প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ সুস্মিতার, পাল্টা দিলেন সব্যসাচীও, বললেন '৫টা বিয়ে'

কদিন ধরেই নেটপাড়া সরগরম অভিনেত্রী তথা ভ্লগার সুস্মিতা রায়ের বিয়ে নিয়ে। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর প্রাক্তন বৌদি সদ্য বিয়ে সেরেছেন। আর নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই চলছে চর্চা। সায়কের দাদা সব্যসাচীর সঙ্গে ডিভোর্স পাওয়ার কয়েকদিনের মাথাতেই বিয়ে করেন সুস্মিতা।

Advertisement
প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ সুস্মিতার, পাল্টা দিলেন সব্যসাচীও, বললেন '৫টা বিয়ে'সুস্মিতা-সব্যসাচী
হাইলাইটস
  • জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর প্রাক্তন বৌদি সদ্য বিয়ে সেরেছেন।

কদিন ধরেই নেটপাড়া সরগরম অভিনেত্রী তথা ভ্লগার সুস্মিতা রায়ের বিয়ে নিয়ে। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর প্রাক্তন বৌদি সদ্য বিয়ে সেরেছেন। আর নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই চলছে চর্চা। সায়কের দাদা সব্যসাচীর সঙ্গে ডিভোর্স পাওয়ার কয়েকদিনের মাথাতেই বিয়ে করেন সুস্মিতা। তা নিয়ে নেটপাড়া সরগরম। আর এই সবের মধ্যেই নিজের প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন সুস্মিতা। পাল্টা জবাব দিলেন প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীও। সব মিলিয়ে তাঁদের সম্পর্কের কাটাছেঁড়া নিয়ে নেটপাড়া সরগরম। 

ছবি সৌজন্যে: ফেসবুক

সুস্মিতার বিয়ে
কয়েকদিন আগেই সুস্মিতা জানিয়েছিলেন ৩৬ বছর বয়সে মা হওয়ার ইচ্ছাকে জাগিয়ে রাখতেই তিনি আবার বিয়ে করেন। তা নিয়ে সুস্মিতার প্রাক্তন দেওর সায়ক তাঁকে খোঁচা দিলেও সেই সময় চুপ ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে হঠাৎই একটি স্ক্রিনশট শেয়ার করেন সুস্মিতা। তা দেখার পর পাল্টা মানহানির মামলা করবেন বলে সোশ্যাল মিডিয়াতেই জানান সব্যসাচী। এরপরই ফেসবুক লাইভে এসে একের পর এক বিস্ফোরক অভিযোগ করতে শুরু করেন সুস্মিতা। লাইভে এসে রীতিমতো কেঁদেও ফেলেন তিনি। 

প্রাক্তন স্বামীকে নিয়ে কী কী অভিযোগ
তাঁর বিয়ে ভাঙা থেকে মা হওয়া, শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর সম্পর্ক, সবটা নিয়ে সুস্মিতা যা যা দাবি করেছেন, তা শোনার পর অনেকেই হতবাক। কী কী অভিযোগ করেছেন সুস্মিতা তাঁর প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে?

-সুস্মিতার দাবি অনুযায়ী, তাঁর প্রাক্তন স্বামী এক্স বান্ধবীদের যৌনতার ভিডিও তুলে রেখে তা সুস্মিতাকে দেখাতেন।

-সুস্মিতার আরও অভিযোগ, তাঁকে পাশে শুইয়ে অন্য মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কও করেছেন তাঁর প্রাক্তন স্বামী। 

-সুস্মিতার অভিযোগ, তিনি সম্পর্ক ভাঙতে চাননি শুধু চেয়েছিলেন সন্তান। কিন্তু সুস্মিতা প্রেগন্যান্ট হওয়ার পর তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির কেউই সন্তান নাকি চাননি। 

-সুস্মিতার অভিযোগ অনুযায়ী, শেষ দুবছর তাঁর সবস্যসাচীর সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক ছিল না, কারণ সে তখন অন্য মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত। 

Advertisement

-প্রাক্তন স্বামীর পিছনে জলের মতো টাকা খরচ করেছেন, তবু মন পাননি, দাবি সুস্মিতার। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে থ্রিসাম (শারীরিক সম্পর্কে লিপ্ত তিনজন)এর মতো জঘন্য অভিযোগও তোলেন সুস্মিতা। 

এখানেই শেষ নয়, সুস্মিতার অভিযোগ অনুযায়ী প্রাক্তন স্বামী নাকি তাঁকে অন্য লোকের সঙ্গে সম্পর্কে যেতে বলতেন জিনিসপত্র পাওয়ার লোভে। একাধিক অভিযোগ আনার পর সুস্মিতা লাইভ চলাকালীন কেঁদে ফেলেন। প্রসঙ্গত, গত ৭ বছরের বিবাহিত সম্পর্কে সুস্মিতা ও সব্যসাচী মাঝে আলাদা হয়েছিলেন। পরে ফের আবার সব মিটিয়ে নিয়ে দাম্পত্য জীবন শুরু করেন। 

আইনি পথে হাঁটবেন প্রাক্তন স্বামী
এই লাইভ শেষ হতে না হতেই চুপ করে থাকেননি প্রাক্তন স্বামী সব্যসাচীও। ওই রাতেই তিনিও তাঁর সোশ্যাল মিডিয়া পেজে সুস্মিতার বিরুদ্ধে বোমা ফাটান। সুস্মিতার প্রাক্তন স্বামী স্পষ্ট করে জানিয়ে দেন এটা অভিনেত্রীর পঞ্চম বিয়ে। তাঁর সঙ্গে আলাপ দ্বিতীয় বিয়ের সময়। তিনিও সুস্মিতাকে নিয়ে একাধিক অভিযোগ করেন। তবে এর সঙ্গে সব্যসাচী এও জানিয়েছেন যে এবার তিনি আইনি পথেই হাঁটবেন। কিছুদিন আগেই চক্রবর্তী পরিবার বিতর্কে জড়িয়েছিলেন। সায়কের গোমাংস কাণ্ডের রেশ এখনও কাটেনি। আর তারই মধ্যে নতুন করে এই সমস্যা দানা বাঁধল। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন সুস্মিতা ও তার প্রাক্তন স্বামীর কাদা ছোঁড়াছুড়ি নিয়ে নেট দুনিয়া রীতিমতো সরগরম।    

POST A COMMENT
Advertisement