Actor Sudip Sarkar: সিরিয়ালের শ্যুটিং চলাকালীন অসুস্থ সুদীপ, ভর্তি হাসপাতালে, কেমন আছেন পর্দার 'ভিলেন'?

টেলিপাড়ার জনপ্রিয় 'ভিলেন' তথা অভিনেতা সুদীপ সরকার ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, সুদীপ একটি নতুন সিরিয়ালের শ্যুটিং করছিলেন আর সেখানেই সোমবার আচমকা অসুস্থ হয়ে যান।

Advertisement
সিরিয়ালের শ্যুটিং চলাকালীন অসুস্থ সুদীপ, ভর্তি হাসপাতালে, কেমন আছেন পর্দার 'ভিলেন'?হাসপাতালে ভর্তি সুদীপ
হাইলাইটস
  • টেলিপাড়ার জনপ্রিয় 'ভিলেন' তথা অভিনেতা সুদীপ সরকার ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন।

টেলিপাড়ার জনপ্রিয় 'ভিলেন' তথা অভিনেতা সুদীপ সরকার ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, সুদীপ একটি নতুন সিরিয়ালের শ্যুটিং করছিলেন আর সেখানেই সোমবার আচমকা অসুস্থ হয়ে যান। পরিস্থিতি এতটাই বাড়াবাড়ি অবস্থায় পৌঁছায় যে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করাতে হয়। জানা গিয়েছে, শ্যুটিংয়ের আগের দিনও সুদীপের জ্বর ছিল। 

সংবাদমাধ্যমের কাছে সুদীপের স্ত্রী অনিন্দিতা রায়চৌধুরী জানিয়েছেন যে আপাতত পর্যবেক্ষণের জন্যই চিকিৎসকরা সুদীপকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন। তবে অভিনেতার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভাল আছে। বেশ কিছু টেস্ট করতে বলেছেন চিকিৎসকরা। কিন্তু হঠাৎ করে কেন অসুস্থ হয়ে পড়লেন সুদীপ? এ বিষয়ে অভিনেতার স্ত্রী জানিয়েছেন যে অত্যাধিক গরম ও খাবারের থেকেই সম্ভবত এই সমস্যার সূত্রপাত। জানা গিয়েছে, খুব শীঘ্রই সুদীপ হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন। 

টেলিপর্দার জনপ্রিয় খলনায়ক হিসাবেই পরিচিত সুদীপ। একাধিক সিরিয়ালে তাঁর নেগেটিভ চরিত্র বেশ প্রশংসা পেয়েছে। 'ফুলকি' সিরিয়ালে সুদীপের ভিলেন চরিত্রটি এখনও দর্শকেরা মনে রেখে দিয়েছে। এই সিরিয়ালের পর বেশ কয়েকমাস পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন সুদীপ। মেয়ে হওয়ার পরে খুব যে বেশি দিন ছুটি নিতে পেরেছিলেন তা নয়। তাই ‘ফুলকি’ শেষ হয়ে যাওয়ার পরে কিছু দিনের ছুটিতে ছিলেন তিনি। মেয়ের সঙ্গে চুটিয়ে সময় কাটিয়েছেন এই কয়েক মাস। আবার এখন নতুন ভাবে ছোটপর্দায় দেখা যাচ্ছে তাঁকে।

সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শেষ করার পরে থিয়েটার করতেন। 'সমকাল', 'পাইকপাড়া নাট্যগোষ্ঠী'র মতো দলের সঙ্গে নাটক করতে করতে পরিচালক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের সহকারী হিসেবে 'এখানে আকাশ নীল' ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ। এরপরে 'আয় বৃষ্টি ঝেঁপে' ধারাবাহিকে প্রথম অভিনয়। দ্বিতীয় ধারাবাহিক 'চ্যাম্পিয়ন'-এর নায়ক ছিলেন তিনি। 'চ্যাম্পিয়ন' বেশ জনপ্রিয়ও হয়েছিল সেসময়ে। পরবর্তীতে 'অগ্নিপরীক্ষা'য় ছোট্ট চরিত্রে এবং'তুমি আসবে বলে'র ভিলেন হিসেবেও দর্শকমহলের প্রশংসা অর্জন করেন সুদীপ সরকার। প্রসঙ্গত, এই গরমে টানা শ্যুটিং চলাকালীন অনেক অভিনেতা-অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েন। এর আগেও এই ধরনের খবর সামনে এসেছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement