Rahul Banerjee Death: রাহুল-লীনার সম্পর্ক কেমন ছিল? খোলসা করলেন অপরাজিতা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে। ইতিমধ্যেই ম্যাজিক মোমেন্টসের লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কা কলকাতা ও তালসারিতে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement
রাহুল-লীনার সম্পর্ক কেমন ছিল? খোলসা করলেন অপরাজিতারাহুল-লীনার সম্পর্ক কেমন ছিল জানালেন অপরাজিতা
হাইলাইটস
  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে।

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে। ইতিমধ্যেই ম্যাজিক মোমেন্টসের লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কা কলকাতা ও তালসারিতে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত কতদূর কী এগোলো তা এখনও জানা যায়নি। তবে এরই মাঝে অভিনেত্রী অপরাজিতা আঢ্য জানালেন যে লীনা গঙ্গোপাধ্যায়ের খুবই কাছের মানুষ ছিলেন রাহুল। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপরাজিতা জানান যে তাঁর সঙ্গে লীনা গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক খুব ভাল। এরপর অভিনেত্রীকে রাহুলের মৃত্যুর পর যা যা ঘটনা ঘটে চলেছে লীনার প্রযোজনা সংস্থা নিয়ে, এই নিয়ে অপরাজিতার কথা হয়েছে লেখিকা ও প্রযোজক লীনার সঙ্গে? এই বিষয়ে অপরাজিতা বলেন, 'আসলে লীনাদির সঙ্গে এই ঘটনাটার পরে কোনও কথা হয়নি, তার আগেও কোনও কথা হয়নি। যা হয় কাজ না করলে তো অনেকদিন কথা হয় না।' অভিনেত্রী আরও বলেন, 'আমার যেটা মনে হয়েছে, লীনা দি কিন্তু রাহুলকে খুব ভালোবাসতেন। ওদের খুব ভাল সম্পর্ক ছিল। হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাওয়ায় মানুষের মাথা কাজ করে না, কিংকর্তব্যবিমূঢ় হয়ে একটা কথা বলে দিয়েছে। আমি দেখেছি পরিস্থিতিতে পড়ে অনেক ভুল কথাও অনেকে বলে পড়েন। আমার মনে হয় সেটাই হয়েছে।' অভিনেত্রী আরও বলেন, 'এর সঙ্গে মিশেছে বিভিন্ন মানুষের কথা। সেটাই হয়েছে রাহুলের মৃত্যুর পর। তবে আমার সঙ্গে এই ঘটনার পর আর কোনও কথা হয়নি।' 

রাহুলের মৃত্যুর পর একাধিক প্রশ্নের মুখে পড়েছিল লীনা-শৈবালের প্রযোজনা সংস্থার ওপর। সেই সময় লেখিকা-প্রযোজক জানিয়েছিলেন যে তিনি শোকাহত যে কথা বলার অবস্থায় নেই। এরই সঙ্গে এও বলেছিলেন, রাহুল ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের চরিত্র পেয়ে খুব খুশি ছিল...গভীর জলে যেতে হবে, এমন শ্যুটিং ছিল না, এটুকুই বলতে পারি। আসলে সিরিয়ালের শ্যুটিংয়ের জন্যই জলে নামতে হয়েছিল রাহুলকে। তারপরই জলে ডুবে মৃত্যু হয় তাঁর। লীনা গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি কার্যনির্বাহী প্রযোজক বা এগজিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দীও একই কথা বলছেন। এইসব প্রশ্নের উত্তর এখনও অমিল। উপরন্তু রাহুলের মৃত্যুর বেশ কিছুদিন পর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিবৃতি পেশ করা হয়। যেটাও বেশ ধোঁয়াশা। এরকম পরিস্থিতিতে ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। 

Advertisement

লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বেশ কিছু সিরিয়ালে কাজ করেছেন অপরাজিতা আঢ্য। লীনার খুবই কাছের অপরাজিতা। তবে রাহুলের মৃত্যু কেন এবং কীভাবে হল, তা সবার মতো অভিনেত্রীও জানতে চান। রাহুলের মৃত্যুতে টলিপাড়ায় শোকের আবহ তৈরি হয়েছে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ইতিমধ্যেই লীনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রযোজনা সংস্থাকে ব্যান করা হয়েছে।      

POST A COMMENT
Advertisement