Nusrat Jahan Red Swim Wear: লাল সুইম পোশাকে পারদ চড়ালেন নুসরত, 'রেড চিলি', বলছে নেটপাড়া

টলিপাড়ার চর্চিত নায়িকা নুসরত জাহান। প্রায় প্রতিদিনই কোনও না কোন বিষয়ে শিরোনাম জুড়ে থাকেন টিনসেল টাউনের এই নায়িকা। নুসরতের ব্যক্তিগত জীবন সর্বদাই আলোচনার কেন্দ্রে থাকে। মাঝে মধ্যেই নুসরতের সাহসী অবতার নেটপাড়ায় আগুন ধরায়।

Advertisement
লাল সুইম পোশাকে পারদ চড়ালেন নুসরত, 'রেড চিলি', বলছে নেটপাড়ানুসরত জাহান
হাইলাইটস
  • টলিপাড়ার চর্চিত নায়িকা নুসরত জাহান।

টলিপাড়ার চর্চিত নায়িকা নুসরত জাহান। প্রায় প্রতিদিনই কোনও না কোন বিষয়ে শিরোনাম জুড়ে থাকেন টিনসেল টাউনের এই নায়িকা। নুসরতের ব্যক্তিগত জীবন সর্বদাই আলোচনার কেন্দ্রে থাকে। মাঝে মধ্যেই নুসরতের সাহসী অবতার নেটপাড়ায় আগুন ধরায়। এবারেও তার ব্যতিক্রম হল না। রেড হট পোশাকে ধরা দিতেই নুসরতে মজলেন পুরো নেট দুনিয়া।

বেশ অনেকদিন ধরেই নায়িকার মন ভ্যাকেশনে যাওয়ার জন্য আকুল হয়েছিল। আর শীঘ্রই চলে এল সেই সুযোগও। যশকে সঙ্গে নিয়েই সি-বিচে ভ্যাকেশনে চলে গেলেন নুসরত। আর সেখান থেকেই ধরা দিলেন লাল রঙের বিচ ওয়ারে। নুসরত পরেছেন লাল রঙের ব্রালেট ও একই রঙের ওয়েভিং স্লিট স্কার্ট। চুল বাঁধা, চোখে সানগ্লাস। নুসরতের এই গ্ল্যামারস লুক থেকে আপনি চোখ সরাতে পারবেন না। নায়িকার বুক থেকে উঁকি মারছে তাঁর বোল্ড ট্যাটু। 

মেকআপ না থাকলেও নুসরতের এই গ্ল্যামার রীতিমতো চোখ ধাঁধানো। দুজনেই যে সি-বিচে ঘুরতে গিয়েছেন, তা বোঝাই যাচ্ছে। তবে কোথায় গিয়েছেন তা জানা নেই। নুসরতের এই ছবিতে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। কেউ লিখলেন, লাল মৎস্যকন্যা। কেউ বা লিখলেন, লাল লঙ্কা। কেউ বা নুসরতের মেদহীন ফিগারের প্রশংসা করলেন। সব মিলিয়ে নুসরতের এই বোল্ড লুকস পারদ চড়িয়েছে নেটপাড়ায়। 

এর আগেও নুসরত উষ্ণতার পারদ চড়িয়েছেন নেট দুনিয়ায়। কখনও বিকিনিতে ছবি পোস্ট করে আবার কখনও নিজের বুকের ট্যাটু ফ্লন্ট করে নায়িকা তাঁর ভক্ত-অনুরাগীদের ঘুম কাড়তে ওস্তাদ। তবে প্রশংসা যেমন পেয়েছেন তেমনি চূড়ান্ত ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাঁকে। কখনও বডি শেমিং করে আবার কখনও বা তাঁর বোটক্স করা ঠোঁটকে কটাক্ষ করে আবার কখনও বা নুসরতের পোশার নিয়ে তাঁকে কম ট্রোলের মুখে পড়তে হয়নি। তবে এইসব ট্রোল-কটাক্ষকে সেভাবে পাত্তা দিতে নারাজ তিনি। জীবনকে একেবারে নিজের মতো করে চালাতেই ভালোবাসেন নুসরত। 

Advertisement

গত বছর যশের সঙ্গে দুরত্বের খবর সামনে এলেও পরে নিজেরাই মিটিয়ে নেন নুসরত ও যশ। যশ-নুসরতের একমাত্র ছেলে ঈশানকে নিয়েই এখন তাঁদের সুখের সংসার। মাঝে মধ্যেই ছেলের কীর্তি সামনে আনেন নায়িকা। কিছুদিন আগেই ছেলের সঙ্গে ভিডিও গেম পার্লারে সময় কাটাতে দেখা গিয়েছিল নুসরতকে। মা ও বাবার সঙ্গে সব ধর্মের উৎসবেই সামিল হয় ঈশান।     

 

POST A COMMENT
Advertisement