Saayoni Ghosh: এই বাংলা সিনেমায় প্লেব্যাক করেছেন সায়নী, পেয়েছিলেন পুরস্কারও

টেলিভিশনে অভিনয় দিয়ে কাজ শুরু সায়নীর। ২০১০ সালে টেলিফিল্ম 'ইচ্ছে ডানা' দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। এরপর ওই বছরেই বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটে কমেডি ছবি 'নটবর নটআউট'-এর মাধ্যমে। এরপর তাঁকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। চিরকালই বাছাই করা কাজ করতে পছন্দ করেন তিনি৷ কখনও নিজের কাজের সঙ্গে আপোস করেননি।

Advertisement
এই বাংলা সিনেমায় প্লেব্যাক করেছেন সায়নী, পেয়েছিলেন পুরস্কারওসায়নী ঘোষ
হাইলাইটস
  • বাংলা রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে বহু নেতা-নেত্রীদের মধ্যে সায়নী ঘোষ অন্যতম।

বাংলা রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে বহু নেতা-নেত্রীদের মধ্যে সায়নী ঘোষ অন্যতম। যাদবপুরের তারকা সাংসদকে ঘিরে এখন সব চর্চা। তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির পদ পাওয়ার পরও তিনি ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন বিদ্রোহী সাংসদদের শিবিরে। জনপ্রতিনিধি হিসাবে সায়নীর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তাঁর সাজ পোশাক থেকে তাঁর বক্তব্য সবটাই চর্চার বিষয়। তিনি যে একটা সময়ে তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অনুসরণ করতেন, তা অকপটেই স্বীকার করেছেন তিনি। তবে যতই রাজনৈতিক ব্যক্তিত্ব হোক না কেন, সায়নীর প্রথম পরিচয় তিনি একজন অভিনেত্রী। তাঁর প্রথম প্রেম সিনেমা এবং দ্বিতীয় রাজনীতি, তা বহুবার স্বীকার করেছেন। অভিনয় ও রাজনীতির পাশাপাশি সায়নী একজন দক্ষ গায়িকাও। বহুবার মঞ্চে তাঁর লোকগীতিতে মুগ্ধ হয়েছে দর্শকেরা। কিন্তু জানেন কি সায়নী একটি বাংলা সিনেমাতেও প্লেব্যাক করেছেন?

টেলিভিশনে অভিনয় দিয়ে কাজ শুরু সায়নীর। ২০১০ সালে টেলিফিল্ম 'ইচ্ছে ডানা' দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। এরপর ওই বছরেই বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটে কমেডি ছবি 'নটবর নটআউট'-এর মাধ্যমে। এরপর তাঁকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। চিরকালই বাছাই করা কাজ করতে পছন্দ করেন তিনি৷ কখনও নিজের কাজের সঙ্গে আপোস করেননি। রাজনীতিতে পা রাখার পরও অভিনয় থেকে দূরে সরে যাননি৷ তবে সময় কম থাকায় সিনেমার কাজ কমিয়ে দিয়েছিলেন। বেশ কিছু ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন সায়নী। 

তাঁর অভিনয় সর্বদাই প্রশংসা পেয়েছে। ফলে বাঙালি পরিচালকদের পছন্দের তালিকায় সায়নী ঘোষের নামই ছিল। সৃজিত মুখোপাধ্যায়ের রাজকাহিনী-তে কোলি, অনীক দত্তের অপরাজিত ছবিতে সত্যজিৎ রায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলো অবশ্যই শত্রু (২০১১), রাজকাহিনী (২০১৫), মায়ের বিয়ে (২০১৫) , মেঘনাদ বধ রহস্য (২০১৭), দ্বিখণ্ডিত (২০১৯), অন্দরকাহিনি (২০১৯), ড্রাকুলা স্যার (২০২০), অপরাজিত (২০২২)৷ কিছুদিন আগে তাঁর ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল রিলিজ করেছিল, যা প্রশংসা কুড়িয়েছিল সব মহলে।

Advertisement

অভিনয়ের পাশাপাশি সায়নী দারুণ গাইতেও পারেন এবং প্লেব্যাকও করেছেন যাদবপুরের সাংসদ। রাজ চক্রবর্তীর বোঝে না সে বোঝে না ছবিতে অ্যাশ কিং-এর সঙ্গে জুটি বেঁধে সায়নী গেয়েছেন কঠিন, যেখানে সোহম ও মিমিকে দেখা গিয়েছিল। এই গানের জন্য তিনি জমিতেছিলেন পুরস্কারও। ছোট পর্দা এবং ওটিটি (OTT) প্ল্যাটফর্মেও তাঁর যাত্রা বেশ সমৃদ্ধ। তিনি জি ফাইভের হিট ওয়েব সিরিজ 'আবার প্রলয়' (২০২৩) সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিরিজে নিজের জাত চিনিয়েছেন। তবে পুরোপুরিভাবে রাজনীতিতে আসার পর তিনি নিজেকে অভিনয় থেকে দূরেই রেখেছেন।  

POST A COMMENT
Advertisement