Roshni Bhattacharyya: ভারী শাড়ি-গয়নার বদলে শর্ট ড্রেস ও সাদামাটা লুকস, মায়ের কাছে সাধ খেলেন রোশনি

সাধ মানেই মেয়েদের সাজগোজের বহর হয় দেখার মতোই। শুভশ্রী থেকে চিত্রাঙ্গদা কিংবা পিয়ান সরকার, সকলেই সাধের দিন ভারী শাড়ি, গয়নায় সাজিয়ে তুলেছিলেন নিজেকে। তবে সেই গতানুগতিক পথে হাঁটেননি রোশনি। মায়ের কাছে সাধ খেলেন একেবারে সাদামাটা ভাবে।

Advertisement
ভারী শাড়ি-গয়নার বদলে শর্ট ড্রেস ও সাদামাটা লুকস, মায়ের কাছে সাধ খেলেন রোশনিমায়ের কাছে সাধ খেলেন রোশনি
হাইলাইটস
  • সম্প্রতি সাধ খেলেন রোশনি।

টলিপাড়ায় এখন শুধুই সুখবর। মা হতে চলেছেন তিন অভিনেত্রী। যাঁদের মধ্যে অন্যতম রোশনি ভট্টাচার্য। সম্প্রতি স্বামী তূর্য সেনের সঙ্গে সি বিচে ঘুরতে গিয়ে নিজের প্রেগন্যান্সির কথা জানিয়েছিলেন রোশনি। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মের চেনা মুখ রোশনি। এবার তাঁর জীবনে শুরু হতে চলেছে নয়া অধ্যায়। সম্প্রতি সাধ খেলেন রোশনি। তবে একেবারে ঘরোয়া মেজাজে মায়ের কাছে পছন্দের খাবার খেলেন অভিনেত্রী। 

সাধ মানেই মেয়েদের সাজগোজের বহর হয় দেখার মতোই। শুভশ্রী থেকে চিত্রাঙ্গদা কিংবা পিয়ান সরকার, সকলেই সাধের দিন ভারী শাড়ি, গয়নায় সাজিয়ে তুলেছিলেন নিজেকে। তবে সেই গতানুগতিক পথে হাঁটেননি রোশনি। মায়ের কাছে সাধ খেলেন একেবারে সাদামাটা ভাবে। সাধভক্ষণের দিন রোশনি পরেছিলেন বেগুনি রঙের শর্ট ড্রেস, মেকআপ নেই বললেই চলে। বেবিবাম্প ফ্লন্ট করছেন অভিনেত্রী। প্রদীপের তাপে, ফল মিষ্টি আর মায়ের আদরে সাধ খেলেন রোশনি৷। বাঙালি রীতি মেনে মায়ের আশীর্বাদ আর প্রদীপের তাপে আগামীর শুভকামনায় হল সাধভক্ষণ।  'ঐতিহ্যকে বহন করা মানে পিছিয়ে যাওয়া নয়, ঐতিহ্য সেই উষ্ণতা যা আমাদের শিকড়কে আগলে রাখে এবং আগামীর পথ চেনায়', লিখলেন রোশনি।

 

সাধের থালায় কী কী আয়োজন ছিল অভিনেত্রীর জন্য?  সাধের মেনু এ দিন সাজানো হয়েছিল রোশনির পছন্দের কথা মাথায় রেখে। হবু মায়ের জন্য তাঁর মা রেঁধেছিলেন কড়াইশুঁটির কচুরি, আলুর দম, পনীর, পাঁচ রকম ভাজা। সঙ্গে ছিল ফল ও মিষ্টি। প্রথম মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। তিন মাসের পর থেকে বাড়িতেই মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন নিয়ে রোশনি ভট্টাচার্য বরাবরই খুব একটা প্রকাশ্যে কথা বলেন না। তবে জীবনের এই বিশেষ সুখবর তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ায় সকলেই খুশি। 

Advertisement

 ২০২২ সালের ৮ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন রোশনি ও তূর্য। সেই সময় রোশনিকে গোধূলি আলাপ সিরিয়ালে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। যদিও তার এক বছর আগেই আইনি বিয়ে সেরেছিলেন রোশনি ও তূর্য। বিয়ের পর হানিমুনেও সেই থাইল্যান্ডেই উড়ে গিয়েছিলেন তাঁরা। আর প্রেগন্যান্ট হওয়ার ঘোষণাও সেই থাইল্যান্ড থেকেই করলেন। রানি রাসমণি ধারাবাহিকে জগদম্বা চরিত্রটির জন্য বিপুল জনপ্রিয়তা পান রোশনি। 

'গোধূলি আলাপ' ধারাবাহিকে রোহিণী চরিত্রে অভিনয় করেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'অতি উত্তম'- এও অভিনয় করেছেন। পথিকৃৎ বসুর 'শ্রীমান ভার্সেস শ্রীমতি'-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। 'তেঁতুলপাতা' ধারাবাহিকেও কাজ করছেন তিনি। রোশনির পাশাপাশি মা হতে চলেছেন সোহিনী সরকার ও পরিচালক রাজা চন্দের অভিনেত্রী স্ত্রী পিয়ান। সব মিলিয়ে টলিপাড়া পেতে চলেছে তিন-তিনটে স্টার কিডকে।      

POST A COMMENT
Advertisement