Saswata Chatterjee Daughter: 'বাবা ভীষণ বকা দেবে', কোন বিষয় নিয়ে শাশ্বতকে ভয় কন্যা হিয়ার?

সদ্য অভিনয়ে পা দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত প্রথম বাংলা ছবি 'মন মানে না' চলতি মাসের প্রেম দিবসেই মুক্তি পাবে। ইতিমধ্যেই শাশ্বত-কন্যাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে বেশ হইচই পড়ে গিয়েছে।

Advertisement
'বাবা ভীষণ বকা দেবে', কোন বিষয় নিয়ে শাশ্বতকে ভয় কন্যা হিয়ার?বাবা শাশ্বতর সঙ্গে মেয়ে হিয়া
হাইলাইটস
  • সদ্য অভিনয়ে পা দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়।

সদ্য অভিনয়ে পা দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত প্রথম বাংলা ছবি 'মন মানে না' চলতি মাসের প্রেম দিবসেই মুক্তি পাবে। ইতিমধ্যেই শাশ্বত-কন্যাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে বেশ হইচই পড়ে গিয়েছে। দাদু ও বাবা যেহেতু অভিনেতা তাই পরবর্তী প্রজন্মের থেকেও ভাল অভিনয় আশা করছে ইন্ডাস্ট্রির অনেকেই। তবে পেশার পাশাপাশি হিয়ার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহল কম নেই। তিনি কি কারোর সঙ্গে ডেট করছেন? হিয়ার প্রেমিক রয়েছে কিনা, এইসব নিয়েও মানুষের কৌতুহলের শেষ নেই। 

GEN-Z-দের যোগাযোগের সবচেয়ে ভাল মাধ্যম হল ডেটিং অ্যাপ। অনেকেই এখন এই ডেটিং অ্যাপে নিজেদের ক্যাজুয়াল অথবা সিরিয়াস গোছের সঙ্গীর খোঁজ করেন। আর সেই দলে কি নাম লিখিয়েছেন শাশ্বত-কন্যাও? সম্প্রতি এক সাক্ষাৎকারে হিয়া নিজেই খোলসা করলেন গোটা বিষয়টি। হিয়া বলেন, না, আমার ডেটিং অ্যাপে কোনও কোনও অ্যাকাউন্ট নেই। থাকলে বাবা বকা ঝকা করবে প্রচুর। এরই সঙ্গে হিয়া এও বলেন, আমার ডেটিং অ্যাপ কখনও ব্যবহার করা হয়নি। এরপরই তিনি জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়াতেই তাঁর এত ভাল যোগাযোগ হয় মানুষের সঙ্গে, তাই তাঁর কাছে ওটাই বড় মাধ্যম। সেই কারণে ডেটিং অ্যাপ ব্যবহার করার দরকার পড়েনি। 

বাবা শাশ্বত চট্টোপাধ্যায় ও মহুয়া চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া বেশ কড়াকড়ির মধ্যেই বড় হয়েছেন। শাশ্বত বা মহুয়া কোনও সময়ই তাঁদের মেয়েকে লাইমলাইটে আনতে পছন্দ করতেন না। তবে গত তিন-চার বছরে হিয়া তাঁর নিজের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে ইন্ডাস্ট্রির অনেকেরই নজরে পড়ে। ২২-২৩ বছরের শাশ্বত-কন্যা সিনেমায় নাম লেখানোর আগে মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করে হাত পাকিয়ে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী হিয়া। তাঁর প্রথম ছবিতে কাজ করেছেন শাশ্বতও। মেয়ের সঙ্গে এই প্রথমবার বড়পর্দায় কাজ অভিনেতার। 

বরাবরই হিয়া নিজেকে অন্য নায়িকাদের থেকে আলাদা করে রাখার চেষ্টা করে গিয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই সেই ছবি দেখা যাবে। খুব ছোট বয়স থেকেই লাইট, ক্যামেরা ও অ্যাকশনের সঙ্গে পরিচিত হিয়া। শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাতনি, শাশ্বতর মেয়ে হিয়া সকলের খুবই চেনা। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ২০২৩ সালে স্নাতক পাশ করেন হিয়া। এরপর টানা দু বছর বেণীদির (দামিণী বেণী বসু)-র কাছ থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরপরই তিনি অভিনয় দুনিয়ায় পা রাখেন।

Advertisement

POST A COMMENT
Advertisement