Parambrata Chatterjee: 'বাদবাকি অযথা, অদরকারি আওয়াজ', ছেলের প্রথম জন্মদিনে পরিবারের গুরুত্ব বোঝালেন পরম

এদিন পরমব্রত ছেলের সঙ্গে তাঁর, পিয়ার, দুই পোষ্য সহ একাধিক মানুষের সঙ্গে ছবি শেয়ার করেছেন। ছেলেকে ছোট থেকে পরম তাঁর ও পিয়ার আদর্শে বড় করার চেষ্টা করছেন। আর সেটার ঝলক ধরা পড়ল পরমের খোলা চিঠিতে। অভিনেতা-পরিচালক লিখলেন, আজ তোমার এক বছরের জন্মদিন। আজ তোমার ঠাম্মিরও জন্মদিন। উনি যদি থাকতেন তাহলে তোমাকে কত আদর করতেন।

Advertisement
'বাদবাকি অযথা, অদরকারি আওয়াজ', ছেলের প্রথম জন্মদিনে পরিবারের গুরুত্ব বোঝালেন পরমপরম-পিয়ার ছেলের জন্মদিন
হাইলাইটস
  • গত বছর ১ জুন সন্তান আসার সুখবর দিয়েছিলেন পরমব্রত ও পিয়া।

গত বছর ১ জুন সন্তান আসার সুখবর দিয়েছিলেন পরমব্রত ও পিয়া। দেখতে দেখতে পরম-পিয়ার পুত্র নিষাদ তথা নডি ১ বছরে পা দিল। স্বাভাবিকভাবেই এটা খুশির দিন এই তারকা দম্পতির জন্য। এদিন পুত্র নডিকে খোলা চিঠি দিলেন বাবা পরমব্রত। নিজের মনের সব কথা উজাড় করে বললেন ছেলের কাছে। এক বছরের নডি কতটা বুঝল জানা নেই, তবে এদিন পরমের লেখায় ছিল তাঁর ছেলের প্রতি অসীম ভালোবাসার প্রকাশ। 

এদিন পরমব্রত ছেলের সঙ্গে তাঁর, পিয়ার, দুই পোষ্য সহ একাধিক মানুষের সঙ্গে ছবি শেয়ার করেছেন। ছেলেকে ছোট থেকে পরম তাঁর ও পিয়ার আদর্শে বড় করার চেষ্টা করছেন। আর সেটার ঝলক ধরা পড়ল পরমের খোলা চিঠিতে। অভিনেতা-পরিচালক লিখলেন, আজ তোমার এক বছরের জন্মদিন। আজ তোমার ঠাম্মিরও জন্মদিন। উনি যদি থাকতেন তাহলে তোমাকে কত আদর করতেন। দুজনের জন্মদিনে একসঙ্গে অনেক মজা হত। এরপরই পরমের লেখা মা-বাবাকে হারিয়ে একা হয়ে যাওয়ার যন্ত্রণা ফুটে ওঠে। 

অপরদিকে পিয়ারও বাবা নেই, রয়েছে শুধু মা। পরিবারের বড় বলতে শুধুমাত্র তিনি। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে পরমব্রত সকলকে নিয়ে বাঁচার যে আনন্দ, সেটা সব সময়ই সন্তানের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করেন। পরমের লেখা থেকে জানা যায় যে তিনি নিষাদকে এমন এক পৃথিবী দিয়েছেন যেখানে নিষাদকে ভালোবাসার লোকের অভাব নেই। জীবনের অনেকটা সময় পেরিয়ে পরমব্রত এখন একটাই উপলব্ধি, পরিবারই জীবনের সব। বাকি কিছুর অস্তিত্ব থাকে না। তাই পরিবার যদি না থাকে, তাহলে তা তৈরি করে নিতে হয়। পরম নিষাদকে খোলা চিঠিতে বলেছেন, ওটাই আসল, বাদবাকি সব অযথা, অদরকারি আওয়াজ। শেষে ছেলের উদ্দেশ্যে পরম লেখেন, আসমুদ্র হিমাচল ভালোবাসা বলে যদি কিছু থেকে থাকে , সেটা দিলাম তোমাকে, বাবা। 

Advertisement

প্রসঙ্গত, কিছুদিন আগেই পরমব্রতর মন্তব্য নিয়ে তোলপাড় হয়। রুদ্রনীলকে পাশে নিয়ে পরিচালক-অভিনেতা বলেছিলেন, আমাদের রোজগার করতে হয়, সেটার জন্য কোথাও না কোথাও কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়। আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। ওই সময়টা আমি আমার সদ্যোজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চিপে জিনিসটা করেছিলাম। আমার আর উপায় ছিল না। কারও বিরুদ্ধে ব্যক্তিগত রাগ পেশ করতে চাই না। আমি চাই এমন পরিস্থিতি যেন তৈরি না হয়। ছেলেকে টেনে এই মন্তব্য করা নিয়ে পরমব্রতকে একাধিক ট্রোলের মুখেও পড়তে হয়। 

POST A COMMENT
Advertisement