Chirodini Tumi Je Amar: 'চিরদিনই তুমি যে আমার'-এ এন্ট্রি নতুন ভিলেনের, বিপদ বাড়বে আর্য-অপর্ণার?

অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'চিরদিনই তুমি যে আমার'। এই সিরিয়াল নিয়ে অতীতে কম জলঘোলা হয়নি। শুরু হওয়ার পর থেকেই এই সিরিয়াল ঘিরে একের পর এক বিতর্ক দানা বেঁধেছ। নতুন নায়িকা শিরিন পালের এন্ট্রির পর জিতুর সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের ভারী পছন্দ হয়েছে। এখন একের পর এক গল্পের টার্নিং পয়েন্ট আসছে।

Advertisement
'চিরদিনই তুমি যে আমার'-এ এন্ট্রি নতুন ভিলেনের, বিপদ বাড়বে আর্য-অপর্ণার? চিরদিনই তুমি যে আমার সিরিয়াল
হাইলাইটস
  • অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'চিরদিনই তুমি যে আমার'।

অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'চিরদিনই তুমি যে আমার'। এই সিরিয়াল নিয়ে অতীতে কম জলঘোলা হয়নি। শুরু হওয়ার পর থেকেই এই সিরিয়াল ঘিরে একের পর এক বিতর্ক দানা বেঁধেছ। নতুন নায়িকা শিরিন পালের এন্ট্রির পর জিতুর সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের ভারী পছন্দ হয়েছে। এখন একের পর এক গল্পের টার্নিং পয়েন্ট আসছে। এতদিন আর্য ও অপর্ণার জীবন দুর্বিষহ করছিলেন মীরা ওরফে তন্বী লাহা রায়। এবার এই সিরিয়ালে নতুন খলনায়িকার আগমন হতে চলেছে। 

চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে এবার নেগেটিভ চরিত্রে দেখা যাবে নবনীতা মালাকারকে। যাঁকে আগেও একাধিক সিরিয়ালে খল চরিত্রে দেখা গিয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এই চরিত্রে আগে নাকি অভিনয়ের কথা ছিল অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। কিন্তু বেশ কিছু কারণের জন্য তিনি এই চরিত্রটি করতে পারছেন না। তাই এবার সেই চরিত্রেই দেখা যাবে নবনীতাকে। যদিও নবনীতা নিজেও জানতেন না যে তাঁর আগে এই চরিত্রে স্নেহাকে ভাবা হয়েছিল। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

টেলি দুনিয়ায় নবনীতা বেশ পরিচিত মুখ। এর আগেও তাঁকে খল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। নিম ফুলের মধু সিরিয়ালে নবনীতা তিন্নির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে দারুণ জনপ্রিয় তিনি। এমনকী বিপুল সংখ্যাক ফ্যান রয়েছে তাঁর। তবে নেকিবাচক নয়, ইতিবাচক চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে নবনীতাকে। এর আগে নবনীতাকে দর্শক দেখেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। 

প্রসঙ্গত, গত ১০-১১ বছর ধরে কাজ করছেন নবনীতা। 'নিম ফুলের মধু' ধারাবাহিকে তিন্নি চরিত্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এর আগে তিনি অভিনয় করেছেন 'পুণ্যি পুকুর', 'মনসা', 'মহাপ্রভু শ্রীচৈতন্য'-র মতো ধারাবাহিকে। অপরদিকে, চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে এখন টানটান উত্তেজনা। প্রায় প্রতিদিনই কিছু না কিছু নতুন মোড় দেখা যাচ্ছে এই সিরিয়ালে। নবনীতার চরিত্রের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে পর্দায়।  

Advertisement

POST A COMMENT
Advertisement