Jeet At Ujjayini Temple: সামনেই ছবি মুক্তি, শ্রাবণের দ্বিতীয় সোমবারে স্ত্রীকে নিয়ে উজ্জ্বয়িনী মন্দিরে জিৎ

শ্রাবণের দ্বিতীয় সোমবার সপরিবারে উজ্জ্বয়িনী পৌঁছে গিয়েছিলেন জিৎ। সঙ্গে ছিলেন স্ত্রী মোহনা মাইতি। লাল রঙের পোশাক আর গলায় মহাকাল লেখা উত্তরীয় পরে শ্রদ্ধা সহকারে শিবের আরাধনা করলেন টলিউডের এই হিরো। মোহনা পরেছিলেন হলুদ রঙের শাড়ি।

Advertisement
সামনেই ছবি মুক্তি, শ্রাবণের দ্বিতীয় সোমবারে স্ত্রীকে নিয়ে উজ্জ্বয়িনী মন্দিরে জিৎ উজ্জ্বয়িনীতে সস্ত্রীক জিৎ
হাইলাইটস
  • শ্রাবণের দ্বিতীয় সোমবার সপরিবারে উজ্জ্বয়িনী পৌঁছে গিয়েছিলেন জিৎ।

শ্রাবণ মাস মানেই ভগবান শিবের মাস। এই মাসটি শিব ভক্তদের জন্য তাঁদের সব ইচ্ছে পূরণের মাস বলে বিবেচিত করা হয়। ইতিমধ্যেই শ্রাবণ মাসের দুটি সোমবার পালন করা হয়ে গিয়েছে। অনেকেই এই মাসের সোমবারগুলিতে ভক্তিভরে মহাদেবের আরাধনা করে থাকেন। ব্যতিক্রম নয় টলিউডের তারকারাও। অনেকেই এই শ্রাবণ মাস পালন করে থাকেন। তাঁদের মধ্যে সুপারস্টার জিৎ অন্যতম। আর এখন তো তাঁর শিবের আশীর্বাদের বিশেষ প্রয়োজনও রয়েছে। সামনেই রয়েছে তাঁর ছবি মুক্তি। বহু জটিলতা কাটিয়ে অবশেষে আগামী ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে জিৎ-এর ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। আর তা মুক্তির আগেই উজ্জ্বয়িনীতে গিয়ে সস্ত্রীক পুজো দিয়ে এলেন জিৎ। 

শ্রাবণের দ্বিতীয় সোমবার সপরিবারে উজ্জ্বয়িনী পৌঁছে গিয়েছিলেন জিৎ। সঙ্গে ছিলেন স্ত্রী মোহনা মাইতি। লাল রঙের পোশাক আর গলায় মহাকাল লেখা উত্তরীয় পরে শ্রদ্ধা সহকারে শিবের আরাধনা করলেন টলিউডের এই হিরো। মোহনা পরেছিলেন হলুদ রঙের শাড়ি। দুজনের কপালেই ছিল হলুদ তিলক, যেটায় লেখা মহাকাল। অভিনেতাকে এমন রূপে দেখে ভালোবাসায় ভরালেন অনুরাগীরা। কোনও ভিআইপি অতিথি হয়ে নয়, একেবারে সাধারণের সঙ্গে মিশে শিবের পুজো করলেন জিৎ। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

এমনিতে অভিনেতা যে আধ্যাত্মিক তা কম বেশি টলিপাড়ার সকলেই জানেন। বাড়িতে নবরাত্রির পুজো হয়, কুমারি ভোজনও করানো হয়। যেখানে নিজে উপস্থিত থাকেন জিৎ। প্রসঙ্গত, গত ২৭ মে মুক্তি পাওয়ার কথা ছিল ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই হঠাৎ কেন পিছিয়ে গেল মুক্তি, তা নিয়েও হয়েছে জোর চর্চা। অনেকেই ভেবেছিলেন হয়তো জিৎ-এর এই ছবি মুক্তি বিশ বাঁও জলে চলে যাবে। কিন্তু সেইসব জল্পনাকে নস্যাৎ করে দিয়ে জিৎ এবং তাঁর টিমের পক্ষ থেকে জানানো হয় যে আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে জিৎ-এর এই বহু প্রতীক্ষিত ছবিটি। আসলে স্বাধীনতা দিবসের সময়ে বিপ্লবীর জীবনের এই গল্প দর্শকের সামনে তুলে ধরতে চান অভিনেতা।

Advertisement

কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে জিতের নয়া লুক। তাঁকে অনবদ্য রূপ দিয়েছেন শিল্পী সোমনাথ কুণ্ডু। মাসের পর মাস গবেষণা ও প্রস্তুতির মাধ্যমে প্রতিটি লুক তৈরি করেছেন বলেও জানা গিয়েছে। আগামী ২ অগাস্ট এই ছবির ট্রেলার মুক্তি পাবে। এই ছবিতে জিতের নটি রূপ দেখা যাবে। যেখানে অভিনেতাকে চেনা বেশ দায়। সব মিলিয়ে জিৎ নিজেও বহুদিন পর বড়পর্দায় ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত।  

POST A COMMENT
Advertisement