নবনীতা দাস ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামহলুদ রঙের ব্রালেট আর সাদা রঙের শর্ট স্কার্টে সি-বিচে ধরা দিলেন অভিনেত্রী তথা জিতু কমলের প্রাক্তন বাচ্চা বউ নবনীতা দাস। ছোটপর্দার চেনা মুখ নবনীতা প্রায় এক-দেড় বছর ধরে পর্দার বাইরে আছেন। একসময় তিনি টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন। প্রাক্তন স্বামী জিতুর সঙ্গে প্রথম সিরিয়াল করেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। বেশ কিছু বছর আগেই জিতু-নবনীতার ডিভোর্স হয়েছে। এখন অভিনেত্রী নিজের জীবন নিজের শর্তে পরিচালনা করেন। আর জন্মদিনের দিন খোলামেলা পোশাকে ধরা দিলেন গোয়ার সি-বিচে।
গোয়ায় সেলিব্রেট জন্মদিন
সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ থাকেন নবনীতা। নিজের ছোট বড় মুহূর্তগুলিকে সকলের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন তিনি। জন্মদিনের আগেই গোয়ায় পৌঁছে গিয়েছেন জিতুর প্রাক্তন স্ত্রী। আর সেখান থেকেই ধরা দিলেন বোল্ড অবতারে। হলুদ রঙের ব্যাকলেস ব্রালেট আর সাদা শর্ট স্কার্টে সি বিচে নিজের মতো সময় কাটাতে দেখা গেল নবনীতাকে। প্রায়ই খোলামেলা পোশাকে ছবি-ভিডিও পোস্ট করে থাকেন নবনীতা। আর এবার জন্মদিনের দিন গোয়া থেকে নিজের সাহসী অবতারের ছবি দিলেন অভিনেত্রী।
কত বছরে পা দিলেন নবনীতা
৩ অগাস্ট নবনীতার জন্মদিন। এই বছর ২৯ বছরে পা দিলেন তিনি। প্রাক্তন স্বামী জিতুর থেকে অনেকটাই ছোট ছিলেন অভিনেত্রী। গোয়াতেই বন্ধুদের সঙ্গে এই বছরের জন্মদিন সেলিব্রেট করবেন তিনি। সম্প্রতি লাখ টাকার লক্ষ্মীলাভ শোতে দেখা গিয়েছিল নবনীতাকে। অনেকদিন পর ছোটপর্দায় ফিরেছিলেন তিনি। ব্যক্তিগত নানান বিষয় নিয়ে এমনিতেই ট্রোলড হতে হয় নবনীতাকে। কখনও বিলাসবহুল মার্সিডিস কিনে অথবা বিছানায় পোশাকহীন ছবি পোস্ট করে কটাক্ষের মুখে পড়তে হয়েছে নবনীতাকে। জিতুর সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন অভিনেত্রী।
অভিনয় থেকে দূরে
দাম্পত্য বিচ্ছেদের পর থেকে আর সেভাবে পর্দায় দেখা যায় না তাঁকে। ২০১৯ সালের ৬ মে গাঁটছড়া বাঁধেন জীতু ও নবনীতা। তাঁদের জুটি দর্শক-অনুরাগীদের কাছে বেশ পছন্দের ছিল। এমনকী বিচ্ছেদের আগে জীতুর ‘অপরাজিত’-এর প্রিমিয়ার থেকে স্পেশাল স্ক্রিনিং দেখা মিলেছিল নবনীতার। কিন্তু ছন্দপতন ঘটে। দূরত্ব বাড়ে জীতু-নবনীতার। নিজেদের বিচ্ছেদের কারণ নিয়ে কখনও মুখ খোলেননি দু’জনের কেউই। ডিভোর্সের পর জিতুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে নবনীতার। কিছুদিন আগেই তাঁদের মাঝরাতে একসঙ্গে দেখা গিয়েছিল। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে ‘মা তারা’র চরিত্রে অভিনয় করে বাংলার ঘরে ঘরে অত্যন্ত জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন নবনীতা। তবে বিচ্ছেদের পর স্টার জলসার ‘তুমি আশেপাশে থাকলে’ মেগা সিরিয়ালে শেষবার পর্দায় দেখা গিয়েছিল নবনীতাকে।