Rahul Moumita Relationship: 'চুপ থাকো', রাহুলের সঙ্গে প্রেম নিয়ে বড় কথা ফাঁস করলেন মৌমিতা

সম্প্রতি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছিলেন মৌমিতা। সেখানে দেখা যায়, মৌমিতার গালে ভালোবেসে আবির মাখিয়ে দিচ্ছেন রাহুল। আর সেই সিসি ক্যামেরার ফুটেজ সামনে আসতেই প্রকাশ্যে অভিনেত্রী স্বীকার করেন তিনি আর রাহুল সম্পর্কে ছিলেন।

Advertisement
'চুপ থাকো', রাহুলের সঙ্গে প্রেম নিয়ে বড় কথা ফাঁস করলেন মৌমিতারাহুল ও মৌমিতা
হাইলাইটস
  • প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিত।

প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। রাহুলের মৃত্যুর পাঁচমাস পর এই সত্যি যখন সামনে আসে, তা স্বাভাবিকভাবেই হতবাক করেছে অভিনেতা কাছের মানুষ সহ তাঁর ভক্ত-অনুরাগীদের। সম্প্রতি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছিলেন মৌমিতা। সেখানে দেখা যায়, মৌমিতার গালে ভালোবেসে আবির মাখিয়ে দিচ্ছেন রাহুল। আর সেই সিসি ক্যামেরার ফুটেজ সামনে আসতেই প্রকাশ্যে অভিনেত্রী স্বীকার করেন তিনি আর রাহুল সম্পর্কে ছিলেন। আর এই অকপট ভালোবাসার স্বীকারোক্তি প্রকাশ হতেই নানান ধরনের খারাপ কটাক্ষ-ট্রোলড হচ্ছেন অভিনেত্রী। তিনি বুঝে উঠতে পারছেন না বিষয়টা কী ঘটছে। bangla.aajtak.in-এর কাছে মৌমিতা জানিয়েছেন রাহুলের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ হতেই তাঁকে চূড়ান্ত ট্রোলের মুখে পড়তে হয়েছে।

মৌমিতা প্রথমেই বলেন যে তাঁর ও রাহুলের সম্পর্ক নিয়ে আর কোনও কিছুই বলার নেই। কারণ তিনি যেটাই বলছেন, সেটাই নেতিবাচক ধরা হচ্ছে। ইতিমধ্যেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নোংরা খেলা শুরু হয়ে গিয়েছে। কেউ বলছেন লাইমলাইটে আসার জন্য এইসব করেছেন আবার কেউ বলছেন তাঁর আগামী ছবির মুক্তির আগে নিজেকে ফোকাসে রাখতেই তিনি এগুলো করেছেন। আর স্বাভাবিকভাবেই এগুলো নজর এড়ায়নি মৌমিতার। তিনি এইসব পোস্ট, ট্রোলিং, কটাক্ষ, সমালোচনা দেখে বেশ বিভ্রান্ত। ট্রোলিং প্রসঙ্গে মৌমিতা বলেন, 'রাহুল ও আমার সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই সকাল থেকেই আমার চরিত্রহরণ করা হচ্ছে, যেটা আমাকে সামলাতে হচ্ছে, আমার ইনবক্সের ফিড ভরে গিয়েছে গালাগালির মেসেজে। আমায় নিয়ে অনেক বেশি নোংরামো হচ্ছে। এরপরই মৌমিতা বলেন, আমি এখন যেটাই বলব সেটা ব্যাখা দেওয়ার মতো হবে, ওর পরিবার কষ্ট পাচ্ছে, এটা সাংঘাতিক খারাপ হচ্ছে। সবটা নিয়ে আমি একটু বিভ্রান্ত।'

ছবি সৌজন্যে: সংগৃহীত

 

মৌমিতা এটাও জানিয়েছেন যে তাঁকে রূপান্তরকামীও অ্যাখা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আর এইসব নিয়ে ভীষণভাবে বিধ্বস্ত মৌমিতা। অভিনেত্রীর কথায়, 'আমি এই ঘটনার ৫ মিনিট পর বা ৫ ঘণ্টা পর বললেও এটাই হত। ৫ দিন পর বললেও লোকে কথা বলত আর ৫ মাস পর বললেও তাই হতো। আবার ৫ বছর পর বললেও বা রাহুল বেঁচে থাকলেও এটা নিয়ে বললেও কথা হত। অভিনেত্রী বলেন, আমাকে এই সম্পর্ক নিয়ে কথা বলতে বারণ করা হয়েছিল, চুপ করে থাকতে বলা হয়েছিল, কোনওদিনও যাতে প্রকাশ না করি, তাতে আমার মানসিক স্বাস্থ্য যদি তলানিতে থেকে যায়, তাতেও কারোর কোনও সমস্যা নেই। মৌমিতা বলেন, কাজেই কিছু না বলে আমায় দমিয়ে আমার ট্রমাকে বাড়তে দিয়ে অসুস্থ হয়ে, যদি মরে যেতাম কোনওদিন, তাহলে হয়তো আমি মহান এবং সঠিক...যারা জানতো তারা বলেনি তো কারণ তাদের কিছুই যায় আসে না যে আমি এই বিষয়টা কীভাবে সামলেছি। সবাই এটাই চেয়েছিল আমি ত্যাগের প্রতীক হই, সেটা হতে পারিনি বলে এত সমস্যা হয়ে গেলো।' 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

মৌমিতা তাঁর ও রাহুলের সম্পর্ক সম্পর্কে জানান যে গত মার্চে হোলির দিন ভোর ৫টায় তিনি ও রাহুল অভিনেতার বাইকে করে বেড়িয়েছিলেন। সারারাত শ্যুটিংয়ের পরও রাহুল ক্লান্ত শরীর নিয়ে দেড়-দু’ঘণ্টা শহর ঘুরে মৌমিতাকে চা খাওয়াতে নিয়ে যান। স্বামী মারা যাওয়ার পর দোলের রং থেকে আট বছর দূরে ছিলেন মৌমিতা। রাহুল তাঁকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার চেষ্টা করছিলেন। দোলের দিন মৌমিতার গালে হলুদ রঙের আবির মাখিয়ে দেন রাহুল। উত্তরবঙ্গে এক প্রজেক্ট করার সময়ই একে-অপরের প্রতি নির্ভরতা অনুভব করেন তাঁরা। মৌমিতা আরও জানান, দুর্ঘটনার দিনও রাহুলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। শেষ শট দিতে যাওয়ার আগে সমুদ্রের হাওয়ার কথা জানিয়েছিলেন রাহুল। তার আগের দিনও প্রায় ২০-২৫ মিনিট ভিডিয়ো কলে কথা হয় তাঁদের। রাহুলের প্রয়াণের পর তাঁর বাড়িতে মায়ের পাশে তিনদিন রোবটের মতো কাটিয়েছিলেন মৌমিতা, গিয়েছিলেন শ্মশানেও। তবে রাহুলের সঙ্গে নিজের প্রেমের কথা স্বীকার করে এভাবে যে তাঁকে ট্রোল-কটাক্ষের মুখে পড়তে হবে, সেটা মৌমিতার কাছে অকল্পনীয়। 


  

POST A COMMENT
Advertisement