Ananya Sukanta Wedding: দুদিন পরই বিয়ে অনন্যা-সুকান্তর, দুই বাড়ির প্রস্তুতি কতটা?

দুজনের বাড়িতেই এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনন্যার বাড়ি উত্তর কলকাতায় হলেও বিয়ে হচ্ছে কল্যাণীর বাড়ি থেকে। সেখানে অনন্যা ও তাঁর পরিবার পৌঁছেও গিয়েছে। অপরদিকে, সুকান্তও মালদার বাড়িতে রয়েছেন। তাঁর আইবুড়োভাত খাওয়া হয়ে গেছে।

Advertisement
দুদিন পরই বিয়ে অনন্যা-সুকান্তর, দুই বাড়ির প্রস্তুতি কতটা? সুকান্ত-অনন্যার বিয়ের প্রস্তুতি
হাইলাইটস
  • ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন অনন্যা ও সুকান্ত।

হাতে মাত্র দুদিন। তারপরই চারহাত এক হবে টেলি অভিনেত্রী অনন্যা গুহ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডুর। ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন অনন্যা ও সুকান্ত। ইতিমধ্যেই দুই বাড়ি সেজে উঠেছে একেবারে নতুন করে। অভিনয়ের পাশাপাশি অনন্যাও ভ্লগিং করে থাকেন। ইতিমধ্যেই নেটপাড়া দেখে নিয়েছেন সুকান্ত ও অনন্যার বাড়ি কীভাবে সাজানো হয়েছে। 

দুই বাড়ির প্রস্তুতি
দুজনের বাড়িতেই এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনন্যার বাড়ি উত্তর কলকাতায় হলেও বিয়ে হচ্ছে কল্যাণীর বাড়ি থেকে। সেখানে অনন্যা ও তাঁর পরিবার পৌঁছেও গিয়েছে। অপরদিকে, সুকান্তও মালদার বাড়িতে রয়েছেন। তাঁর আইবুড়োভাত খাওয়া হয়ে গেছে। দেখার বিষয় হল, সুকান্ত ও অনন্যা তাঁদের বিয়ে উপলক্ষ্যে বাড়ি সাজিয়ে তুলেছেন আলপনা দিয়ে। সিঁড়ি থেকে শুরু করে বিয়ের মণ্ডপ পর্যন্ত আলপনায় সেজে উঠেছে, ঠিক যেন সাবেকি সাজ। দুজনেই যে তাঁদের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কেমন সাজবেন অনন্যা-সুকান্ত?
অনন্যার বাড়িতে গতকাল থেকেই ক্যাটারিংয়ের লোক চলে এসেছে। কল্যাণীর বাড়িও আলোতে সেজে উঠেছে। একঘর ভর্তি তত্ত্ব, যা সাজানোর কাজ চলছে। শনিবার অনন্যাকে দেখা গেল লাল টুকটুকে শাড়িতে, সঙ্গে হালকা গয়না। হবু বউ এখন থেকেই নিজের বিয়ে নিয়ে বেশ উৎসাহিত। বিয়ের দিন অনন্যাকে সাবেকি সাজেই দেখা যাবে। বেনারসি শাড়ি সঙ্গে মানানসই সোনার গয়না পরবেন অভিনেত্রী। অপরদিকে, অনন্যা ধুতি-পাঞ্জাবিতে বর সাজবেন। মালদাতেই রিসেপশন হবে, তাই বিয়ের পর সেখানেই চলে যাবেন অনন্যার পরিবারও। দিদি অলোকানন্দা বোনকে আইবুড়োভাত দিয়েছেন। এবার শেষ আইবুড়োভাত খাওয়া বাকি অনন্যার।

ছবি সৌজন্যে: ফেসবুক

বিয়ের মেনু
বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন সুকান্ত ও অনন্যা। তাই বিয়ের মেনুতেও থাকবে বাঙালি খানা-পিনা। পোলাও, মাটন, ফিসফ্রাই, চাটনি, পাঁপড়, রকমারি মিষ্টি সহ অনেক কিছু। তবে অনন্যা-সুকান্তর বিয়েতে বুফে নয়, একেবারে পাত পেড়ে বসে খাওয়ানো হবে বলেই জানা গিয়েছে। বিয়ের জন্য অনন্যা ও সুকান্তর বাড়িতে আত্মীয়-স্বজন আসা শুরু হয়ে গিয়েছে। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

বিয়ের পর কোথায় থাকবেন অনন্যা-সুকান্ত?
বিয়ের পর সুকান্তের কলকাতার ফ্ল্যাটেই সংসার করবেন অনন্যা। কারণ দুজনের কাজকর্ম পুরোটাই এই শহরেই। অনন্যা ও সুকান্ত দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ। গত বছরই তাঁদের আংটি বদল অনুষ্ঠান হয়। সেটাও হয়েছিল গ্র্যান্ডভাবেই। আর বিয়েতেও যে রাজকীয়তা থাকবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ডিজিটাল মাধ্যমের জনপ্রিয় মুখ দু'জনেই। অনুগামীর সংখ্যা বিপুল।

ছবি সৌজন্যে: ফেসবুক

অনন্যা-সুকান্তের কেরিয়ার
এই মুহূর্তে দুটি মেগাতে কাজ করছেন অনন্যা। 'রাঙামতি তীরন্দাজ' ও 'সোহাগে আদরে' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অপরদিকে, সুকান্ত আইটিতে কাজ করলেও এখন তিনি পুরোপুরি ভ্লগিংয়েই মন দিয়েছেন।  

POST A COMMENT
Advertisement