Sayak Chakraborty Beef Row: 'আমার মতো মানুষকে ব্যবহার করে...', সায়ককে কটাক্ষ সৌমিতৃষার?

পার্কস্ট্রিটের এক জনপ্রিয় রেস্তোরাঁয় মাটনের বদলে গোমাংস পরিবেশন করাকে কেন্দ্র করে বর্তমানে বিতর্কের কেন্দ্রে রয়েছেন ইউটিউবার তথা অভিনেতা সায়ক চক্রবর্তী। সম্প্রতি তিনি লাইভ ভিডিও করে অভিযোগ তোলেন যে তিনি মাটন স্টেক অর্ডার দেওয়ার পরও টেবিলে গোমাংস পরিবেশন করা হয়। শুধু তাই নয়, ধর্মীয় বিষয়কে টেনে আনেন সায়ক।

Advertisement
'আমার মতো মানুষকে ব্যবহার করে...', সায়ককে কটাক্ষ সৌমিতৃষার?সায়ক-সৌমিতৃষা
হাইলাইটস
  • আর সেই পোস্টে মন্তব্য করে সৌমিতৃষা নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সায়কের বিরুদ্ধে, তবে তিনি কারোর নাম উল্লেখ করেননি।

পার্কস্ট্রিটের এক জনপ্রিয় রেস্তোরাঁয় মাটনের বদলে গোমাংস পরিবেশন করাকে কেন্দ্র করে বর্তমানে বিতর্কের কেন্দ্রে রয়েছেন ইউটিউবার তথা অভিনেতা সায়ক চক্রবর্তী। সম্প্রতি তিনি লাইভ ভিডিও করে অভিযোগ তোলেন যে তিনি মাটন স্টেক অর্ডার দেওয়ার পরও টেবিলে গোমাংস পরিবেশন করা হয়। শুধু তাই নয়, ধর্মীয় বিষয়কে টেনে আনেন সায়ক। অভিনেতা তথা ইউটিউবারের অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর ওই মুসলিম কর্মী গ্রেফতারও হয়েছে। আর তারপর থেকেই চূড়ান্ত ট্রোলের মুখে পড়তে হচ্ছে সায়ককে। টলিপাড়ার একাংশ অভিনেতার এই আচরণে খুব ক্ষুব্ধ। এরই মাঝে সায়কের এক সময়কার ভাল বন্ধু সৌমিতৃষা বিস্ফোরক অভিযোগ করেছেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

সায়কের বিষয়টি নিয়ে সরব হয়েছেন কালরাত্রি সিরিজের পরিচালক অয়ন চক্রবর্তী। আর সেই পোস্টে মন্তব্য করে সৌমিতৃষা নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সায়কের বিরুদ্ধে, তবে তিনি কারোর নাম উল্লেখ করেননি। 'মিঠাই' নায়িকা লেখেন, ‘যখন কনটেন্টের রিচ এবং এনগেজমেন্ট বেড়ে যায়, তখন টাকাও আসে। আগে ওরা আমার মতো বা যাঁদের ভিডিও ভাইরাল হয় তাঁদের ব্যবহার করে অনেক টাকা কামিয়েছে। এখন রিচ পড়ে যাচ্ছে দেখে এইসব করতে শুরু করেছে।’

ছবি সৌজন্যে: ফেসবুক

সৌমিতৃষা এও বলেন, ‘একটা নিরপরাধ ওয়েটারকে ফাঁদে ফেলা? আমরা সত্যিই অন্ধকারের মধ্যে বাস করছি।’  সৌমিতৃষার এই পোস্ট থেকে একেবারেই স্পষ্ট যে এভাবে একজন সাধারণ কর্মীকে প্রকাশ্যে অপদস্থ করাটা সায়ক তাঁর নীচু মানসিকতার পরিচয় দিয়েছেন। তবে শুধু সৌমিতৃষা নন, টলিপাড়ার অনেকেই সায়কের এমন ব্যবহারে বেশ ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় অনেক তারকাই তাঁদের পোস্টের মাধ্যমে ইউটিউবারের এই আচরণে ছিঃ ছিঃ করেছেন। 

সায়কের ভিডিওতে দেখা গিয়েছিল, তিনি রেস্তোরাঁর ওয়েটারের সঙ্গে তর্কে জড়িয়েছেন এবং শুধু তাই নয়, ওয়েটারের ধর্মীয় পরিচয় টেনেও তাঁকে বিঁধতে ছাড়েননি। এরপর পার্কস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সায়ক। আর সেই অভিযোগের ভিত্তিতে সেই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবারের ঘটনার পর শনিবার বন্ধ রাখা হয়েছিল পার্কস্ট্রিটের এই রেস্তোরাঁটি। প্রসঙ্গত, সায়ক ও সৌমিতৃষা খুব ভাল বন্ধু ছিলেন। তাঁদের দুজনকে একসঙ্গে সময় কাটাতে আগে দেখা যেত। কিন্তু সেই বন্ধুত্বে এখন লম্বা চিড়। দুজনের এখন মুখ দেখাদেখিও বন্ধ। 

Advertisement

POST A COMMENT
Advertisement