Biplab Chatterjee: 'আমি নাকি মারা গিয়েছি', মৃত্যুর খবরে ক্ষোভ উগরে দিলেন বিপ্লব চট্টোপাধ্যায়, VIDEO

মঙ্গলবার সকাল থেকে সেরকমই একটি পোস্টের কারণে রীতিমতো হয়রানি হতে হয় বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে। যেখানে অভিনেতার ছবি দিয়ে ক্যাপশনে লেখা 'প্রয়াত'।

Advertisement
'আমি নাকি মারা গিয়েছি', মৃত্যুর খবরে ক্ষোভ উগরে দিলেন বিপ্লব চট্টোপাধ্যায়, VIDEOবিপ্লব চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • সেরকমই তারকাদের ভুয়ো মৃত্যু সংবাদ নিয়ে প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর ট্রেন্ড বেশ পুরনো। দেশে বা রাজ্যে কোনও ঘটনা ঘটলেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো খবর রটে। সেরকমই তারকাদের ভুয়ো মৃত্যু সংবাদ নিয়ে প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা যায়। মঙ্গলবার সকাল থেকে সেরকমই একটি পোস্টের কারণে রীতিমতো হয়রানি হতে হয় বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে। যেখানে অভিনেতার ছবি দিয়ে ক্যাপশনে লেখা 'প্রয়াত'। আর সেই ছবি নিমেষে ভাইরাল হতেই অভিনেতাকে দেশ-বিদেশ থেকে ফোন করে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। তবে মৃত্যুর এই মিথ্যে খবর রটানোর জেরে রীতিমতো বিরক্ত বিপ্লব চট্টোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম-এর সোশ্যাল মিডিয়া পেজে এসে বর্ষীয়ান অভিনেতা এক ভিডিও মাধ্যমে তীব্র প্রতিবাদ করেন।

ছবি সৌজন্যে: ফেসবুক

 

আর্টিস্ট ফোরাম-এর পক্ষ থেকে বর্ষীয়ান অভিনেতার এই ভিডিও পোস্ট করে জানানো হয়েছে যে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের প্রয়াণের যে মিথ্যা খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সম্পূর্ণ সুস্থ ও ভাল আছেন। এরপরই বিপ্লব চট্টোপাধ্যায়ের তাঁর ভিডিওতে নিজের পরিচয় দিতে গিয়ে মজার ছলেই বলেন যে সবাই তাঁকে এমনিতেই চেনেন, কারণ তিনি একাধিক বদমায়েশি চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা বলেন, যে কারণে আমায় খারাপ লোক বলেই জানেন। কিন্তু আমাদের এখানে রাজনৈতিক নেতা যাঁরা আছেন, তাঁদের থেকে আমি খারাপ নই।

এরপরই বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, আমার সম্পর্কে একটি বিভ্রান্তিমূলক খবর বেড়িয়েছে। আমি নাকি মারা গিয়েছি। আরে মরে তো এক দিন যাবই। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। ঈশ্বর যত দিন বাঁচিয়ে রাখবেন থাকব। এরপর হাতজোড় করে সকলের কাছে অভিনেতা অনুরোধ করেন, এই ধরনের বিভ্রান্তিমূলক খবর করা বন্ধ করুন। যে বা যিনি করেছেন, শুধু আমার একার জন্য বলছি না, যে বা যার ব্যাপারেই এমনটা বলবেন একটু ভেবেচিন্তে বলুন। এই বিষয়টা একদম ঠিক হচ্ছে না। এটাকে শিক্ষার অভাব বলেই আমি মনে করি। আমার পরিবার-পরিজন থেকে আর্টিস্টস ফোরামের সদস্যরা সকলেই আপত্তি জানিয়েছেন। তাই এমন কিছু ছড়াবেন না।

Advertisement

এই ধরণের অসংবেদনশীল ভুয়ো খবরে শুধু অভিনেতাই নন, দুশ্চিন্তায় পড়েছেন তাঁর পরিবার ও অনুগামীরাও। এর আগেও সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়েও বহুবার ভুয়ো মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এই ধরনের মিথ্যা খবরের জেরে তারকাদের হয়রানি ও তাঁর পরিবারের মানুষদের উদ্বেগকে আরও বাড়িয়ে দেয়।   

POST A COMMENT
Advertisement