Jeetu Kamal: রাহুলের পাশে নিজের ছবিতে মালা, কী কারণে 'প্রতিবাদী' অভিনেতা?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়াটাকে কেউই মেনে নিতে পারছেন না। ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শ্যুটিংয়ে দিঘার তালসারিতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণহানির ঘটনায় রীতিমতো হতচকিত সকলে। রবিবার ২৯ মার্চ এই ঘটনা সামনে আসতেই একাধিক প্রশ্ন উঠে এসেছে বারবার। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সকে।

Advertisement
রাহুলের পাশে নিজের ছবিতে মালা, কী কারণে 'প্রতিবাদী' অভিনেতা?রাহুলের পাশে নিজের ছবিতে মালা দিলেন জিতু
হাইলাইটস
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়াটাকে কেউই মেনে নিতে পারছেন না।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়াটাকে কেউই মেনে নিতে পারছেন না। ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শ্যুটিংয়ে দিঘার তালসারিতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণহানির ঘটনায় রীতিমতো হতচকিত সকলে। রবিবার ২৯ মার্চ এই ঘটনা সামনে আসতেই একাধিক প্রশ্ন উঠে এসেছে বারবার। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সকে। শনিবার দুপুরে রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় এফআইআরও করেছে আর্টিস্টস ফোরাম। তারপরই জাস্টিস ফর রাহুল-এর মিছিল। টলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে সেখানে হাজির হয়েছিলেন অভিনেতা জিতু কমলও। আর সেখানে দেখা গেল রাহুলের সাদাকালো, ফুলের মালা পরানো ছবির পাশে দেখা মিলল জিতু কমলের সাদাকালো ছবিতেও ফুলের মালা! ব্যাপারটা কী?

রাহুলের মৃত্যুর ঘটনা নিয়ে আর্টিস্ট ফোরামের সদস্যরা প্রথম থেকেই নিরপেক্ষ তদন্ত চেয়েছে। কিন্তু প্রথম থেকেই আর্টিস্টস ফোরামের এই বিচার চাওয়ার পদক্ষেপকে বাঁকা চোখে দেখছেন জিতু। সোশাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই গর্জে উঠছেন তিনি। আর এবার মিছিলে আসলেন, নিজের সাদাকালো ছবিতে মালা পরিয়ে। রাহুলের মৃত্যুর প্রতিবাদের মিছিলে দাঁড়িয়েই আর্টিস্টস ফোরামের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জিতু।

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক জিতু রীতিমতো ক্ষোভ উগরে সংবাজমাধ্যমকে বলেন, মরে যাওয়ার পর প্রতিবাদ করছে। আমারও এমন পরিণতি হতে পারত। তাই ছবিতে মালা পরিয়ে বলছি, নাও ফোরাম প্রতিবাদ কর। এদিন জিতুর কথায়, আমরা যাঁরা খ্যাতনামা নই। তাঁদের প্রতি অনিহা, কোনওভাবে যদি ভাবমূর্তি যদি নষ্ট হয়, তাহলে তাঁদের উপরে উঠতে কষ্ট হবে। রাহুলদা মুখ খুলতেন, রাহুলদার শিড়দাঁড়াটা শক্ত ছিল। একটা প্রতিষ্ঠান, রেজিস্টার হওয়া সংস্থা। তাঁদের আমি মেল করছিলাম যে আমি তাঁদের দ্বারা বিতা়ড়িত, প্রতারিত, তাঁরা গালি দিচ্ছে। আমি হাসপাতালে যেতে বাধ্য হয়েছিলাম। সেরকমই পরিস্থিতি তৈরি হয়েছিল। আমার সেক্রেটারি সেই প্রোজেক্টের অংশ ছিল। তাঁর দায় নেবে না!

Advertisement

কয়েকদিন আগে পরিচালক সাই প্রকাশ লাহিড়ির এঁরাও মানুষ – ছবির শুটিং ফ্লোরে পরিচালকের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন জিতু কমল। দুর্ব্যবহার, টাকা নিয়ে শুটিং না করা, অপেশাদার আচরণ-সহ গুচ্ছের অভিযোগ উঠেছে অভিনেতা জিতু কামালের বিরুদ্ধে। এর বিরুদ্ধে মুখও খুলেছিলেন জিতু।  জিতু ফেসবুকে লিখেছিলেন, ”শুটিং চলাকালীন সেদিন আমারও মৃত্যু ঘটতে পারত। আমি আমার আর্টিস্ট ফোরামের কাছে চিঠি দিয়ে কমপ্লেন করলাম যে আমাকে গালি দেওয়া হয়েছে, যে প্রোডাকশনের জন্য আমি হসপিটালে ভর্তি হতে বাধ্য হলাম শুটিং চলাকালীন সেখানে সেক্রেটারি উপস্থিত ছিল। তারা কোন রকমের সদুত্তর দেয়নি।  উল্টো আমি ফোন করে বলতে বাধ্য হলাম ঠিক আছে তোমরা যখন কিছু করবে না আর কি বলব! আমাকে আইনি পদক্ষেপ নিতে হল। এটা কি ফোরামের দায়িত্ব? আমি অনেক সিনিয়র কে ফোন করেছি কেউ কোনো উত্তর দেয়নি। কিন্তু যখন কোনো প্রোডাকশনের তরফ থেকে আর্টিস্টের নামে কমপ্লেইন করে সঙ্গে সঙ্গে আর্টিস্টকে ডেকে তাকে ভর্ৎসনা করা হয়। 

জিতু আরও লিখেছিলেন, আর্টিস্ট ফোরামের বড় বাম-সদস্য প্রশ্ন তোলেন জীতুর সঙ্গেই কেন অনভিপ্রেত ঘটনাগুলো হয়?? আপনাদের কি কখনো জীতুর কোনও কাজের মাধ্যমে মাথা নত করতে হয়েছে??? এমন হয়েছে কী জীতু বারবার ভুল প্রমাণিত হচ্ছে, সরি বলছে,আবার ভুল করছে??? মধ্যা কথা,জীতু প্রতিবাদী, তাই। অন্যায়ের সঙ্গে আপোষ করে না তাই। একটা আর্টিস্ট ফোরামের সদস্য হওয়া সত্বেও আমি যখন শুটিং করতে গিয়ে হসপিটালাইজড হলাম,আর্টিস্ট ফোরাম থেকে একটা মিনিমাম কল পর্যন্ত করা হয় না,কোনদিন করা হয়নি। একদল হতাশ লোক ক্রমাগত পেছন থেকে ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে শিল্পীদের ক্ষতি করার চেষ্টা করে চলেছে। আর্টিস্ট ফোরামের প্রধান কাজ টেকনিসিয়ান এ মৃত শিল্পীর পায়ে ফুল দান করা। ঠিক আছে আমিও নিশ্চয়ই আর্টিস্ট ফোরামের থেকে কোনো না কোনোদিন ফুল পাবো, এই আশা নিয়ে আর্টিস্ট ফোরামের সদস্য হয়ে থাকি।

POST A COMMENT
Advertisement