
সোহিনীর আগেও ছিল এক গায়ক প্রেমিকটলিপাড়ার চেনা মুখদের মধ্যে সোহিনী সরকার অন্যতম। তাঁর যে কোনও চরিত্রে সাবলীল অভিনয় বরাবরই নজর কেড়েছে সকলের কাছে। ছোটপর্দা থেকেই উত্থান সোহিনীর। এরপর বড়পর্দাতেও নিজের অভিনয় গুণে সকলের প্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন বেশ রঙিন সোহিনীর। বর্তমানে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসার করলেও এক সময় তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল অনেকের। প্রাক্তন রণজয় বিষ্ণুর সঙ্গে বহু বছর লিভ-ইনে থাকতেন অভিনেত্রী। তবে জানেন কি সোহিনী আরও একজনের সঙ্গে লিভ-ইন করতেন?
এক পুরনো সাক্ষাৎকারে সোহিনী তাঁর প্রেম জীবন নিয়ে কথা বলার সময়ই অকপটে বলেন যে তিনি এক পঞ্জাবি গায়কের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। সোহিনী বলেন, ওই গায়কের সঙ্গে লিভ টুগেদার করেছি। সেটাও কিছুটা বিয়ের মতোই ছিল। বড়লোকের পঞ্জাবি এক ছেলের সঙ্গে, গানটান গাইত। তবে সেই সম্পর্ক পরিণতি পায়নি। ব্রেকআপ হয় সেই গায়কের সঙ্গেও।

পরবর্তীতে সোহিনী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ২০১৯ সালে এ জুটিকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। যদিও সেই সময় সোহিনী বা অনির্বাণ কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে বিচ্ছেদের পর মডেল-অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী। চুটিয়ে প্রেম করেন তারা; শুধু তাই নয়, করোনার সময়ে চলা লকডাউনে একসঙ্গেও থেকেছেন। অর্থাৎ পূর্বের মতো প্রেমিক রণজয়ের সঙ্গে লিভ-ইন করেছেন সোহিনী।

রণজয়ের সঙ্গে সোহিনীর বিয়ে হওয়ার গুঞ্জনও শোনা যায়। কিন্তু পরবর্তীতে সোহিনী ও রণজয়ের সম্পর্ক ভেঙে যায়। এরপরই সোহিনী সম্পর্কে জড়ান গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। প্রথম প্রথম তাঁদের সম্পর্ক গোপনে থাকলেও পরে সেই গোপনীয়তা ভেঙে যায়। ২০২৪ সালে বিয়ে করেন শোভন ও সোহিনী। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের আইনত বিয়ে সম্পন্ন হয়। এই বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করবেন রণজয়ও। অভিনেত্রী শ্যামোপ্তি মুদলির সঙ্গে বেশ কিছুদিন ডেটিং-এর পর তাঁরা একসঙ্গে থাকছিলেন। এবার সেই সম্পর্ক বিয়েতে পরিণত হতে চলেছে।