Sohini Sarkar: খুদে হাত-পা আর মাথাভর্তি চুল, মা সোহিনীর আদর ছেলে অন্বয়কে, প্রকাশ্যে নায়িকা-পুত্রের ঝলক

একদিকে মা হওয়ার দায়িত্ব অন্য দিকে নায়িকা হওয়ার দায়িত্ব সবকিছুই সমানভাবে পালন করছেন তিনি। নবজাতককে বাড়িতে রেখেই সোহিনী ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সাকসেস পার্টিতেও যোগদান করেছেন। তবে সদ্যোজাতকে সামলাতে যে রাতের ঘুম উড়েছে, সে কথাও ভোলেননি অভিনেত্রী। দুর্গাপুজোর সময় সোহিনীর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোতে দেখা গিয়েছিল একরত্তিকে।

Advertisement
খুদে হাত-পা আর মাথাভর্তি চুল, মা সোহিনীর আদর ছেলে অন্বয়কে, প্রকাশ্যে নায়িকা-পুত্রের ঝলকসোহিনী সরকার
হাইলাইটস
  • সন্তান জন্মের পর গোটা জীবনটাই বদলে গিয়েছে অভিনেত্রী সোহিনী সরকারের।

সন্তান জন্মের পর গোটা জীবনটাই বদলে গিয়েছে অভিনেত্রী সোহিনী সরকারের। একরত্তিকে নিয়েই এখন কাটছে তাঁর দৈনন্দিন জীবন। গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে এখন অনেকটাই দূরে রয়েছেন তিনি। এই বিশেষ সময়গুলো সোহিনী তাঁর বীরপুরুষকে দিতে চাইছেন। সেপ্টেম্বরে মা হয়েছেন নায়িকা। কিন্তু তারপর থেকেই ছোট্ট ছেলের মুখ গোপনে রেখেছিলেন নায়িকা। এবার শিশু দিবসের দিন সোহিনী-পুত্র এল প্রকাশ্যে। যাকে দেখে ভালোবাসায় ভরিয়ে দিলেন নেটিজেনরা। 

একদিকে মা হওয়ার দায়িত্ব অন্য দিকে নায়িকা হওয়ার দায়িত্ব সবকিছুই সমানভাবে পালন করছেন তিনি। নবজাতককে বাড়িতে রেখেই সোহিনী ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সাকসেস পার্টিতেও যোগদান করেছেন। তবে সদ্যোজাতকে সামলাতে যে রাতের ঘুম উড়েছে, সে কথাও ভোলেননি অভিনেত্রী। দুর্গাপুজোর সময় সোহিনীর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোতে দেখা গিয়েছিল একরত্তিকে। এবার শিশু দিবসের দিন নায়িকার একরত্তি এল সামনে। 

১৪ নভেম্বর শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সোহিনী যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মায়ের সঙ্গে খেলায় ব্যস্ত দেড়মাসের ছেলে। সোহিনীর পরনে কমলা রঙের পোশাক, ছেলেকে আদর করতে ব্যস্ত নায়িকা। এই মিষ্টি মুহর্তের ছবি শেয়ার করে সোহিনী লিখলেন, 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। যদিও সোহিনী-পুত্রের কচি মাথা আর খুদে খুদে হাত-পা দেখা গিয়েছে। মুখ গোপনেই রেখেছেন সোহিনী। কবে একরত্তির সঙ্গে সোহিনী ও শোভন পরিচয় করান এখন সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁদের ভক্ত-অনুরাগীরা। ২০ সেপ্টেম্বর দুই থেকে তিন হয়েছে টলি অভিনেত্রী সোহিনী সরকার। কোল আলো করে এসেছে পুত্র সন্তান ‘অন্বয়’। 

অভিনেত্রীর পাশাপাশি মাতৃত্বের দায়িত্ব পালনেও কোনও ত্রুটি রাখছেন না। নিজের সিনেমার প্রচারক থেকে সাকসেস পার্টি, সর্বত্রই শোভনকে নিয়ে হাজির থাকছেন সোহিনী। ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র সাকসেস পার্টিতে যৌথভাবে জানিয়েছিলেন, বীরপুরুষ নয়, ছেলের নাম রেখেছেন অন্বয়। একরত্তিকে নিয়ে জন্মদিন সেলিব্রেট করেছেন সোহিনী। তখন অবশ্য সন্তানের মুখের উপর বসিয়েছিলেন ইমোজি। প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে সন্তানসুখ ভাগ করে সোহিনী ও শোভন জানিয়েছিলেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন, ২০/০৯/২০২৬’। উল্লেখ্য, গত জুলাই মাসে বিয়ের দ্বিতীয় জন্মদিনে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। 

Advertisement

POST A COMMENT
Advertisement