Rahul Banerjee Death: 'রাহুলদার মৃত্যুতে সহ-অভিনেত্রীর কী দোষ?' এবার শ্বেতার পাশে দাঁড়ালেন বন্ধু তিতিক্ষা

গত ২৯ মার্চ শ্যুটিংয়ে গিয়ে তালসারিতে সমুদ্রের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই সময় রাহুলের সঙ্গে ছিলেন তাঁর সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র। আর এই ঘটনার পর থেকেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন অভিনেত্রী। তাঁর নীরব থাকা নিয়েও সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠেছিল।

Advertisement
'রাহুলদার মৃত্যুতে সহ-অভিনেত্রীর কী দোষ?' এবার শ্বেতার পাশে দাঁড়ালেন বন্ধু তিতিক্ষা শ্বেতার পাশে দাঁড়ালেন তিতিক্ষা
হাইলাইটস
  • গত ২৯ মার্চ শ্যুটিংয়ে গিয়ে তালসারিতে সমুদ্রের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।

গত ২৯ মার্চ শ্যুটিংয়ে গিয়ে তালসারিতে সমুদ্রের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই সময় রাহুলের সঙ্গে ছিলেন তাঁর সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র। আর এই ঘটনার পর থেকেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন অভিনেত্রী। তাঁর নীরব থাকা নিয়েও সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই সব নিয়ে কোনও কিছুই মন্তব্য করতে দেখা যায়নি শ্বেতাকে। চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা অভিনেত্রীকে আগলে রেখেছিলেন। এরই মাঝে অভিনেত্রীর ফ্যানপেজ থেকে কিছু ছবি শেয়ার করতেই ফের শ্বেতাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। অভিনেত্রীকে কাঠগড়ায় দাঁড় করান নেটিজেনের একাংশ। এরকম পরিস্থিতিতে শ্বেতার পাশে ঢাল হয়ে দাঁড়ালেন অভিনেত্রী তিতিক্ষা দাস। 

মঙ্গলবার যখন অভিনেত্রীর ফ্যানপেজ থেকে কিছু ছবি শেয়ার করা হয়, তখনই শ্বেতা তাঁর অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন যে এটা তাঁর ফ্যানপেজ থেকে পোস্ট হয়েছে। এতে তাঁর কিছু করার নেই। শুধু তাই নয়, এক নির্দিষ্ট সংবাদমাধ্যমে তাঁর অনুমতি না নিয়ে সাধারণ কথোপকথনকে খবরের আকারে প্রকাশ করা নিয়েও শ্বেতা তাঁর ক্ষোভ উগরে দেন সোশ্যাল মিডিয়ায়। ভোলে বাবা পার করেগা অভিনেত্রী লেখেন যে তাঁর অনুমতি ছাড়াই আর্টিকালটি প্রকাশ করা হয়েছে। তিনি এও বলেন যে খবরটি যেভাবে লেখা হয়েছে, তিনি কথাগুলো ওইভাবে বলেননি। আর এই অবস্থায় শ্বেতার পাশে দাঁড়ালেন অভিনেত্রী তিতিক্ষা। অভিনেত্রী প্রশ্ন করেন, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে তাঁর সহ-অভিনেত্রীর কী দোষ?

শ্বেতার সঙ্গে তিতিক্ষা তাঁর ছবি শেয়ার করে দীর্ঘ পোস্টে লেখেন, শ্বেতা আমার খুব ভালো বন্ধু, আজ পর্যন্ত কাজ করা আমার অন্যতম প্রিয় সহশিল্পী এবং ও এমন একজন মানুষ যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতে পারি। ওর মতো খাঁটি এবং প্রতিভাবান মানুষ সত্যিই খুব বিরল। যে ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত দুঃখজনক। আপনাদের সত্যিই মনে হয় এটে রাহুলদার সহ-অভিনেত্রীর কোনও দোষ থাকতে পারে? কেবল ‘রিচ’ বাড়ানোর জন্য কিছু ব়্যান্ডম অ্যাকাউন্ট শ্বেতার চরিত্র নিয়ে যেভাবে টানাটানি করছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটু শান্তভাবে, ঠান্ডা মাথায় ভাবুন, আপনারা রাহুলদাকে বিচার পাইয়ে দিতে গিয়ে অন্য কারও সাথে খারাপ করছেন না তো? শুধু তাই নয়, কারও অনুমতি ব্য়তীত তাঁর ছবি কিংবা কথা প্রকাশ্যে আনা যে অনৈতিক সেকথাও মনে করিয়ে দেন তিতিক্ষা দাস।

Advertisement

দুই শালিক সিরিয়াল খ্যাত অভিনেত্রী আরও বলেন, রাস্তায় যে কোনও জায়গায় দাঁড়িয়ে একজন কারও সাথে কথা বলতেই পারে। আপনারা তার অনুমতি ছাড়া ছবি তুলে পোস্ট করে সেটা কি ঠিক করছেন? আপনাদের সবাইকে অনুরোধ করব, একটু অন্যের দিকটাও ভেবে দেখা প্র্যাকটিস করুন। হয়তো পাবলিক ফিগার হলে সহজ টার্গেট হয়। কিন্তু দিনের শেষ সকলেই তো মানুষ। তাই খারাপ লাগা থাকেই। দয়া এই সময়ে এসব করবেন না। বিশ্বাস করুন, শ্বেতা এমনিতেই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

রাহুলের মৃত্যুর পর শ্বেতার ভাইরাল হওয়া ভিডিও ঘিরেও তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শ্বেতা এই ঘটনার পর থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। চিকিৎসকের পরামর্শে তাঁকে বিশ্রামেই থাকতে বলা হয়েছিল। রাহুলের মৃত্যুর পর তাঁকে কোনও জায়গাতেই দেখা যায়নি। সোশ্যাল মিডিয়াতেও সেভাবে অ্যাক্টিভ থাকছেন না অভিনেত্রী। 

POST A COMMENT
Advertisement