর্দায় কামব্যাক করেছেন, কেন নুসরত ও অঙ্কুশকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না? অঙ্কুশ এ বিষয়ে বলেন যে তাঁদের দুজনের মধ্যে বর্তমানে একটি অস্বস্তিকর দূরত্ব তৈরি হয়েছে। তবে এর নেপথ্যে কোনও প্রেমঘটিত কারণ নেই বলেই জানিয়েছেন অভিনেতা। 

Advertisement

অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক?
তবে ঠিক কী কারণে নুসরত ও অঙ্কুশের মধ্যে এই দূরত্ব, তা নিয়ে অভিনেতা স্পষ্ট কিছু জানাননি এই সাক্ষাৎকারে। এর আগেও একাধিক সাক্ষাৎকারে নুসরতকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অঙ্কুশ। বর্তমানে অঙ্কুশ ঐন্দ্রিলা সেনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাঁরা প্রায় গত ১৪-১৫ বছর ধরে একসঙ্গে রয়েছেন। তবে কবে এই জুটি বিয়ের পিঁড়িতে বসবেন, তা নিয়ে কিছুই জানাননি অঙ্কুশ ও ঐন্দ্রিলা দু'জনেই।   

POST A COMMENT
Advertisement