Tollywood Love Story: মিরর সেলফিতে দুষ্টু-মিষ্টি পোজ, প্রেমে মজেছেন সৌরভ-শুভস্মিতা?

টলিপাড়ার নতুন জুটি এঁরা। এঁদের নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে এখন। একসঙ্গে সিরিয়াল করার সুবাদে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই জুটি। তবে এখনও নিজেদের প্রেমের খবর কাউকে দিতে নারাজ সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়। যদিও ইন্ডাস্ট্রির সূত্রের খবর, শ্যুটিংয়ের পর একান্তে সময় কাটাচ্ছেন নাকি এই জুটি।

Advertisement
মিরর সেলফিতে দুষ্টু-মিষ্টি পোজ, প্রেমে মজেছেন সৌরভ-শুভস্মিতা? সৌরভ ও শুভস্মিতা
হাইলাইটস
  • তবে এখনও নিজেদের প্রেমের খবর কাউকে দিতে নারাজ সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়।

টলিপাড়ার নতুন জুটি এঁরা। এঁদের নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে এখন। একসঙ্গে সিরিয়াল করার সুবাদে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই জুটি। তবে এখনও নিজেদের প্রেমের খবর কাউকে দিতে নারাজ সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়। যদিও ইন্ডাস্ট্রির সূত্রের খবর, শ্যুটিংয়ের পর একান্তে সময় কাটাচ্ছেন নাকি এই জুটি। লক্ষ্মীর ঝাঁপি সিরিয়াল করার সময় থেকেই একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়ান সৌরভ ও শুভস্মিতা। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে কিছুই বলেননি। সম্প্রতি চর্চিত প্রেমিক সৌরভের সঙ্গে মিরর সেলফি শেয়ার করলেন শুভস্মিতা।    

শুভস্মিতার হাতে ধরা মোবাইল ফোন আর পিছন থেকে উঁকি দিচ্ছেন সৌরভ। দুষ্টুমিতে ভরা নায়িকার চোখ-মুখ। এভাবেই নিজেদেরকে মিরর সেলফিতে বন্দি করলেন সৌরভ-শুভস্মিতা। আর ক্যাপশনে লিখলেন, যেখানে তুমি যাচ্ছ, আমি কি সেখানে যেতে পারি? এই ছবি ও ক্যাপশনের নীচে পাল্টা উত্তর দিতে ভোলেননি সৌরভ। পরিচালক-অভিনেতা লিখলেন, আয়নাবাজি। সঙ্গে লাভ ইমোজি।  প্রসঙ্গত, সৌরভ ও শুভস্মিতার প্রেম টলিপাড়ার ওপেন সিক্রেট। যদিও এখনই বিষয়টিকে প্রকাশ্যে আনতে চান না কেউই। 

দীর্ঘদিন ধরে সৌরভকে যে কোনও সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হলেই, তিনি হেসে এড়িয়ে যেতেন। স্পষ্টই জানিয়ে দিত, জীবনসঙ্গী এখনও পর্যন্ত খুঁজে পাননি তিনি। তবে অপেক্ষায় রয়েছেন। তবে এখন ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, পর্দার নায়িকা ঝাঁপিকেই নাকি বাস্তবের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সৌরভ। দীর্ঘদিন পরে, ছোটপর্দায় ফিরেছেন সৌরভ। ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-র নায়কের ভূমিকায় দর্শক দেখছেন তাঁকে। এই ধারাবাহিকেরই নায়িকার ভূমিকায় অভিনয় করছেন, শুভস্মিতা মুখোপাধ্যায়। সৌরভ আর শুভস্মিতা বারে বারেই জানিয়েছেন, বাস্তবেও তাঁদের মধ্যে সম্পর্ক খুব ভাল। সেই রসায়নই ধরা পড়ে পর্দায়। তবে সূত্র বলছে, বন্ধুত্ব নয়, পর্দার মতোই তাঁদের মধ্যে প্রেম এখন মাখোমাখো। 

শুভস্মিতার জন্মদিনেও দেখা গিয়েছে সৌরভের মায়ের সঙ্গে তাঁর সুন্দর সম্পর্ক। শুভস্মিতার গালে চুম্বন এঁকে দিচ্ছেন সৌরভের মা। অবশ্য এই প্রথম নয়, এর আগেও শুভস্মিতা সৌরভের মায়ের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানেও দেখা গিয়েছিল, নায়কের মায়ের সঙ্গে দিব্য মিষ্টি সম্পর্ক পর্দার নায়িকার। আর এরই মাঝে এও শোনা যাচ্ছিল এবার নাকি বিয়ের পিঁড়িতে বসবেন সৌরভ ও শুভস্মিতা। নায়ক যদিও গুঞ্জন বলে সবটা উড়িয়ে দিয়েছেন। কিন্তু অন্দরের ফিসফাস, এই বছরেই তাঁরা বিয়ে করবেন। কিন্তু ধারাবাহিক চলছে বলে এখনই প্রকাশ্যে কিছু আনা মানা। সূত্র বলছে, ধারাবাহিক সম্প্রচার কালে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তা প্রভাব ফেলতে পারে কাজে, তাই আপাতত কিছুই নাকি প্রকাশ্যে আনা যাবে না।

Advertisement

POST A COMMENT
Advertisement