Ritabhari Chakraborty: একমাস পর সদ্যোজাতকে সামনে আনলেন চিত্রাঙ্গদা, কী নাম ঋতাভরীর বোনপোর?

গত ২৭ মার্চ মাসি হয়েছেন টলিউডের বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী। পুত্রসন্তান এসেছে চিত্রাঙ্গদা শতরূপার কোলে। যদিও অভিনেত্রী তাঁর সন্তানের মুখ দেখাননি। একমাস পূরণ হতেই একরত্তির ছবি ভাগ করে নিয়েছেন নতুন মা।

Advertisement
একমাস পর সদ্যোজাতকে সামনে আনলেন চিত্রাঙ্গদা, কী নাম ঋতাভরীর বোনপোর? ঋতাভরীর বোনপোর নাম কী?
হাইলাইটস
  • গত ২৭ মার্চ মাসি হয়েছেন টলিউডের বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী।

গত ২৭ মার্চ মাসি হয়েছেন টলিউডের বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী। পুত্রসন্তান এসেছে চিত্রাঙ্গদা শতরূপার কোলে। যদিও অভিনেত্রী তাঁর সন্তানের মুখ দেখাননি। একমাস পূরণ হতেই একরত্তির ছবি ভাগ করে নিয়েছেন নতুন মা। সঙ্গে এও জানিয়েছেন যে কী নাম রাখা হয়েছে ঋতাভরীর বোনপোর।

সন্তানের জন্মের খবর নিজে থেকে বলেননি চিত্রাঙ্গদা বা ঋতাভরী কেউই। মা শতরূপা সান্যালের পোস্ট থেকে জানা যায় যে চিত্রাঙ্গদা মা হয়েছেন। সন্তানের জন্মের ঠিক একমাস পর জল্পনায় সিলমোহর দিলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা শতরূপা। বাবা-মায়ের হাতের উপর সদ্যোজাতর কোমল হাতের ছবি দিয়ে জানিয়েছেন ২৭ মার্চ কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। বিশ্ব থিয়েটার দিবসে মা হয়েছেন চিত্রাঙ্গদা। তাই ছেলের নামও সেরকমই রেখেছেন। 

চিত্রাঙ্গদার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে একটা ছোট্ট হাত আঙুল ধরে রয়েছে। এই ছবি শেয়ার করে চিত্রাঙ্গদা লেখেন, বিশ্ব থিয়েটার দিবসে আমরা জীবনের সেরা উপহার পেয়েছি। পরিবারে ছোট্ট সোনার আগমন ঘটেছে। এই পৃথিবীতে তোমাকে স্বাগত, ইনকা। সকলের ভালোবাসা, আদর, যত্নে মুড়ে থেকো। তোমার উজ্জ্বল ভবিষ্যতের কামনাই করব। আপাতত এখন আমরা তিনজন মিলে পার্টি করি।

ছবি সৌজন্যে: ফেসবুক

প্রথমবার মা-বাবা হয়েছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। জীবনের এই সেরা প্রাপ্তিতে ছেলের নাম সকলের সঙ্গে ভাগ করে নিলেন শতরূপা-কন্যা। লিখলেন, ‘একজন সন্তান মায়ের প্রকৃত ভালোবাসা আর বাবা প্রকৃত বন্ধু। আমাদের ছোট্ট সোনা পাখি, আনহাদ জাকির অনিন্দ্য’। নবজাতকের প্রথম ছবি শেয়ার করতেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিক থেকে প্রিয়জনেরা। চিত্রাঙ্গদার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথমে কেউই জানতে পারেননি। পরে অভিনেত্রী নিজেই বেবিবাম্পের ছবি দিয়ে তাঁর প্রেগন্যান্সির খবরে সিলমোহর দেন। 

চিত্রাঙ্গদার সাধের অনুষ্ঠানের রঙিন মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। কিন্তু, ‘মাসি’ হওয়ার পর একেবারে ‘স্পিকটি নট’ ঋতাভরী। তবে সাধভক্ষণের অনুষ্ঠানের রঙিন মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাসখানেক আগেই হবু মায়ের জন্য বাঙালি রীতি মেনে সাধের আয়োজন করা হয়। শুভ দিন দেখে দুই পরিবারের তরফে চিত্রাঙ্গদার জন্য আয়োজন করা হয়েছিল সেই বিশেষ অনুষ্ঠানের।     

Advertisement

POST A COMMENT
Advertisement