Sreemoyee Chattoraj Trolled: 'ফুলশয্যা করে উঠলেন?', শ্রীময়ীর সিঁদুর ঘাঁটা ছবিতে কটাক্ষ

ছোট পর্দার চেনা মুখ শ্রীময়ী চট্টরাজ। একাধিকবার নেতিবাচক চরিত্রে দেখা গেলেও, তিনি সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন 'কৃষ্ণকলি' মেগাতে রাধারাণী চরিত্রে। 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ', 'খুকুমণি হোম ডেলিভারি', 'আকাশ কুসুম' ধারাবাহিকে তাঁকে দেখা গেছে এর আগে।

Advertisement
'ফুলশয্যা করে উঠলেন?', শ্রীময়ীর সিঁদুর ঘাঁটা ছবিতে কটাক্ষশ্রীময়ী চট্টরাজ
হাইলাইটস
  • বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না শ্রীময়ী চট্টরাজের।

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না শ্রীময়ী চট্টরাজের। তাঁর প্রেম থেকে বিয়ে, সন্তান হওয়া, সবটাই নেটপাড়ার একাংশের কাছে ভীষণভাবে সমালোচিত। মাঝে মধ্যেই তাঁকে নিয়ে কটাক্ষ হয়। যদিও এইসব নিয়ে খুব একটা ভাবতে নারাজ শ্রীময়ী। নিজের সংসার ও কাজ নিয়েই বর্তমানে ভীষণ ব্যস্ত। আর এরই মাঝে মহালয়ার দিন নিজের কিছু ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই চূড়ান্ত কটাক্ষের শিকার হলেন কাঞ্চন-পত্নী। 

মহালয়ার দিন ছবি পোস্ট
শ্রীময়ী যে ছবিগুলো পোস্ট করেছেন তাতে তাঁকে সাদা রঙের শিফন শাড়ি ও স্লিভলেস ব্লাউজে দেখা যাচ্ছে। একমাথা সিঁদুর ও কপালে সিঁদুরের টিপ। হাতে শাঁখা-পলা ও রজনীগন্ধার ফুল জড়ানো। তবে শ্রীময়ী যে কারণে ট্রোলড হয়েছেন সেটা হল তাঁর কপালের সিঁদুরের টিপ ঘেঁটে গিয়েছে। ছবিগুলি বেশ আবেদনময়ী। আর যে কারণে ট্রোলের মুখে পড়তে হয়েছে দুই সন্তানের মা শ্রীময়ীকে। হয়তো এইভাবেই ফটোশ্যুট হয়েছে, কিন্তু ট্রোলারদের কাছে সেটা অন্য অর্থ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক খারাপ মন্তব্যে ভরে যাচ্ছে শ্রীময়ীর কমেন্ট বক্স। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কটাক্ষ শ্রীময়ীকে
কেউ লিখেছেন, 'মহিষাসুর সিঁদুরটা চেটে দিয়েছে।' আবার কেউ লিখেছেন, 'ফুলশয্যার পরের দিন সকালের ছবি মনে হচ্ছে।' কেউ লিখলেন, 'এরকম হর্নি লুক মহালয়াতে মহিষাসুর ও প্রেমে পরে যাবে।' আবার কেউ লিখলেন, 'মনে হচ্ছে ফুলশয্যা করে সকালে উঠেছে।' আবার কেউ লিখলেন, 'মহালয়ার শ্যুটে সিঁদুর লেপ্টে যাওয়ার কারণটা ঠিক বুঝলাম না।' কেউ বা লিখেছেন, 'এটা মহালয়ার থিম না হানিমুন এর থিম।' কেউ লিখেছেন, 'মহালয়ায় ফুলশয্যার লুক কিসের জন্য।' সব মিলিয়ে শ্রীময়ীর মহালয়ার এই লুক একেবারে না পসন্দ হয়েছে নেটপাড়ার। 

এর আগেও ট্রোলড হয়েছেন
গত বছরও পুজোর আগে আগে শ্রীময়ীর ফটোশ্যুট ট্রোলের মুখে পড়েছিল। সেই সময় উন্মুক্ত বক্ষ বিভাজিকা দেখিয়ে খোলামেলা ছবি দিতেই ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। যদিও এইসব ট্রোল-কটাক্ষকে পাত্তা দিতে একেবারে রাজি নন শ্রীময়ী। জীবনকে নিজের শর্তে পরিচালনা করতে ভালোবাসেন তিনি। বারবার ট্রোলড হতে হয় শ্রীময়ী- কাঞ্চনকে। নেটমাধ্যম জুড়ে ছেয়ে থাকে মিম। যার জেরে বেশীরভাগ পোস্টের কমেন্ট বক্স বন্ধ করে রাখেন জুটি।

Advertisement

শ্রীময়ীর কেরিয়ার
ছোট পর্দার চেনা মুখ শ্রীময়ী চট্টরাজ। একাধিকবার নেতিবাচক চরিত্রে দেখা গেলেও, তিনি সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন 'কৃষ্ণকলি' মেগাতে রাধারাণী চরিত্রে। 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ', 'খুকুমণি হোম ডেলিভারি', 'আকাশ কুসুম' ধারাবাহিকে তাঁকে দেখা গেছে এর আগে। মাঝে কোনও কাজ পাচ্ছেন না বলে, ক্ষোভ প্রকাশ করেছিলেন সংবাদমাধ্যমে। এরপর মেগাতে শুরু করলেও, গর্ভাবস্থার জন্য বিরতি নিতে হয়। মেয়ের বয়স চার মাস হতেই, ফের 'বুলেট সরোজিনী'-র মাধ্যমে কাজে ফেরেন। তবে এর কিছুদিনের মধ্যেই স্বেচ্ছায় মেগার কাজটি ছাড়েন তিনি। এখন আবার দ্বিতীয় সন্তানকে নিয়ে ব্যস্ত, তাই আর সেভাবে কাজে ফেরার কোনও তাগিদ আপাতত নেই।    

POST A COMMENT
Advertisement