Indrani Halder Trolled: 'অসুস্থ লাগছে থেকে ভীষণ রোগা', বডি শেমিংয়ের মুখে ইন্দ্রাণী, কড়া জবাব 'শ্রীময়ী'র

সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলে ইন্দ্রাণী হালদার। সেখানে তিনি ল্যাভেন্ডার রঙের ডিজাইনার শারারা ও ক্রপ টপ পরে পোজ দেন। সেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে সমালোচনার মুখে পড়তে হয়।

Advertisement
'অসুস্থ লাগছে থেকে ভীষণ রোগা', বডি শেমিংয়ের মুখে ইন্দ্রাণী, কড়া জবাব 'শ্রীময়ী'রইন্দ্রাণী হালদার
হাইলাইটস
  • বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ইন্দ্রাণী হালদার।

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ইন্দ্রাণী হালদার। যিনি একাধিক সিনেমায় তাঁর অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন। কাজ করেছেন প্রসেনজিৎ, তাপস পালদের মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। বড়পর্দার পাশাপাশি ইন্দ্রাণী ছোটপর্দারও ভীষণ চেনা মুখ। তাঁর অভিনীত 'গোয়েন্দা গিন্নি' ও 'শ্রীময়ী' ধারাবাহিক, এখনও দর্শকের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। তবে বেশ কয়েক বছর পর্দা থেকে দূরে ইন্দ্রাণী হালদার। যদিও একাধিক ইভেন্টে তাঁকে দেখা যায়। সম্প্রতি সেরকমই এক ইভেন্টে গিয়ে কটাক্ষের শিকার হলেন পর্দার শ্রীময়ী। তবে ট্রোলারদের মোক্ষম পাঠ পড়ালেন অভিনেত্রী। 

সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলে ইন্দ্রাণী হালদার। সেখানে তিনি ল্যাভেন্ডার রঙের ডিজাইনার শারারা ও ক্রপ টপ পরে পোজ দেন। সেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে সমালোচনার মুখে পড়তে হয়। কারও চোখে তিনি ‘সুগার আন্টি’, কেউ আবার তাঁর স্বাদ-রুচি নিয়ে প্রশ্ন তুলে আখ্যা দিলেন ‘বুড়ি’ হিসেবে। যদিও এইসব ট্রোল ও কদর্য মন্তব্যের কড়া জবাব দিলেন ইন্দ্রাণী। 

ছবি সৌজন্যে: ফেসবুক

একজন লিখেছেন, ‘ওনাকে কি এই ড্রেসটা মানিয়েছে? এদের রুচির দুর্ভিক্ষ হয়েছে। নারীদের একমাত্র সৌন্দর্য তার মাতৃত্ব। উনি এখনো নাকি ৪০ বছর বয়স অথচ উনাকে আমি শিশু অবস্থায় দেখি ‘শ্বেত পাথরের থালা’য়!’ এই মন্তব্যের জবাবে ইন্দ্রাণী হালদার সেই নেটিজেনকে সরাসরি পাল্টা কমেন্ট করে লেখেন, ‘আমার ৪০ বছর বয়স কে বলেছে, কোন গাধা? ১৯৭১ বর্ন আমি (১৯৭১ সালে আমার জন্ম)! ৪০ কী করে হয়? আর আমি কী পরব সেটা আমি বুঝব, পাবলিক না। আপনি কী ড্রেস পরবেন না হাফ পরবেন না শাড়ি পরবেন সেটা কি আমি ঠিক করব? সো প্লিজ মাইন্ড ইয়োর ওন বিজনেস! ভালো না লাগলে আমার পোস্ট দেখবেন না। জয় জগন্নাথ প্রভু! যদিও পরে ইন্দ্রাণী এই কমেন্টটি উড়িয়ে দেন। অনেকেই ইন্দ্রাণী হালদারকে ট্রোল করে লেখেন, এই পোশাকে মানাচ্ছে না, রোগা হওয়া ভুল কিছু নয় কিন্তু অসুস্থ দেখাচ্ছে, দিদা রকিং, পাগলি লাগছে...এই ধরনের নানান কটাক্ষ ধেয়ে আসে অভিনেত্রীর দিকে।   

Advertisement

এইসব মন্তব্য দেখে নিজেকে আটকাতে পারেননি অভিনেত্রী। তিনি লেখেন, প্রিয় বন্ধুরা, যাদের আমার সাজ বা ড্রেস ভাল লাগে না, তারা দয়া করে দেখবেন না, আমার পূর্ণ অধিকার রয়েছে আমার ইচ্ছে অনুযায়ী কী পোশাক পরব। মুম্বইয়ের হিরোইনরা আমার থেকেও রোগা। আমায় রোগা হতে হত, না হলে পিঠের ব্যথা কমত না। এখন শুধু মেরুদন্ডটা সোজা করতে হবে। যোগা করছি তাই। প্রসঙ্গত, এর আগেও ইন্দ্রাণী হালদারকে বডি শেমিং ও ট্রোলের শিকার হতে হয়েছে। তাঁর হঠাৎ করে এতটা রোগা হয়ে যাওয়ার পর ট্রোলের মুখে পড়েন তিনি। তবে এগুলোকে খুব একটা পাত্তা দিতে নারাজ শ্রীময়ী। 

POST A COMMENT
Advertisement