Aratrika Maity: ভিডিও কল থেকে দুষ্টু-মিষ্টি খুনসুটির মুহূর্ত, জন্মদিনে অভিষেককে আদুরে শুভেচ্ছা আরাত্রিকার

'জোয়ার ভাঁটা' সিরিয়ালে আরাত্রিকা ও অভিষেকের জুটি খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। টেলিভিশন অন্দরের খবর, শ্যুটিংয়ের পর বাইরেও একসঙ্গে সময় কাটান অভিষেক ও আরাত্রিকা। যদিও তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে কখনই মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। পর্দার ঋষির জন্মদিন, আর সেখানে উজি শুভেচ্ছা জানাবেন না, তা কী করে হয়।

Advertisement
ভিডিও কল থেকে দুষ্টু-মিষ্টি খুনসুটির মুহূর্ত, জন্মদিনে অভিষেককে আদুরে শুভেচ্ছা আরাত্রিকারআরাত্রিকা ও অভিষেক
হাইলাইটস
  • 'জোয়ার ভাঁটা' সিরিয়ালে উজি ও ঋষির অফস্ক্রিন কেমিস্ট্রি দর্শকেরা ভীষণভাবে পছন্দ করেন।

'জোয়ার ভাঁটা' সিরিয়ালে উজি ও ঋষির অফস্ক্রিন কেমিস্ট্রি দর্শকেরা ভীষণভাবে পছন্দ করেন। তবে অফস্ক্রিনে তাঁদের রসায়ন নিয়ে কোনওদিনই মুখ খুলতে দেখা যায়নি আরাত্রিকা মাইতি ও অভিষেক বীর শর্মাকে। তাঁদের প্রেম আছে কি নেই, তা নিয়ে তাঁরা কোনও সময়ই কিছু জানাননি। তবে পর্দার জীবনসঙ্গী ঋষির জন্মদিনে মধ্যরাতে আদুরে শুভেচ্ছা এল উজির পক্ষ থেকে। আর সেই ভিডিও দেখার পর উজি-ঋষির প্রেমের জল্পনা আরও কিছুটা উস্কে দেওয়া হল। 

'জোয়ার ভাঁটা' সিরিয়ালে আরাত্রিকা ও অভিষেকের জুটি খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। টেলিভিশন অন্দরের খবর, শ্যুটিংয়ের পর বাইরেও একসঙ্গে সময় কাটান অভিষেক ও আরাত্রিকা। যদিও তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে কখনই মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। পর্দার ঋষির জন্মদিন, আর সেখানে উজি শুভেচ্ছা জানাবেন না, তা কী করে হয়। অভিষেকের জন্মদিন উপলক্ষ্যে মধ্যরাতেই আরাত্রিকার শুভেচ্ছা বার্তা চলে এল। সিরিয়ালে সেটের পেছনের নানা খুনসুটি, একে-অপরের সঙ্গে ভিডিও কল, অভিষেকের গিটার বাজিয়ে গান কিংবা সেটে দূর থেকে ফোনে অভিষের ভিডিও নেওয়া, টুকরো টুকরো সব স্মৃতিকে এক করে আরাত্রিকা বানিয়েছেন একটি মিষ্টি ভিডিও। যার নেপথ্যে বাজছে রণবীর কাপুর ও দীপিকার মটরগস্তি গানটি। 

আরাত্রিকা এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন'। অভিষেক এর উত্তরে ধন্যবাদ জানিয়ে হৃদয়ের ইমোজিও দেন। আরাত্রিকার এই পোস্ট সামনে আসতেই নেটপাড়ায় শোরগোল শুরু হয়ে গেছে। অভিষেক ও আরাত্রিকার এই রসায়ন কিন্তু হঠাৎ একদিনের নয়। তাঁদের বন্ধুত্বের শুরু জোয়ার ভাঁটার সেটে নয়, তার অনেক আগে। আরাত্রিকার জন্মদিনে অভিষেক তাঁকে একটি দারুণ মিষ্টি ইনস্ট্যান্ট ক্যামেরা উপহার দিয়েছিলেন। সেই কথা মাথায় রেখে প্রিয় 'ঋষি'-র জন্মদিনে 'উজি' ওরফে আরাত্রিকা কী উপহার দিলেন, তা জানার জন্য উৎসুক ছিলেন ভক্তরা। তবে নায়ককে ঠিক কী উপহার দিয়েছেন আরাত্রিকা, তা এখনও সম্পূর্ণ রহস্যের আড়ালেই রেখে দিয়েছেন অভিনেত্রী!

Advertisement

আরাত্রিকা এর আগে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু তা কখনও প্রকাশ্যে আসেনি। তার আগেই ব্রেকআপও হয়ে যায়। জোয়ার ভাঁটা সিরিয়ালে ঋষি ও উজিকে খুব পছন্দ করেন দর্শকেরা। আর সেখান থেকেই তাঁদের সম্পর্কের জল্পনা শুরু। ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ দিয়ে অভিনয়দুনিয়ায় পা রেখেছিলেন আরাত্রিকা মাইতি। ২০২৫-এ তিনিই সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করছেন। আরাত্রিকার প্রেম জীবন নিয়েও গুঞ্জন কম নেই। তালিকায় কখনও আর্য দাশগুপ্ত। কখনও অভিষেক বীর শর্মা আবার দিব্যজ্যোতি দত্ত। তবে এইসব গুঞ্জনকে পাত্তা না দিয়ে নিজের কেরিয়ারে ফোকাস করতে চান অভিনেত্রী। 

POST A COMMENT
Advertisement