জাহ্নবী-রামচরণের LIP LOCK, বিতর্কের মাঝে ভাইরাল 'পেড্ডি'র রোম্যান্টিক দৃশ্য

বলিউডে বোল্ড নায়িকাদের মধ্যে অন্যতম জাহ্নবী। আর এই 'পেড্ডি' ছবিতে শ্রীদেবী-কন্যা বোল্ডনেসের সব সীমা অতিক্রম করে গিয়েছে। সাহসী অবতারের পাশাপাশি জাহ্নবীর রামচরণের সঙ্গে রোম্যান্স নিয়েও বেশ আলোচনা চলছে।

Advertisement
জাহ্নবী-রামচরণের LIP LOCK, বিতর্কের মাঝে ভাইরাল 'পেড্ডি'র রোম্যান্টিক দৃশ্যজাহ্নবী-রামচরণ
হাইলাইটস
  • মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়িয়েছিল জাহ্নবী কাপুর ও রামচরণের 'পেড্ডি'।

মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়িয়েছিল জাহ্নবী কাপুর ও রামচরণের 'পেড্ডি'। এই ছবিতে অভিনেতাদের যেমন প্রশংসা হয়েছে তেমনি জাহ্নবী কাপুরের চরিত্রে অতিরিক্ত যৌন আবেদন নিয়েও চর্চা কিন্তু তুঙ্গে। পেড্ডি ছবিতে জাহ্নবী ও রামচরণের মাখো মাখো কেমিস্ট্রি পর্দায় ঝড় তুলেছে। আপত্তিকর কনটেন্টের সমালোচনায় মুখরিত সোশ্যাল মিডিয়া। আর তারই মাঝে জাহ্নবী ও রামচরণের লিপ লক-এর দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বলিউডে বোল্ড নায়িকাদের মধ্যে অন্যতম জাহ্নবী। আর এই 'পেড্ডি' ছবিতে শ্রীদেবী-কন্যা বোল্ডনেসের সব সীমা অতিক্রম করে গিয়েছে। সাহসী অবতারের পাশাপাশি জাহ্নবীর রামচরণের সঙ্গে রোম্যান্স নিয়েও বেশ আলোচনা চলছে। নায়িকা তাঁর চেয়ে ১২ বছরের বড় রামচরণের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য করতে দ্বিধাবোধ করেননি। পর্দায় এঁদের রসায়ন দেখানোর চেষ্টা করলেও তাতে পরিচালক সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সিনেমা দেখার পর নেটিজেনরা রোম্যান্সের দৃশ্যগুলিকে অশ্লীল বলে সমালোচনা করছেন। 

জাহ্নবী-রামচরণের একাধিক রোম্যান্টিক দৃশ্যকে অশালীন বলছেন দর্শকেরা। বিতর্ক তুঙ্গে ওঠার পর জাহ্নবী কাপুরের যে দৃশ্যগুলি নিয়ে আপত্তি তোলা হয় সেগুলি ছবি থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। যদিও জাহ্নবী এই বিতর্ক নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নায়িকার কিছু চ্যাট ফাঁস হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে অভিনেত্রী এই দৃশ্যগুলো করতে স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না। তিনি নাকি নির্মাতাদের এই দৃশ্যগুলো না করার জন্য অনুরোধও করেছিলেন। যদিও এই চ্যাটের সত্যতা কতটা তা জানা যায়নি। 

দর্শকের কড়া সমালোচনার মাঝে এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়েছেন পরিচালক। নিজের অবস্থান স্পষ্ট করে বলেছিলেন, নারীজাতির প্রতি তিনি শ্রদ্ধাশীল। কাউকে অসম্মান করা বা 'পণ্য' হিসেবে উপস্থাপন করা কখনই তাঁর উদ্দেশ্য নয়। বিতর্কিত দৃশ্যগুলি ইতিমধ্যেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর মতে, জাহ্নবী কাপুরের যে গানটি নিয়ে বিতর্ক জোরাল হচ্ছে সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দর্শকের ভাবনাকে সম্মান জানিয়েই দৃশ্যে কাঁচি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই পুরো বিতর্ক নিয়ে রামচরণ কোনও মন্তব্য করেননি।  

Advertisement

POST A COMMENT
Advertisement