
মিমি চক্রবর্তীটলিপাড়ায় পশুপ্রেমী বলেই পরিচিত মিমি চক্রবর্তী। নিজের বাড়িতে তিন পোষ্য তো রয়েছেই এছাড়াও অবলা প্রাণীদের চিকিৎসার খরচও বহন করেন নায়িকা। মাঝে মধ্য়েই তাঁর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অবহেলিত পোষ্যদের দত্তক নেওয়ার ভিডিও শেয়ার করা হয়। মিমি নিজেই এই ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি একটি ল্যাব্রাডরকে দত্তক নেওয়ার ভিডিও শেয়ার করতেই সেখানে মিমিকে কটাক্ষ করে কুৎসিত মন্তব্য করা হয়। আর এই মন্তব্য সামনে আসতেই চটলেন নায়িকা। সাইবার ক্রাইমকে ট্যাগ করে গোটা ঘটনাটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন।
একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গ্রাউন্ড হেলদি ল্যাব দত্তক নেওয়ার ভিডিও শেয়ার করেন মিমি। সেখানে অনেকেই কমেন্ট করেছেন। কেউ বা মিমির এই উদ্য়োগকে সাধুবাদ জানিয়েছেন। সেই ভিডিতেই জনৈক সংগ্রাম কেশরি মোহান্তি নামের এক প্রোফাইল থেকে ওই ভিডিওতে মিমিকে বলা হয়, 'কুকুর দুধে রসগোল্লা হবে'? আর এই মন্তব্য চোখ এড়ায়নি নায়িকার। এইসব বিষয়ে কখনই চুপ করে থাকেন না তিনি। যোগ্য জবাব দিয়েছেন মিমি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই মন্তব্যটি শেয়ার করে মিমি লেখেন, আমার সাম্প্রতিক দত্তক সংক্রান্ত ভিডিওতে এই মন্তব্যটি এসেছে আর প্রোফাইল ছবিটি দেখুন আমার ইনস্টা পরিবার। এই ভুয়ো প্রোফাইলটি সরিয়ে ফেলতে আমায় সাহায্য করুন। হেনস্থার রিপোর্ট করুন। আমি আশা করছি হনুমানজি আমাকে ক্ষমা করে দেবে।

মিমি এখানেই থেমে থাকেননি। নিজের এক্স হ্যান্ডেলে ওই ভুয়ো প্রোফাইল থেকে আসা মন্তব্য়ের বিরুদ্ধে আর এক ধাপ এগিয়ে সরব হয়েছেন। মিমি জানান এই মন্তব্য দেখার পর তিনি খুবই বিরক্ত বোধ করছেন। এরই সঙ্গে মিমি এও জানান যে হনুমানজির ছবি ব্য়বহার করে কী করে ওই ব্যক্তি এই ধরনের কুরুচিকর মন্তব্য করতে পারেন। তিনি এই পোস্টে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ডিসিকে ট্যাগ করেছেন। এর আগেও বহুবার খারাপ মন্তব্য নিয়ে সরব হয়েছিলেন নায়িকা। প্রসঙ্গত, অবলা প্রাণীদের ভীষণ ভালোবাসেন মিমি। ছোট থেকেই তাঁর সারমেয়দের প্রতি আলাদা টান রয়েছে। কলকাতায় কসবার ফ্ল্যাটে তাঁর তিন পোষ্যকে নিয়ে সংসার।

যে কোনও উৎসব-অনুষ্ঠান মিমি তাঁর তিন পোষ্যের সঙ্গে কাটাতেই ভালোবাসেন। এমনকী নিজের বিয়ের কার্ডেও জায়গা পেয়েছে তাঁর তিন পোষ্য। মিমির সোশ্যাল মিডিয়া পেজ জুড়ে শুধুই তাঁর পোষ্য়েরা ও এই ধরনের অবহেলিত চারপেয়েদের দত্তক কিংবা চিকিৎসার দায়িত্ব নেওয়া সংক্রান্ত ভিডিও। নিজের তিন পোষ্যের দায়িত্ব ছাড়াও মিমি বেশ কিছু অবলা প্রাণীর দায়িত্ব পালন করেন।