Shaheb-Susmita: ভাগ্নের জন্মদিনে সাহেবের পোস্ট, 'সুস্মিতা মামি'র খোঁজ করলেন নেটিজেনরা

Shaheb-Susmita: তাঁরা প্রেম করছেন নাকি শুধুই সিরিয়ালের স্বার্থে একে-অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেটা জানা না গেলেও সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের প্রেমের চর্চা তুঙ্গে। যদিও এই চর্চা নিয়ে সাহেব বা সুস্মিতা কেউই কোনওদিন মুখ খোলেননি। তবে এই আলোচনা যে তাঁরা বেশ উপভোগ করেন তা বোঝাই যায়।

Advertisement
ভাগ্নের জন্মদিনে সাহেবের পোস্ট, 'সুস্মিতা মামি'র খোঁজ করলেন নেটিজেনরা সাহেব ও সুস্মিতা
হাইলাইটস
  • তাঁরা প্রেম করছেন নাকি শুধুই সিরিয়ালের স্বার্থে একে-অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেটা জানা না গেলেও সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের প্রেমের চর্চা তুঙ্গে।

তাঁরা প্রেম করছেন নাকি শুধুই সিরিয়ালের স্বার্থে একে-অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেটা জানা না গেলেও সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের প্রেমের চর্চা তুঙ্গে। যদিও এই চর্চা নিয়ে সাহেব বা সুস্মিতা কেউই কোনওদিন মুখ খোলেননি। তবে এই আলোচনা যে তাঁরা বেশ উপভোগ করেন তা বোঝাই যায়। রবিবার ছিল সাহেব ভট্টাচর্যের ভাগ্নের জন্মদিন। আর ভাগ্নেকে নিয়ে ছবি পোস্ট করতেই পরোক্ষভাবে খোঁজ নিলেন সুস্মিতার। 

দিদি সোনম ও ফুটবলার জামাইবাবু সুনীল ছেলে ধ্রুবর ছিল রবিবার জন্মদিন। তাই তাকে নিয়ে একটি ছবি পোস্ট করেন সাহেব। যেখানে খুদেকে কোলে বসিয়ে ছবি দেন অভিনেতা। মামা-ভাগ্নে দু'জনের মুখেই একরাশ হাসি লেগেছিল। সাহেব এই ছবির ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন আমার বাচ্চা… তুমি যে এত মানুষের আনন্দের উৎস, তা তোমার কোন ধারণাই নেই। আমি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করি যেন তুমি একদিন একজন ভালো মানুষ হও এবং আমাদের সকলকে গর্বিত কর। সাহেব মামা লাইভ ইউ ৩০০০।’

মামা-ভাগ্নের এই ছবি পোস্ট হতেই একদিকে ধ্রুবকে যেমন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলে আবার অনেকেই সুস্মিতার প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন। কেউ লেখেন, মামি কোথায়? কেউ লেখেন, মামাকে বল এবার মামি চাই।  আবার কেউ লেখেন, এবার মামির সঙ্গে একটা পোস্ট পেলেই ষোলকলা পূর্ণ। কেউ লেখেন, সাহেব মামা সুস্মিতা মামিকে নিয়ে বেঙ্গালুরু গিয়েছিলে। 

সাহেব আর সুস্মিতা দুজনেই অভিনয় করছেন স্টার জলসার কথা সিরিয়ালে। এই প্রথমবার সিরিয়ালে অভিনয় করছেন সাহেব। কথা ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই সাহেব ও সুস্মিতার জুটি ভীষণভাবে জনপ্রিয় হয়ে যায়। অনস্ক্রিন তো বটেই অফস্ক্রিনেও তাঁদের দুজনের সম্পর্কের সমীকরণ দেখে টলিপাড়ায় গুঞ্জন শুরু হয় যে তাঁরা একে-অপরের সঙ্গে ডেট করছেন। পর্দার গোবরদেবী এবং অগ্নিভর জুটি দর্শকের মনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। কথার সিরিয়াল সেটেই তাঁদের প্রথম আলাপ। তবে এখন সব জায়গাতেই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। যদিও সাহেব বা সুস্মিতা কেউই প্রেম করছেন কিনা এই বিষয়ে নিশ্চিত করে কিছুই বলেননি।  

Advertisement

POST A COMMENT
Advertisement