Tele Couple Kartik Puja: উদয়ের গাড়িতে কার্তিক, 'সন্তান এখনই নয়', স্পষ্ট জানালেন স্ত্রী অনামিকা

কার্তিক পুজো আসলেই দম্পতিদের রাতের ঘুম একটু ওড়ে বইকি। আর যে সব দম্পতির দুষ্টু বন্ধু-বান্ধবেরা রয়েছে, তাঁরা তো এইদিনটার অপেক্ষাটাতেই থাকেন। উদয়ের সঙ্গে ঘটল তেমনি এক কাণ্ড। যার খবর ঘুণাক্ষরেও টের পাননি পরিণীতার অভিনেতা। উদয়ের গাড়িতে কার্তিক রেখে দেন সিরিয়ালের কলাকুশলীরা।

Advertisement
উদয়ের গাড়িতে কার্তিক, 'সন্তান এখনই নয়', স্পষ্ট জানালেন স্ত্রী অনামিকাউদয়ের গাড়িতে কার্তিক
হাইলাইটস
  • টলিপাড়ার হ্যাপি কাপল উদয় প্রতাপ সিং অনামিকা চক্রবর্তী।

টলিপাড়ার হ্যাপি কাপল উদয় প্রতাপ সিং অনামিকা চক্রবর্তী। পার্শ্বচরিত্র থেকে উদয়ের উত্থান হলেও পরিণীতা সিরিয়ালে লিড রোলে দর্শকদের মন নতুন করে জয় করে নিয়েছেন অভিনেতা। ২০২৩ সালের ২৮ জুন আইনি বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রী হিসাবে নতুন সফর শুরু করেন অনামিকা ও উদয়। টেলিদুনিয়ায় তাঁরা মিষ্টি দম্পতি বলেই পরিচিত। উদয় চুটিয়ে কাজ করলেও অনামিকা বহুদিন পর শ্যুটিং সেটে ফিরেছেন। সেলেব দম্পতির ভালবাসায় ভাঁটা পড়েনি কোনও সময়। আর এরকম অবস্থায় টিম পরিণীতা করে বসল সাংঘাতিক কাণ্ড। যা দেখে উদয়-অনামিকার চক্ষু চড়কগাছ। 

কার্তিক পুজো আসলেই দম্পতিদের রাতের ঘুম একটু ওড়ে বইকি। আর যে সব দম্পতির দুষ্টু বন্ধু-বান্ধবেরা রয়েছে, তাঁরা তো এইদিনটার অপেক্ষাটাতেই থাকেন। উদয়ের সঙ্গে ঘটল তেমনি এক কাণ্ড। যার খবর ঘুণাক্ষরেও টের পাননি পরিণীতার অভিনেতা। উদয়ের গাড়িতে কার্তিক রেখে দেন সিরিয়ালের কলাকুশলীরা। সেই ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যে উদয় সকলের সঙ্গে প্র্যাঙ্ক করেন, আজ কিনা সেই এই ট্র্যাপে পড়ে গেলেন। আর তাও আবার কার্তিক পুজোর ট্র্যাপ।  

ভিডিওবার্তায় কার্তিক কাণ্ডের কথা বলেন অনামিকা। স্বামীর সঙ্গে ঘটা এই মজার ঘটনার কথা সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করতে গিয়ে স্ত্রী অনামিকা চক্রবর্তী নিজেই হেসে কুটোপুটি। ভাবতেই পারছেন না, যে উদয় সকলের সঙ্গে প্র্যাঙ্ক করতে ওস্তাদ, সেই মানুষটাই কীভাবে প্র্যাঙ্কের শিকার! শ্যুটিং শেষে বাড়ি ফেরার সময় একেবারে নিঃশব্দে উদয়ের গাড়িতে কার্তিক বসিয়ে দিয়েছিলেন ধারাবাহিকের সহকর্মীরা। তবে কার্তিক যখন এসেছে, তখন তো পুজো করতেই হবে। অনামিকা ও উদয় দুজনেই বিষয়টি উপভোগ করেছেন। 

বাংলা লোকবিশ্বাস অনুযায়ী, কার্তিক ঠাকুর ফেলা হয় মূলতঃ নিঃসন্তান দম্পতির ঘরে। কিন্তু অনামিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে  কার্তিক এলেও সন্তান এখনই আসছে না। মঙ্গলবার পুজো হয় উদয়-অনামিকার বাড়িতে। আগামী তিন বছর পুজো করতেই হবে। মাঝে মধ্যে শ্যুটিংয়ের ফাঁকে এই ধরনের মজা বেশ ভালই লাগে অভিনেতা-অভিনেত্রীদের। 

Advertisement

POST A COMMENT
Advertisement