
সোহিনী সরকারটলিপাড়ার জোর গুঞ্জন, মা হতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। ২০২৪ সালের জুলাইতে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সেরেছিলেন সোহিনী। আর বিয়ের দু'বছর পূর্ণ হওয়ার আগেই তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন নাকি। যদিও এখনও নিজেরা মুখে কুলুপ এঁটেছেন। যদিও এই মা হওয়া নিয়ে ২০২৪ সালে সোহিনীর মন্তব্য ঘিরে শোরগোল তৈরি হয়। সেই সময় অভিনেত্রী জোর গলায় জানিয়ে ছিলেন, এ দেশে নিজের সন্তান জন্ম দিতে চান না। সোহিনীর এই মন্তব্য সামনে আসার পর নানান বিতর্ক তৈরি হয়েছিল।
২০২৪ সালের জুলাই মাসে একেবারে ঘরোয়াভাবে বিয়ে সেরেছিলেন শোভন ও সোহিনী। আর সেই বিয়ের কয়েক মাস পরেই রাজ্যে ঘটে যায় আরজি কর কাণ্ডের মতো ভয়াবহ ঘটনা। যা নিয়ে রাজ্য-রাজনীতি রীতিমতো তোলপাড় হয়। আর এই আরজি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন অভিনেত্রী সোহিনী। ‘রাত দখল’ থেকে মিছিল ন্যায় বিচার চেয়ে প্রতিবাদের সুর চড়িয়েছিলেন নায়িকা। সেই সময় কলকাতা মেডিক্যাল কলেজ গণকনভেনশনে অভিনেত্রী অংশ নিয়ে বলেছিলেন তিনি এ দেশ থেকে নিজের সন্তান জন্ম দিতে চান না। অভিনেত্রী সেই সময় বলেন, 'আমার সদ্য বিয়ে হয়েছে। কয়েকদিন আগে আমার স্বামীকে (শোভন) বলেছি এ রকম দেশে আমি সন্তান আনতে চাই না। চারিদিকে দুর্নীতি ভরে গিয়েছে। এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি আমার সন্তানকে রেখে দিয়ে যেতে পারব না।'

সোহিনীর এই মন্তব্য ঘিরে সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল। ওই মন্তব্যের পর চারদিক থেকে বিভিন্ন ভাবে তাঁকে ক্রমাগত আক্রমণ করা হয়েছিল। পরে সোহিনী এক সাক্ষাৎকারে তাঁর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানান যে তিনি শাসকদলকে বিঁধে নয়, গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন। সোহিনী জানিয়েছিলেন, মাতৃত্ব একটা বোধ, যা তাঁর মধ্যেও প্রবাহিত। তিনিও মা হতে চান। তাঁর মা হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে বিকৃত তথ্য ছড়িয়ে পড়েছে তা অত্যন্ত বিরক্তিকর।

যদিও সোহিনীর সেই মন্তব্য ও পাল্টা জবাব অতীত। শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি মা-বাবা হবেন সোহিনী ও শোভন। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি। ই নিয়ে আর পাঁচজনের মতোই তাঁরাও খুব সাবধানী। তাই আপাতত সোহিনী, শোভনের থেকে সুখবর শোনার অপেক্ষায় সবাই। সোহিনীকে শেষ দেখা যায় ফেরা ছবিতে। তবে এখন নাকি খুব একটা ফিল্মি ইভেন্টে তাঁর উপস্থিতি নজরে আসছে না।