Swastika Mukherjee: ২০২৪-এ নাম ছিল না ভোটার তালিকায়, বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন স্বস্তিকা?

২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় ভোট দিতে পারেননি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও তাঁর বোন অজপা মুখোপাধ্যায়। ভোটার তালিকায় তাঁদের নাম নেই বলে জানিয়েছিলেন স্বস্তিকা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করেন অভিনেত্রী।

Advertisement
২০২৪-এ নাম ছিল না ভোটার তালিকায়, বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন স্বস্তিকা?স্বস্তিকা মুখোপাধ্যায়
হাইলাইটস
  • ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় ভোট দিতে পারেননি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও তাঁর বোন অজপা মুখোপাধ্যায়।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় ভোট দিতে পারেননি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও তাঁর বোন অজপা মুখোপাধ্যায়। ভোটার তালিকায় তাঁদের নাম নেই বলে জানিয়েছিলেন স্বস্তিকা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করেন অভিনেত্রী। আর লোকসভা ভোট কাটতে না কাটতেই চলে এল ছাব্বিশের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে কি ভোট দিতে পারবেন স্বস্তিকা?

ছাব্বিশের নির্বাচনের আগেই শুরু হয়েছিল SIR প্রক্রিয়া। যাদের তালিকায় নাম নেই, তাঁদের অনেকের নামই নতুন করে উঠেছে ভোটার লিস্টে। কিন্তু স্বস্তিকা জানিয়েছেন, এবারও হয়তো তাঁর নাম ভোটার তালিকাতে নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে এমনটাই জানিয়েছেন বিবি পায়রা অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে স্বস্তিকা বলেন, এবারেও তাঁর ভোট দেওয়া হচ্ছে না। তাহলে কি গত দুই বছরে তিনি নাম তোলার সময় পাননি?

স্বস্তিকা এ প্রসঙ্গে বলেন, ভোটার লিস্টে নাম তো নিশ্চিত ওঠেনি। নাম তোলবার জন্য যে চারটে লোককে ফোন করতে হবে বা বাড়িতে থাকতে হবে, সেই সময় আর সুযোগ দুটোই পাইনি। আর এর অর্থ হল বিধানসভা নির্বাচনে স্বস্তিকা ভোট দেবেন না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার এক কেন্দ্রে ভোট দিতে গিয়ে স্বস্তিকা ও তাঁর বোন জানতে পারেন যে তাঁদের নাম নেই তালিকায়। যদিও স্বস্তিকার ভোটার কার্ডটি হারিয়ে গেছে বলেও জানিয়েছিলেন তিনি। 

স্বস্তিকা এও বলেছিলেন যে আবাসনে তাঁরা থাকেন, সেখানকার এমন অনেক বাসিন্দার ভোটার তালিকায় নাম রয়েছে যাঁরা এলাকা ছেড়ে চলে গিয়েছেন। আবার অনেক বয়স্ক মানুষের নাম রয়েছেন যাঁদের পক্ষে কোনওভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া সম্ভব নয়। এমনকি স্বস্তিকা এবং অজপার মা-বাবার নামও রয়েছে যাঁদের মৃত্যু হয়েছে বেশ কয়েকবছর হল। অথচ তাঁদের নাম নেই। প্রসঙ্গত উল্লেখ্য, গলফ গার্ডেন এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুল এবং বয়েজ স্কুলে ভোটকেন্দ্র পড়েছিল স্বস্তিকা এবং তাঁর বোনের। আগেও এই ভোটকেন্দ্রেই ভোট দিয়েছেন তাঁরা। কোনওবার এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। অভিনেত্রী জানিয়েছেন ভোটার তালিকায় নাম যুক্ত করার প্রচেষ্টা তিনি চালাচ্ছেন। কিন্তু কীভাবে তাঁর এবং তাঁর বোনের নাম বাদ গেল সেটাই বুঝতে পারছেন না।

Advertisement

স্বস্তিকা সেই সময় বলেছিলেন যে স্থানীয় কাউন্সিলরকে জানিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করবেন তিনি। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচন চলে এলেও স্বস্তিকার নাম ওঠেনি তালিকায়। অভিনেত্রী নিজেই স্বীকার করে নিলেন যে, নাম তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ বা বাড়িতে উপস্থিত থাকার মতো ফুরসত তাঁর হয়ে ওঠেনি। ফলে পেশাদার ব্যস্ততার কারণেই— ভোটার তালিকায় তাঁর নামটা আজও অধরা। ভোট দিতে না পারার আক্ষেপ থাকলেও স্বস্তিকা এখনই হাল ছাড়ছেন না। তিনি আশাবাদী যে ভবিষ্যতে ভোটার তালিকায় তাঁর নাম ফিরবে। তিনি জানিয়েছেন, ‘পরের বার ভোটার তালিকায় নাম থাকলে নিশ্চয়ই ভোট দেব।’

POST A COMMENT
Advertisement