Sumanta Mukherjee: অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়ের হার্ট অ্যাটাক, কেমন আছেন স্বস্তিকার কাকা?

অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায় অভিনয় করেছেন একাধিক সিনেমায়। ১৯৮৬ সালে তপন সিংহের আতঙ্ক ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর মিহির চরিত্রে অভিনয় সাড়া ফেলে দিয়েছিল। বিশেষ করে তাঁর বলা আতঙ্ক ছবির সেই বিখ্যাত সংলাপ, মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি। আজও সমানভাবে জনপ্রিয়।

Advertisement
অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়ের হার্ট অ্যাটাক, কেমন আছেন স্বস্তিকার কাকা?হাসপাতালে ভর্তি সুমন্ত মুখোপাধ্যায়
হাইলাইটস
  • গুরুতর অসুস্থ হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়।

গুরুতর অসুস্থ হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। জানা গিয়েছে, শনিবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে অভিনেতাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার বিকেলে অ্যাঞ্জিওগ্রাম হবে বলে জানিয়েছেন ছোটপর্দার চেনা মুখ শুভ্রজিৎ দত্ত। 

অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায় অভিনয় করেছেন একাধিক সিনেমায়। ১৯৮৬ সালে তপন সিংহের আতঙ্ক ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর মিহির চরিত্রে অভিনয় সাড়া ফেলে দিয়েছিল। বিশেষ করে তাঁর বলা আতঙ্ক ছবির সেই বিখ্যাত সংলাপ, মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি। আজও সমানভাবে জনপ্রিয়। থিয়েটার ও বড়পর্দা দুটোতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন সুমন্ত মুখোপাধ্যায়।

অভিনেতা শুভ্রজিৎ নিশ্চিত করেছেন বর্ষীয়ান অভিনেতার অসুস্থ হওয়ার খবর। তিনি জানিয়েছেন, হ্যাঁ, উনি বেসরকারি হাসপাতালে ভর্তি। আজকে বিকেলে অ্যাঞ্জিওগ্রাম হবে। আমি বিকেলে দেখতেও যাব। আমার পিতৃসম। অভিনেতার অসুস্থ হওয়ার খবরে তিনিও যে ভারাক্রান্ত, তা গলা শুনেই বোঝা গেল। প্রয়াত খ্যাতনামী অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের ভাই সুমন্ত মুখোপাধ্যায়। বয়স আনুমানিক ৭৮ বছর। 

ছোট এবং বড় পর্দার পাশাপাশি মঞ্চেও সমান সফল তিনি। তাঁর ভাইঝি স্বস্তিকা মুখোপাধ্যায়ও খ্যাতনামী অভিনেত্রী। তপন সিংহের পাশাপাশি তিনি অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষের ‘হিরেস আংটি’, ‘শুভ মহরৎ’, ‘আবহমান’ ছবিতে। এ ছাড়াও তাঁকে দেখা গিয়েছে ‘নাগপাশ’, ‘দুর্গা সহায়’, ‘ফেলু বকশি’ ছবিতেও।  ছোটপর্দায় তাঁর স্মরণীয় কাজ ‘জন্মভূমি’, ‘জননী’, ‘আলো ছায়া’, ‘ফেলনা’, ‘রামপ্রসাদ’, ‘কথা’। সম্প্রতি অভিনেতা রাজেশ শর্মা অসুস্থ হয়ে পড়েন। তাঁকেও তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতালেই তাঁর চিকিত্‍সা চলছে। এক সপ্তাহ হয়ে গেলেও, হাসপাতাল থেকে ছাড়া পাননি রাজেশ।   

POST A COMMENT
Advertisement