Swastika Mukherjee: 'আপনার কথা শুনতে ভাল লাগে', সজল ঘোষের সঙ্গে স্বস্তিকার 'ফ্যান গার্ল' মুহূর্ত

'দাদাগিরি'র মতো 'দিদি নং ১'-এর উপস্থাপক বদল হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে এখন স্বস্তিকাই এই শোয়ের হাল ধরেছেন। এই নিয়ে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও এখন নতুন দিদি স্বস্তিকা সবার মন জয় করে নিয়েছেন।

Advertisement
'আপনার কথা শুনতে ভাল লাগে', সজল ঘোষের সঙ্গে স্বস্তিকার 'ফ্যান গার্ল' মুহূর্ত দাদাগিরির সেটে সজল ঘোষের সঙ্গে স্বস্তিকা
হাইলাইটস
  • সজল ঘোষকে সামনে পেয়ে স্বস্তিকা বলছেন, আমি আপনার ফ্যান।

আর কিছুদিন পরই সরগরম 'দাদাগিরি'র মঞ্চ। রাজনীতির রথী-মহারথীদের নিয়ে দেব একের পর এক খেলা যেমন খেলবেন, তেমনি আড্ডাও চলবে দেদার। ইতিমধ্যেই দাদাগিরির এই বিশেষ পর্বের বিটিএস মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ৬ জয় জয়ী বিধায়কদের নিয়ে জমজমাটি খেলা হবে দাদাগিরিতে। কুণাল ঘোষ, নওশাদ সিদ্দিকি, সজল ঘোষ, কৌস্তভ বাগচী, মদন মিত্র ও মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে এই বিশেষ পর্বে। বিজেপি নেতা সজল ঘোষ আসছে দাদাগিরিতে আর প্রিয় নেতাকে দেখার লোভ সামলাতে না পেরে, দিদি নং ১-এর শ্যুটিং ছেড়ে সোজা দাদাগিরির সেটে হাজির স্বস্তিকা মুখোপাধ্যায়। সামনে সজল ঘোষকে পেয়ে তাঁর সঙ্গে আড্ডা জমালেন অভিনেত্রী। 

কালো রঙের শাড়ি, কপালে লাল বড় টিপ ও খোঁপায় ফুল। দিদি নং ১-এর জমকালো সাজে স্বস্তিকা এলেন দাদাগিরির সেটে। সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গল্প-গুজব করলেও তাঁর প্রিয় নেতা কিন্তু সজল ঘোষ। বরানগরের বিধায়কের সঙ্গে দাঁড়িয়ে তিনি ছবি তোলেন। কী কথা হল সজল-স্বস্তিকার মধ্যে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, সজল ঘোষকে সামনে পেয়ে স্বস্তিকা বলছেন, আমি আপনার ফ্যান। আমি আপনাকে ফেসবুকে ফলো করি, অনেকদিন ধরে ফলো করি। আমি আপনার সব ইন্টারভিউ দেখি। আমাদের বন্ধুদের মধ্যে প্রায়ই কথা হয় যে সজলদা যেভাবে কথা বলে না ওইভাবে কথা বলতে হবে। এর উত্তরে সজল ঘোষ বলেন, কমেডিয়ানদের মতো। 

এরপর স্বস্তিকা বিজেপি নেতার উদ্দেশ্যে আরও বলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে গেলে, গুরু গম্ভীরভাবে বললে তো সেটা বোধগম্য হয় না, আপনি যেভাবে বলেন, সেটা সবার কাছে পৌঁছায়। সজল ঘোষ বলেন, সাধুভাষায় বললে তা বোঝা যায় না। এরপরই স্বস্তিকা বলেন, আপনার কথা শুনতে খুবই ভাল লাগে। তবে শুধু সজল ঘোষই নয়, কুণাল ঘোষ, মদন মিত্র সহ অন্যান্য নেতাদের সঙ্গেও হাসিমুখে কথা বলতে দেখা যায় স্বস্তিকাকে। অভিনেত্রী দাদাগিরির সেটে এসেই বলেন, সবার সঙ্গে ছবি তুলতে চলে এসেছি আমি, এরকম সুবর্ণ সুযোগ তো আর পাওয়া যাবে না। 

Advertisement

'দাদাগিরি'র মতো 'দিদি নং ১'-এর উপস্থাপক বদল হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে এখন স্বস্তিকাই এই শোয়ের হাল ধরেছেন। এই নিয়ে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও এখন নতুন দিদি স্বস্তিকা সবার মন জয় করে নিয়েছেন। আর অভিনেত্রী যে আড্ডা দিতে ভীষণ ভালোবাসেন তা আরও একবার প্রমাণিত হল তাঁর দাদাগিরির সেটে। 

POST A COMMENT
Advertisement