Nusrat Jahan: ঈশানের সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন নুসরত, মা-ছেলের মিষ্টি মুহূর্ত VIRAL

টলিপাড়ায় একের পর এক যখন ঘটনা ঘটে যাচ্ছে, ঠিক তখনই মন ভাল করা একটি ভিডিও সামনে এল। যেখানে টলিউড নায়িকা নুসরত জাহান ও তাঁর ছেলে ঈশানের মিষ্টি একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
ঈশানের সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন নুসরত, মা-ছেলের মিষ্টি মুহূর্ত VIRAL নুসরত সঙ্গে ছেলে ঈশান
হাইলাইটস
  • সময় সুযোগ পেলেই নুসরত তাঁর ছেলে ঈশানের সঙ্গে সময় কাটাতে ভোলেন না।

টলিপাড়ায় একের পর এক যখন ঘটনা ঘটে যাচ্ছে, ঠিক তখনই মন ভাল করা একটি ভিডিও সামনে এল। যেখানে টলিউড নায়িকা নুসরত জাহান ও তাঁর ছেলে ঈশানের মিষ্টি একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। মা-ছেলের এই ভিডিও নেটিজেনদের মন ভাল করে দিয়েছে। ছেলে ঈশানের সঙ্গে একেবারে শিশু হয়ে গিয়েছেন নুসরত। সেই ঝলকই ধরা পড়ল নায়িকার ভিডিওতে। 

ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, এটা মা-ছেলের একান্ত ব্যক্তিগত সময়। যেখানে লাইমলাইট থেকে দূরে ছেলের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন মা নুসরত। ছেলেকে নিয়ে শহরের কোনও গেমিং সেন্টারে গিয়েছেন নায়িকা। আর সেখানে গিয়ে ছেলের সঙ্গে একেবারে শিশু হয়ে গিয়েছেন তিনি। কখনও স্লিপ চড়ছেন আবার কখনও বা ঈশানের সঙ্গে ভিডিও গেম খেলতে ব্যস্ত, আবার কখনও বা ছেলের সঙ্গেই এদিক-ওদিক লাফিয়ে বেড়াচ্ছেন। এই ভিডিওর ওপরে নুসরত লিখেছেন, 'মাই হার্ট গোজ ঝিঙ্কা চিকা'। 

সময় সুযোগ পেলেই নুসরত তাঁর ছেলে ঈশানের সঙ্গে সময় কাটাতে ভোলেন না। ঈশানের দুষ্টুমির কথা অনেক বারই সাক্ষাৎকারে বলেছেন নুসরত। অভিনেত্রী নুসরতের চোখের মণি ঈশান। নায়িকার এখন সবটা জুড়েই রয়েছে তাঁর পুত্র। এখন আগের চেয়ে অনেক কাজ কমিয়ে দিয়েছেন তিনি। চেষ্টা করছেন যত বেশি সময় ঈশানকে দেওয়া যায়। তার ছোট ছোট সাফল্যগুলি সব সময় উপভোগ করার চেষ্টা করেন। গত বছর ঈশানের হাতে তৈরি রুটির ছবি পোস্ট করেছিলেন নুসরত। ছেলের তৈরি এই রুটির স্বাদ যে সবার চেয়ে আলাদা হবে, তা বলাই বাহুল্য। 

নুসরতের সব গুণই পেয়েছেন ঈশান। নুসরত যেমন সুন্দর ছবি আঁকতে পারেন, তেমনই ভাল রান্না করেন। বিরিয়ানি থেকে কেক, নায়িকার হাতের তৈরি খাবার যাঁরাই খেয়েছেন, প্রশংসা করেছেন। এত ছোট বয়সে ঈশানের এইসব গুণ রয়েছে। মা নুসরতের পাশাপাশি বাবা যশও চোখে হারান ঈশানকে। ছোট্ট ঈশানের সব কাণ্ড কারখানাই উপভোগ করেন তাঁরা। প্রসঙ্গত, বছর ছয়েক আগেই মা হয়েছেন নুসরত। তাঁর প্রেগন্যান্ট হওয়া নিয়ে কম চর্চা হয়নি। কারণ সেই সময় তিনি সদ্য নিখিল জৈনের থেকে আলাদা হয়ে থাকছিলেন। নায়িকার মা হওয়ার খবর রটতেই শোরগোল পড়ে যায়। 

Advertisement

নুসরতের পুরো প্রেগন্যান্সির সফর আড়ালেই কেটেছে। ঈশান হওয়ার পরও তার পিতৃপরিচয় নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নুসরতকে। পরে জানা যায় যে নুসরত-পুত্রের বাবা যশ দাশগুপ্ত।   

POST A COMMENT
Advertisement