Vikram Chatterjee Taarkata: প্রযোজক হিসাবে ডেবিউ হওয়ার কথা ছিল, 'তারকাটা' সিরিজ থেকে সরলেন বিক্রম

অভিনেতা হিসাবে বাংলা ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করে ফেলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এবার সময় ছিল কিছুটা পদক্ষেপ এগোনোর। 'তারকাটা' সিরিজের সুবাদে প্রযোজক হিসাবে ডেবিউ করার কথা ছিল বিক্রমের। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ছন্দপতন ঘটল।

Advertisement
প্রযোজক হিসাবে ডেবিউ হওয়ার কথা ছিল, 'তারকাটা' সিরিজ থেকে সরলেন বিক্রমবিক্রম চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • অভিনেতা হিসাবে বাংলা ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করে ফেলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।

অভিনেতা হিসাবে বাংলা ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করে ফেলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এবার সময় ছিল কিছুটা পদক্ষেপ এগোনোর। 'তারকাটা' সিরিজের সুবাদে প্রযোজক হিসাবে ডেবিউ করার কথা ছিল বিক্রমের। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ছন্দপতন ঘটল। সিরিজটি মুক্তির আগেই বড় ধাক্কা খেল। 'জি ফাইভ'-এর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছিলেন বিক্রম। কিন্তু শুক্রবার রাতেই অভিনেতা ঘোষণা করলেন তিনি প্রযোজকের ভূমিকা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। 

সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে 'জি ফাইভ'-এর এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন বিক্রম? জানা গিয়েছে, সৃজনশীল মতপার্থক্যের জেরে প্রযোজকের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এ নিয়ে বিক্রম তাঁর সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করেছেন। প্রযোজনার পাশাপাশি অভিনেতাকে এই সিরিজে অভিনয় করতেও দেখা যাবে। তবে এবার প্রযোজনার ভূমিকায় নিজেকে রাখছেন না বিক্রম। 

বিক্রম তাঁর বিবৃতিতে বলেন, বেশ কিছু সৃজনশীল মতপার্থক্যের কারণে বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মস সিদ্ধান্ত নিয়েছে আগামী প্রকল্প তারকাটা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার। জি ফাইভে এর প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। তবে সিদ্ধান্ত অনুযায়ী, বিক্রম চট্টোপাধ্যায় এই ছবির প্রযোজকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। অভিনেতা আরও লেখেন, ‘বিক্রম চ্যাটার্জী ফিল্মস’-এই সিরিজের প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করল। তবে বিক্রম এই কাজটির প্রতি এখনও সমানভাবে দায়বদ্ধ। ছবির প্রচারে যা যা প্রয়োজন, এযাবৎকাল যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেগুলি সমস্ত দায়িত্বই পালন করবেন তিনি। দর্শকের কাছে আর্জি, আগামী পদক্ষেপের সিদ্ধান্ত জানানো পর্যন্ত অপেক্ষা করুন।’

এই সিরিজে অভিনেতা হিসাবে থাকছেন বিক্রম। যদিও কেন এই সিদ্ধান্ত সেটা নিয়ে একটাও বাক্য খরচ করেননি তিনি। তবে নজর থাকবে সিরিজ রিলিজের ভবিষ্যতের দিকে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবেশ রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচার্য, আয়ুশ দাসের মতো একঝাঁক তারকা। ‘তারকাটা’ পরিচালনায় ‘বেলাইন’ খ্যাত শমীক রায়চৌধুরী। সিরিজে প্রাক্তন পুলিশ অফিসার হিসেবে এক খুনের কিনারা করতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে।

Advertisement

POST A COMMENT
Advertisement